আমার তোলা মিষ্টি কুমড়ার ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু মিষ্টি কুমড়ার ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
মিষ্টি কুমড়ার ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
মিষ্টি কুমড়া আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশে সর্বত্র মিষ্টি কুমড়া দেখতে পাওয়া যায়। মিষ্টি কুমড়া বেশ জনপ্রিয় সবজি। আমাদের দেশে প্রায় প্রতিটি গ্রামে মিষ্টি কুমড়া উৎপাদন হয়ে থাকে। মিষ্টি কুমড়া শীতকালীন ফসল তবে সারা বছর পাওয়া যায়। কুমড়া জাতীয় উদ্ভিদের মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। মিষ্টি কুমড়া বেশ সুস্বাদু ও পুষ্টিকর সবজি। মিষ্টি কুমড়া সাধারণত সবজি হিসেবে রান্নায় ব্যবহৃত হয়, তবে পাকা কুমড়া দিয়ে পায়েস, হালুয়া বা মিষ্টান্নও তৈরি করা হয়। মানব দেহের জন্য মিষ্টি কুমড়া খাওয়া খুবই উপকারী । মিষ্টি কুমড়ার মধ্যে অনেক পুষ্টিগুণ গুলো রয়েছে।
মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, এবং খাদ্য আঁশ রয়েছে। মিষ্টি কুমড়া খেলে চোখের দৃষ্টি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। মিষ্টি কুমড়া ফুল দেখতে খুবই সুন্দর। মিষ্টি কুমড়া ফুল হলুদ রঙ্গের হয়ে থাকে।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.