আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে এই রেনডম ফটোগ্রাফি গুলো আমি এক এক সময় একা একা মুহূর্তে তুলে রেখেছিলাম। আসলে কোথাও ভ্রমণ করলে বা কোথাও গেলেই ফটোগ্রাফি করতে খুবই ইচ্ছা করে। যার কারণে ফটোগ্রাফি এখন যেন আমার নেশায় পরিণত হয়েছে। তাই আমি যেখানে যাই সময় পেলেই ফটোগ্রাফি করে রাখি। আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার মজাটা অন্যরকম। তাই বিভিন্ন রকমের জায়গায় ভ্রমন করেছি আর কিছু ফটোগ্রাফি করেছিলাম। আজকে সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20250128_004436.jpg

IMG_20250128_004444.jpg

প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমি গোলাপ ফুল খুবই পছন্দ করি, আর এই ফুলের রানী গোলাপকে সকলেই বেশি পছন্দ করে থাকে। আর গোলাপ ফুলের সুবাস ও অসাধারণ। যার কারণে এই অপরূপ সৌন্দর্যময় গোলাপ ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20250128_004629.jpg

IMG_20250128_004618.jpg

আমাদের সিরাজগঞ্জের বাজার স্টেশনে একবার এসেছিলাম। সেখানে অনেক বেশি সময় জ্যামে আটকে গিয়েছিলাম। আর এই জ্যাম থেকে বের হতে আমার এক ঘন্টার উপরে সময় লেগেছে। তখন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাচ্ছিলাম। আর এই জ্যাম থাকার কারণে যেতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তের ফটোগ্রাফি করেছিলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20250128_004426.jpg

IMG_20250128_004410.jpg

শীতের শুরুতে অপরূপ সৌন্দর্যময় একটি গাছের দৃশ্য দেখতে পেলাম। আর এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে, শুকনো ডালপালা যুক্ত এই গাছটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। নীল আকাশের মাঝে এই গাছের দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছিলো, তাই ফটোগ্রাফি করেছিলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20250128_004603.jpg

IMG_20250128_004549.jpg

তারপরে আমি আমার মামা বাড়িতে ভ্রমণ করতে গিয়েছিলাম। মামার বাড়িতে ভ্রমণ করতে গিয়ে খুবই ভালো লাগলো। দেখতে পেলাম মামা তার বাড়িতে খুবই সুন্দর ভাবে কবুতর পালন করা শুরু করে দিয়েছে। তার কবুতরগুলোর দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, সেই কবিত যত্ন সহকারে অনেকগুলো কবুতর পালন করছে।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৫👇

IMG_20250128_004539.jpg

IMG_20250128_004523.jpg

মামা এই কবুতরগুলো একদম ছেড়ে দিয়ে পালন করে। সে কবুতরগুলো ছেড়ে দেয়, কবুতর গুলো সারাদিন ঘুরে বেড়াই এবং একাই আবার বাসায় চলে আসে। আমি দেখতে পেলাম বাসার উপরেই টিনের ওপরে অনেকগুলো কবিতাটি ঘুরে বেড়াচ্ছেো আর একসাথে এসে খাবার খাচ্ছে। দৃশ্যগুলো আমার কাছে দারুন লেগেছিল।

অবস্থান

আজকে আপনাদের মাঝে তাই আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আসলে আমি কোথাও ভ্রমণ করলেই কিছু মুহূর্ত চোখের সামনে দেখলেই সেগুলো ফটোগ্রাফি করে রেখে থাকি। আর এইগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনাদের মাঝে আমার আজকের এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমি আনন্দিত।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last year 

আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। ফুলের ফটোগ্রাফি, কবুতরের ফটোগ্রাফি তাছাড়া শীতকালীন সময়ে বিভিন্ন গাছের পাতা ঝরে যায় সেটাও দেখতে দারুন লাগে। আপনার এই ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 last year 

GridArt_20250128_011635119.jpg

 last year 

রেনডম ফটোগ্রাফি মানে বিভিন্ন ধরনের একটি ফটোর এ্যালবাম। আজ আপনার রেনডম ফটোগ্রাফির প্রতিটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল। খুব সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফী আপনি ক্যাপ্টারে করেছেন আর সেগুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শীতের শুরুতে পাতা ঝরা গাছটির ছবি অসাধারণ হয়েছে।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 last year 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো অসাধারন হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং গাছের ফটোগ্ৰাফিটি। এছাড়াও অন্যান্য ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।

 last year 

এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আজকে। যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি দারুন। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।

 last year 

আসলে গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল।আমি ছোট বেলা থেকেই গোলাপ ফুল কে ভীষণ ভালোবাসি এবং যত্ন করি। যাইহোক আজকে আপনার মাধ্যমে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দেখার সুযোগ হলো। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুল আর পাতা ছাড়া গাছের দৃশ্য অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42