$ Steemit Lover Grupe A কবিতা "পরশ্রীকাতর"

in #bangla9 years ago

ভালো লাগলে ভালোবাস
না লাগলে করো ঘৃণা,
দুষ্টু লোকের হিংসা ঘৃণায়
অামার কিছুই যায় অাসেনা।

অামি তোমার খাই না পরি
না তোমার চাকরি করি?
তবে কেন এত খবরদারী?
অামি বুঝিনা!

দাও যতই হুমকি-ধমকি
করতে পারো রক্তারক্তি,
অামি জানি অামার কাজ কি,
মিথ্যে চোখরাঙ্গানি ভয় করিনা।

অামার ভাবে অামি চলি
সত্য-ন্যায়ের কথা বলি,
চাই না কারো হাততালি
তবে কেন আমায় নিয়ে এত দলাদলি?

অামিতো অতি সাধারণ এক
নয় অামি অনন্য,
আমার কাজ হোক ভাল বা মন্দ
বন্ধ হবেনা তা নিন্দুকের জন্য।

কত কুৎসিত তুমি, নিজেও জানো না
মানুষের এত অহংকার শোভা পায় না,
মনে হিংসা পোঁষ, করো মিথ্যা প্রচারণা
তুমি কি জানো না?রুক্ষমাঠে ফসল ফলেনা।

চোখ থাকতে অন্ধ তুমি বন্ধ মনের ঘর
বাইরে বহে ঝড় রাখো না খবর,
নিজ স্বার্থে মগ্ন তুমি হে স্বার্থপর
ভালকাজে হিংসা করো তুমি পরশ্রীকাতর।

চোর যেমন অাঁধারে করে বসবাস
তুমি ও অাঁধারের কীট অভ্যাসের দাস,
পরের মন্দ যাচ তুমি করো উপহাস
হুতুমপেচা পায় কি ফুলের সুবাস?

কাক ভাবে সব পাখি তার মতো কালো
চোরের কাছে চাঁদের অালো লাগে না তো ভাল,
তুমি ফুলকে ভুল বলো, অালো বলো কালো
তুমি যা মন্দ বলো, অামি বলি তা চাঁদের কলঙ্ক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63822.38
ETH 1788.97
USDT 1.00
SBD 0.38