আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
তোমার চোখে এক অদ্ভুত আলো,
যেন হাজার কথার চুপিচুপি বলো।
মুখে না বললেও, আমি বুঝি ঠিক,
তোমার চাহনিতে লুকানো সেই মায়ার দিক।
সকালবেলায় যখন তুমি তাকাও,
মনটা কেমন যেন হালকা হয়ে ভাসে।
চোখে চোখ রাখলে থেমে যায় সময়,
ভালোবাসা বুঝি এমনই হয়!
সেই দিন বৃষ্টি ছিল হালকা,
শহরের এক কোণে হঠাৎ দেখা!
চোখে চোখ পড়তেই থমকে ছিল পথ,
মনে হলো, এই তো শুরু,নতুন এক কাহিনীর রথ।
তোমার চুল ভিজেছিল বৃষ্টির জলে,
হাসিমুখে তুমি দাঁড়িয়েছিলে ছাতার তলে।
আমার কাঁধে ঝরে পড়েছিল এক ফোঁটা জল,
তবুও মনে হলো, এ কি শুধুই জল?
রোজ রাতে আমি বসি টেবিলে,
তোমার জন্য চিঠি লিখি নিঃশব্দে নিবিড়ে।
শব্দগুলো জমে থাকে মনে,
তোমার নাম লিখলেই তারা ঝরে কাগজে।
প্রতিটি অক্ষরে থাকে আমার স্বপ্ন,
ভালোবাসার ছোট্ট এক গভীর সম্পদ।
তোমার না বলা কথাগুলোকেও,
আমি নিজের মধ্যে সাজিয়ে রাখি কবিতার মতো।
তুমি এক নদী, শান্ত আর গভীর,
আমি তোর তীরে দাঁড়িয়ে, নীরব সেই গহীর।
তোমার ঢেউয়ে বাজে সুর নরম,
আমি শুনে যাই, মন হয় চরম।
তুমি চলে যাও দূরে, আবার আসো ফিরে,
তোমার এই স্রোতে আমি বাঁচি প্রতিক্ষণে।
আমরা বলি না কিছু, তবুও বুঝে যাই সব,
তোমার পাশে থাকলেই, হারিয়ে যায় স্বপ্নের সাগরে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। পড়তে বেশ ভালো লাগলো। সুন্দর করে ছন্দ মিলিয়ে আপনি কবিতাগুলি রচনা করেছেন। অন্যরকম একটি অনুভূতি এবং ভালোবাসায় পরিপূর্ণ আপনার কবিতা। এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আপনার লেখা অনু কবিতা পড়েছি। দারুন লিখেছেন ধন্যবাদ ভাই সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে এই অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷