বন্ধুদের সাথে লিচু চুরি করার গল্প//পর্ব-২

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

northern-lights-7677986_1280.jpg

source

ছোটবেলার সেই দিনগুলো কতই না আনন্দ ছিল। বন্ধুদের সাথে আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করেছি, মাঠে-ঘাটে খেলাধুলা করা এবং বাড়ির আশেপাশে আম কাঠাল লিচু ফলের গাছ থেকে চুরি করে খাওয়ার মুহূর্ত আসলে সেই দিনগুলো যেন হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। সেই দিনগুলোর কথা মনে হলে কতই না ভালো লাগে। হাজারো চেষ্টা করেও আর সেই দিনগুলো ফিরে পাবো না। তবে এখনকার যুগের ছেলে মেয়েরা আম চুরি করার গল্প তাদের কাছে শুধু গল্পই তারা আর বাস্তবে এগুলো করে না গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়, কিন্তু শহরে ছেলে মেয়েরা পড়াশোনা আর মোবাইলে গেম খেলার মাঝে ব্যস্ত থাকে। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমার লিচু চুরির গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।


ছোটবেলা থেকে আম লিচু আমি খুবই পছন্দ করি, আর আম লুচি খেতে আমারও খুবই ভালো লাগে। আমাদের গ্রামের একটা লিচুবাগান রয়েছে। এই লিচু বাগানে লিচুগুলো খেতে খুবই মজা লাগে। তবে লিচু বাগানের হাকিম চাচা খুবই কড়া মানুষ। তার বাগান থেকে একটা লিচু আমাদের পেরে খেতে দেয় না। এমনকি সেই বাগানের নিচ দিয়ে যদি আমরা খেলাধুলা করি তখনও তিনি আমাদের নানা ধরনের বকাবকি করে। ভাবে আমরা গাছ থেকে লিচুপেড়ে খাব। তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার কাছ থেকে রাতের বেলায় এসে লিচু চুরি করে খাব।


তাই আমরা বন্ধুরা মিলে রাতের বেলায় তার কাছ থেকে লিচু চুরি করতে এসেছিলাম। আমরা অনেকগুলো লিচু পেরেছি, তবে আমি লিচু পারার পরে খাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ এই গাছে লিচুগুলো খুবই মিষ্টি ছিল তো গাছ থেকে লিচু পারতেই বন্ধু আমার গাছ থেকে পড়ে যায়। আর শব্দ হয়, তখনই হাকিম চাচা চলে আসে আর হাকিম চাচার ভয় আমরা পালিয়েছিলাম কিন্তু চাচার হাতে আমরা ধরা পড়ি। চাচা আমাদের দিকে তাকিয়ে যেন কোন কথা বলছে না এবং আমরা চাচার দিকে তাকিয়ে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম, ভাবলাম আজকে আর আমাদের রক্ষা নেই।


তবে সেই দিন চাচার মন হয়তো অনেক বেশি ভালো ছিল। যার কারণে চাচা আমাদের দেখে তখন রাগান্বিত হলো না। সে কিছুই বলল না তখন চলে আসলো আমাদের দিকে এসে বলল, তোরা লিচু পেরে খাবি আমাকে বলবি না। তোদের তো আমি পছন্দ করি। তোদের আমি নিজেই লিচু পেড়ে দিতাম। এভাবে কেন চুরি করতে এসেছিস। চাচার কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। চাচাকে সবাই খারাপ এবং রাগী মানুষ ভাবতাম, কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল সেদিন।


তারপর চাচা বলল তোরা আমার বাড়ির পাশে থাকোস, খেলাধুলা করস তোদের আমি এমনি একটু বকাবকি করি কিন্তু তোরা লিচু চুরি করে খাবি এটা আমি মানতে পারলাম না। চুরি করা খুবই খারাপ অভ্যাস। এভাবে চুরি করতে করতে একসময় তোদের আরো বড় কিছু চুরি করতে মন চাইবে। যেহেতু ফল তোরা চুরি করে খাবি তাই আমি তোদের কালকে দাওয়াত দিলাম। কালকে বিকালবেলা আমার বাড়িতে আসবি কত লিচু খাবি। আসবি কিন্তু তোরা তিনজন। আমি তোদের খাওয়াবো। তবে আমাকে কথা দিতে হবে আর কোনদিন কিছু চুরি করবি না।



হাকিম চাচার কথা শুনে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমি বন্ধুদের বললাম আর কোনদিন আমি আম গাছ এবং লিচু গাছ থেকে চুরি করবো না। কোন কিছুই আর চুরি করে খাব না। পরের দিন বিকেলবেলা আমরা বন্ধুরা মিলে হাকিম চাচার বাড়িতে এসেছিলাম। সে গাছ থেকে অনেক বড় বড় এবং রসালো লিচুগুলো পেরে আমাদের দিয়েছিল। আমরা তিন বন্ধু মিলে লিচু খেয়ে একদম পেট ভরে ফেলেছিলাম। তারপরে আর কিছুই খেতে পারছিলাম না। সত্যি সেই দিনগুলোর কথা মনে হলে খুবই ভালো লাগে।🖤✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লিচু চুরি করার গল্প পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।আসলে এক সময় সবাই এরকম ছিলো বাড়ির পাশে সবাই মিলে লিচু চুরি করে খেতো।তবে আপনাদের লিচু চুরি করা দেখতে পায় এবং আপনাদের পরের দিন দাওয়াত দেয় এটা অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65628.85
ETH 1717.29
USDT 1.00
SBD 0.42