আমার লেখা কবিতা// মায়ার পৃথিবী

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


এই পৃথিবী যেন একটা মায়ার জালে বাঁধা। প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখে। তাইতো মায়াময় এই পৃথিবী ছেড়ে কোথাও যেতে মন চায় না। পৃথিবীর মধ্যে যে সম্পর্ক গুলো রয়েছে এই সম্পর্কগুলো মায়ায় জড়ানো। ভালোবাসার মায়া কিংবা, প্রকৃতির মায়া আমাদের গভীরভাবে বেঁধে রেখেছে এই পৃথিবীর মাঝে। তাই তো এই মায়াময় পৃথিবী ছেড়ে যেতে মন চায় না। থাকতে ইচ্ছা করে এই পৃথিবীর মাঝে সারা জীবনের জন্য। তো এই পৃথিবীর মায়াভরা সম্পর্ক গুলো নিয়েই আজকে লেখা আমার মনের অনুভূতি থেকে এই কবিতাটি। আশা করছি আজকের কবিতা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে।


IMG-20241113-WA0013.jpg

Source

“ মায়ার পৃথিবী”
মোঃ আলিফ আহমেদ


মায়াময় এই পৃথিবী ছেড়ে,
যেতে মন চায় না আমার বহুদূরে।
মায়ার বাঁধনে বেঁধে রেখেছে,
আমায় গভীর করে।

হাজারো সম্পর্ক টিকে থাকে,
এই মায়ার কারণে।
অনেক সম্পর্ক ভেঙে যায়,
খুবই কষ্টের ব্যথা বেদনা নিয়ে।

এই মায়াময় পৃথিবীর মাঝে,
হাজারো সম্পর্ক তৈরি হয় গভীরভাবে।
যে সম্পর্কগুলো হারিয়ে গেলে,
থাকতে মন চায় না আর এই পৃথিবীতে।

মায়াময় এই পৃথিবীর ভালোবাসা,
গ্রহণ করেছি আমি আপন মনে।
তাইতো পৃথিবীর মাঝে আজ,
থাকতে আমার বড়ই ইচ্ছা করে।

মায়ার বাঁধনে বেধেছে,
আমায় গভীরভাবে।
মায়ার বাঁধনে থাকতে চাই,
আমি এই প্রকৃতির কোলে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  
 last year 

GridArt_20250319_140718146.jpg

 last year 

চমৎকার একটি কবিতা শেয়ার করলেন ভাইয়া। সত্যি পৃথিবী হলো মায়ার বাঁধন। এই মায়ার বাঁধন ত্যাগ করে আমাদের যেতে ইচ্ছা করে না। চমৎকার একটি কবিতা আবৃতি করে ভালো লাগলো। কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে। আপনার কবিতাটা পড়তে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর অনুভূতি তুলে ধরেছেন আপনি এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা আজকের কবিতাটা পড়তে। এরকম সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখলে খুব সুন্দর হয়। আপনি এই কবিতাটা জাস্ট চমৎকারভাবে লিখেছেন। ধন্যবাদ কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

আসলেই ভাই আমাদের এই সুন্দর পৃথিবীটা মায়ায় ভরা। আর আমাদের এই সুন্দর পৃথিবীর প্রত্যেকটি মানুষই মায়াবী। আপনার কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আসলেই এই মায়াময় পৃথিবীর ভালোবাসা সত্যি অসাধারণ। সকল ক্ষেত্রেই শুধু মায়ায় বাঁধানো। তাই তো এই পৃথিবী ছেড়ে যেতে মন চায় না। আপনার কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমাদের এই পৃথিবীটা আসলে মায়ায় ভরা। এত সুন্দর একটা কবিতা লিখেছেন। বিশেষ করে কবিতার টপিকটা অনেক চমৎকার ছিল। খুব সুন্দর ভাবে কবিতার প্রত্যেকটা লাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60785.45
ETH 1557.47
USDT 1.00
SBD 0.47