মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ এর মোকাবেল করিতে হয়।
আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ এর মোকাবেল করিতে হয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি দিন যেন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। প্রতিদিন আমাদের জীবনে নানা দিক থেকে নানান চাপ আসতে থাকে এবং আমরা এই চাপের নিচে থেকেই উপরে উপরে ভাল থাকার অভিনয় করে চলি কিন্তু প্রকৃতপক্ষে দিন দিন ভিতর থেকে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি এবং ভেঙ্গে পড়ছি। মানসিক চাপ যেন প্রতিটি মানুষের জীবনের প্রতিদিনের অংশ হয়ে গেছে। আমরা সবাই কমবেশি এই চাপে ভুগছি। পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গায় আমরা কম বেশি চাপের মধ্যে থাকি। মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আমরা মনে করি হয়তো আর এগিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু জীবনযুদ্ধ তো আমাদের না চাইলেও চালিয়ে যেতে হবে। এ জন্য আমাদের উচিত থেমে না থেকে জীবনকে সামনে এগিয়ে নেওয়া।
অনেকেই আছেন যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান যখন তারা বাইরে থেকে খুব ভালো দেখালেও ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ছেন। এই চাপ কখনো পারিবারিক হয় কখনো আবার পারিবারের বাইরে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চাপকে নিজের মধ্যে রেখে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া। এটি যেন জীবনের একটি নিয়মিত নিয়মে পরিণত হয়েছে। একটি কথা প্রচলিত আছে জীবন তো চলতেই থাকে। আমরা যখনই মানসিক চাপের সম্মুখীন হই তখনই আমাদের এই কথা স্মরণে আসে কিন্তু বস্তবতা খুবই কঠিন। আমাদের মুখে হাসি থাকে কিন্তু সেই হাসির আড়ালে থাকে অনেক বেদনা।
আমাদের জীবনের সবচেয়ে বড় চাপ আসে পরিবার থেকে। আমরা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করি। তাদের সুখের জন্য নিজেদের কষ্টগুলো ঢেকে রাখি কিন্তু এতটা করার পরেও পরিবারের কাছ থেকে অনেকে তেমন সার্পোট পায় না। তুবও আমরা পরিবারের সবার কাছে নিজে সুখী থাকার অভিনয় করে থাকি কিন্তু সেই সুখের আড়ালে লুকিয়ে থাকে আমাদের একাকীত্ব এবং ব্যাথা। একজন বাবা যিনি পরিবারের প্রয়োজন মেটানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন তার চেহারায় ক্লান্তির ছাপ ফুটে উঠলেও পরিবারের সামনে তিনি সবসময় হাসি মুখে থাকেন। কিন্তু রাতের নিঃশব্দে তিনি যখন একা থাকেন তখন তার ব্যথার পরিমাণ বোঝা যায়।
পারিবারিক চাপের পাশাপাশি কর্মক্ষেত্রেও আমরা প্রচুর চাপের সম্মুখীন হই। আমাদের অনেক সময় এমন কাজ করতে হয় যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আর এটাই কর্মজীবনের নিয়ম। আপনি নিজের মত করে সঠিক নিয়মে কোন কাজ করলেও অনেক সময় সেই বিষয়ের জন্য অফিস থেকে না না চাপের সম্মুখিন হতে হয়। বিধায় বর্তমানে আমি একটি কলমের ফোটা দেওয়ার আগে বস এর কাছে ১০ বার শুনে নেই যে কলমের ফোটাটি দেওয়া যাবে কি না। তারপর ও বিভিন্ন বিষয় নিয়ে অফিসের চাপ থাকে আর এই ধরনের চাপ ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি নষ্ট করে দেয়। পক্ষান্তরে অফিসের এত চাপের মধ্যে কাজ করে পরিবারের কাছে এসে সেই চাপের কথা বলা যাই না আর কেউ শুনতেও চাই না। তাই নিজের মানসিক কষ্টকে নিজের মধ্যে লুকিয়ে রেখে পরিবারের কাছে সুখী থাকার অভিনয় করিতে হয়।
মানসিক চাপ থেকে আমরা চাইলেও কখনো মুক্তি পাব না। আমরা যতই চাই না কেন চাপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের উচিত সেই চাপকে মানিয়ে নিয়ে জীবনকে পরিচালনা করা। প্রতিটি মানুষকেই জীবনের নানা দিক থেকে আসা চাপ মোকাবিলা করতে হয় এ জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে যেন এই চাপের সামনে আমরা হেরে না যাই। জীবন মানেই হলো চলতে থাকা, অনেক সময় মনে হবে আর হয়তো এগোনো সম্ভব নয় কিন্তু বাস্তবতা হলো জীবন থেমে থাকে না সে নিজ গতিতে চলতেই থাকে। অনেক সময় আমরা আমাদের নিজেদের মানসিক চাপের কথা কাউকে বলতে পারি না। সমাজ, পরিবার এবং আশেপাশের মানুষদের সামনে আমাদের সুখী চেহারা রাখতে হয় কিন্তু ভেতরে ভেতরে আমরা ভেঙ্গে যাই। আমাদের উচিত নিজেদের মানসিক চাপের প্রতি যত্ন নেওয়া এবং তা মোকাবিলার চেষ্টা করা। এই চাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং সব কিছু ভুলে জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের জীবনটা আসলেই কঠিন। আমরা জীবনটাকে যতই সহজ ভাবি না কেনো,জীবনটা কখনোই সহজ নয়। কারণ আমাদেরকে একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যদি আমাদের পরিবার থেকে সাপোর্ট পাই,তাহলে অনেকটা সহজ হয়ে যায়। আর যদি আমরা সাপোর্ট না পাই,তাহলে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। তবে যেকোনো পরিস্থিতিতে মনের মধ্যে সাহস রাখতে হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।