আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে লেখা এই অনু কবিতা গুলো লিখেছি। গাছপালা, নদী, পাখি, আকাশ আর বাতাস,সবকিছুই এখানে জীবন্ত হয়ে উঠেছে শব্দের ছন্দে। প্রকৃতির নিঃশব্দ ডাক, তার কোমল স্পর্শ, আর জীবনের অন্তর্নিহিত স্নিগ্ধতা অনুভব করা যায়।অনুভব করি প্রকৃতির নীরব ভাষা।যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু হৃদয়ে ধারণ করি না। মনে শান্তির বাতাস বইয়ে দেয়, এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়। এই অনু কবিতা গুলো প্রকৃতি যেন এক স্নেহময়ী , যার কোলে মাঝে সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রকৃতি ও মানবজীবনের মেলবন্ধন এখানে দারুণভাবে ফুটে উঠেছে। তাই আমি এই চাটি অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।
মোঃ আলিফ আহমেদ
নীরবতার রাজ্যে দাঁড়িয়ে থাকে শতবর্ষী শাল,
পাতার ফাঁকে ফাঁকে আলো ঝরে পড়ে গাল।
সবুজের বুক চিরে যায় এক সরু বনপথ,
মেঘ ছুঁতে চায় যেন তাল গাছের নিঃশব্দ রথ।
ঝিরঝিরে বাতাসে দুলে উঠে পাতার ছায়া,
চোখ বুজলেই শোনা যায় পাখির গোপন মায়া।
একলা হরিণ চুপি চুপি হেঁটে যায় ধীর পায়ে,
সবুজ বলে,থেমে দাঁড়াও, হারাও নিজেই গায়।
বিস্তীর্ণ সবুজ মাঠ যেন মায়ের আঁচল বিছানো,
ধানের শীষে রোদ পড়লে দেখে মনে হয় সোনা।
পাখির ঝাঁক উড়ছে দূরে আকাশের নীলে ভেসে,
বাতাস যেন গান গায় ফসলের শীষে শীষে।
একপাশে দাঁড়িয়ে কুঁড়ি, খেলা করে প্রজাপতি,
হালচাষে ব্যস্ত কৃষক গায় আশা জাগানো গীতি।
বিলের জলে সোনা রোদে ঝিলমিল খেলে আলোর খেলা,
মাঠ ডাকে,এসো বন্ধু, এখানেই জীবন সাজাই।
একটি সরু মেঠোপথ, দু’ধারে গাছের সারি,
ছায়া ফেলে দুপুর রোদে যেন গড়ায় জীবনের ভারি।
নিভৃত গ্রাম্য পাড়ায় মাঠ আর ফুলের ঝাড়,
সবুজ ছায়ায় বয়ে চলে নদীর শান্ত বাহার।
হাঁসেরা খেলে পুকুরে, বক দাঁড়িয়ে এক পায়ে,
শালিক ডাকে ছায়ায় বসে, নরম মাটির ছায়ে।
মাঠের ফসলে হাসে রোদ,
গাছের গায়ে খেলে বায়ু মেলা।
ভোরের আলো ফুটছে ধীরে ঘাসের নরম বুকে,
শিশির বিন্দু মুক্তোর মতো জ্বলছে স্নিগ্ধ সুখে।
দিগন্ত পেরিয়ে আসছে রোদ, আলোর নতুন ঢেউ,
সবুজ মাঠের মাঝখানে উঠছে জীবনের ঢেউ।
প্রথম কাক ডাকে দূরে, পাখা মেলে চিল,
বাতাস বয়ে আনে ফুলের গন্ধ, নির্মল ও নীল।
গাছের গায়ে আলো পড়ে এক অদ্ভুত মায়ায়,
ভোর বলে,আজ শুরু হোক, সমস্ত কষ্ট ভোলায়।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/alif111ahmed/status/1943679561713021335?s=19
https://x.com/alif111ahmed/status/1943680135980347851?s=19
https://x.com/alif111ahmed/status/1943680605524242571?s=19
ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটি অনু কবিতা পড়ে আমার কাছে খুব ভালো। আর অনু কবিতার মধ্যে মনের ছোট্ট ছোট্ট অনুভূতি প্রকাশ করা যায়। অসংখ্য ধন্যবাদ ভিন্ন ভিন্ন টফিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।