আমার লেখা কবিতা "রাজকুমারী "

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা রাজকুমারী সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000063182.jpg

source

রাজকুমারী

তুমি আমার কুয়াশা ভেজা সকালের,
নান্দনিক শিশিরের সৌন্দর্য।
তুমি আমার শীতের সকালে,
সোনালী মিষ্টি রোদের প্রচ্ছন্ন ।

তুমি আমার পড়ন্ত বিকেলে,
দক্ষিণের ঝিরঝির হাওয়া।
তুমি আমার আঁধার রাতের,
জোনাকির মিটমিট আলোকচ্ছটা।

তুমি আমার ভালোবাসার দুই,
নয়নের প্রশান্তির আলো।
তুমি আমার হৃদয়ের গহিনে,
সবাই চেয়ে ভালো ‌ ।

তুমি আমার হৃদয়ের,
চঞ্চলতার ভালোবাসার অনুভূতি।
তুমি আমার অন্তরের আগলে রাখা
প্রার্থনার মিনতি।

তুমি আমার স্নিগ্ধতায় ছোঁয়া,
মনের ভালোবাসা।
তুমি আমার ভালোবাসার,
হৃদয়ের সকল আশা।

তুমি আমার মনের,
কল্পনার অনুভূতির
তুমি আমার শেষ রাতে,
স্বপ্নের আসা রাজকুমারী।

তুমি আমার নীল আকাশে,
সাদা মেঘের ভেলা।
তুমি আমার ভালোবাসার,
মনের আকাশে রং বেরঙের মেলা।

তুমি আমার দূর আকাশে,
আঁধার রাতের তারা।
তুমি আমার যতনে রাখা,
প্রেমের গলার মালা।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয়জনকে কল্পনা করে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছি। প্রকৃতির উপমায় প্রিয়জনকে খুঁজে পাই। প্রকৃতির ছোঁয়া এবং প্রকৃতির সৌন্দর্যে প্রিয়জনকে খুঁজে পাই নিজের অনুভূতিতে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000063190.jpg

1000063187.jpg

1000063189.jpg

1000063188.jpg

 last year 

আপনি অনেক সুন্দর হয়ে কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা আবৃত্তি করতে পেরে ভালো লাগলো আমার। অনেক সুন্দর ছিল আপনার লেখাগুলো। চমৎকার ভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন লিখে। কবিতা লিখে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last year 

কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আজ আপনি প্রিয় মানুষকে নিয়ে অর্থাৎ নিজের প্রিয় মানুষকে রাজকুমারীর সাথে তুলনা করে যে কবিতাটি লিখেছেন তা কিন্তু এক কথায় অসাধারণ। আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

কবিতাটি পড়ে এতো সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

আপনার লেখা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। রাজকুমারী কবিতাটি আপনি এত সুন্দর ভাবে লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

আপনার কবিতা টি অনেক সুন্দর হয়েছে।কুয়াশা ভেজা সকাল থেকে আঁধার রাত পর্যন্ত, প্রতিটি দৃশ্যে প্রেমিকার উপস্থিতি যেন সব কিছুতে ছড়িয়ে থাকে। এমন একটি ভালোবাসা যা হৃদয়ের গহিনে এক মিষ্টি, চিরকালীন অনুভূতি রেখে যায়।এই কবিতার অদ্বিতীয় ভালোবাসার প্রকাশ সত্যিই হৃদয় গ্রাহী।

 last year 

জি আপু, প্রিয়জন কে প্রকৃতির উপমায় খুঁজেছি। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ভাইয়া আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।রাজকুমারী কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রিয়তমাকে কল্পনা করে চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সত্যি কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কবিতাটি পড়ে সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42