এবিবি ফান প্রশ্ন- ২৬০|প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কেমন হয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কেমন হয়?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

অনুভূতি কেমন হয়,তার কিন্তু মজার উত্তর চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার ঘটনা নিজের সাথেই ঘটেছিল। সেই ঘটনাটি শেয়ার করলাম। ২০১৬ সালের ঘটনা এটি। লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম অন্য এলাকার একটি মেয়ের সাথে। পরিবার, বন্ধুবান্ধ কেউই জানত না বিষয়টা। একবার সেই প্রেমিকার সাথে প্রচন্ড ঝামেলা হয়েছিল কয়েকটি বিষয় নিয়ে। তারপর তাকে আমি সব জায়গা থেকে ব্লক করে দেই। সকালে ব্লক করেছিলাম আর বিকালে দেখি সে আমার বাড়ির সামনে এসে হাজির! আমার মাকে এসে জিজ্ঞেস করছে, "আন্টি সুবীর কোথায়"?। আমি আমার রুম থেকে এই ভয়েসটি শুনেই বুঝতে পেরেছিলাম, হাটে হাড়ি ভেঙে গেছে আজ! মা আমাকে ডেকে দেয় এবং জিজ্ঞেস করে, মেয়েটি কে? আমি আর তখন উত্তর করতে পারিনি। তারপর কিছুদিন ধরে মাথা উঁচু করে কারো সাথে কথা বলতে পারিনি। সত্যিই ভয়ংকর একটা লজ্জার মধ্যে পড়ে গেছিলাম এভাবে প্রেমে ধরা খেয়ে।

 3 years ago 

এজন্য দাদা এলাকার ভিতরে প্রেম করতে নেই, প্রেম করতে হয় দূর-দূরান্তে! ধরা খাওয়ার চান্স কম 😂

 3 years ago 

হিহি 🤭🤣🤣 ঠিক কথা বলেছেন ভাই, এর পর দিয়ে প্রেম করার সময় বিষয়টা মথায় রাখবো।

 3 years ago 

সত্যি ভাই আসলে প্রেমে ধরা খেলে নিকট আত্মীয়-স্বজনের সাথে উচ্চ গলায় কথা বলতে লজ্জা লাগে।

 3 years ago 

শুধু আত্মীয়-স্বজন না ভাই, পরিবারের সবার সাথেও উচ্চ গলায় কথা বলতে লজ্জা লাগে তখন।

 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কেমন হয়?

অবশ্যই দারুণ একটা অনুভূতি হওয়ার কথা। কারণ একাধিক প্রেম করে যদি কয়েকবার ধরা খাওয়া যায়, তাহলে এলাকার মানুষ বিষয়টা জানবে এবং সবাই লাভগুরু বলে সম্মান করবে। তারপর নির্দিষ্ট ফি নিয়ে মানুষদেরকে প্রেমের টিপস দিতে পারবে 🤣🤣। সম্মানও পাওয়া যাবে,সাথে টাকাও ইনকাম করা যাবে😂😂। একেবারে সোনায় সোহাগা🤪।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার পর এক এক মানুষের অবস্থা হয় এক এক রকম। যেমন কারো অবস্থা হয় ব্যারিস্টার সুমনের মত।মনে মনে খালি বলে,"আমি কিতার মধ্যে ভালবাসা ঢাললাম এতদিন"।কারো তো দুনিয়া থেকে মোহ মায়া উঠে গিয়ে সন্ন্যাসী হয়ে যায়।কেউ আবার এই ধরা খাওয়ার অভিজ্ঞতা নতুন প্রেমে কাজে লাগায়।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, প্রেমে ধরা খাওয়ার অভিজ্ঞতা নতুন প্রেমে কাজে লাগায়। যাতে পরবর্তীতে প্রেমে আর ধরা না পড়ে।

 3 years ago 

প্রেম রিলেটেড প্রশ্নগুলোয় তোমার উত্তর গুলো কিন্তু গভীর পর্যবেক্ষণে নোট রাখা হচ্ছে... 😎😎

Posted using SteemPro Mobile

 3 years ago 

রাখেন রাখেন৷ ভবিষ্যতে একটি বই লিখিয়েন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনুভূতি জীবন তেজপাতা 🥹।আমার আম্মু ধরে ফেলেছিল আমি রিলেশন করছিলাম। তো আম্মুকে বিষয়টা বলার পর, আমি আর আম্মুর সামনে যেতেই পারতেছি না, ঠিকমত কথা বলতে পারতেছি না। যেদিন রাতে বলেছি সেদিন আর ঘর থেকে বের হয় নাই, একদম বারোটার সময় বের হয়ে নামাজ পড়তে চলে গেছে সোজা। চোখের দিকে তাকাতে পারতাম না, কি একটা অবস্থা। কারো সাথে কথা বলতে পারতাম না 🫣

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঐ সময় নিজেকে একেবারে ভদ্র ছেলে হিসেবে প্রদর্শন করেছেন তাই না ভাই 🥰🥰।

 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কেমন হয়?

প্রেমে ধরা খাওয়ার পর আমার তো মনে হয় প্রথমেই মাথা ব্ল্যাংক হয়ে যায়! প্রথম প্রথম কোন অনুভূতিই টের পাওয়া যায় না। আমি যখন প্রথমবার বুঝতে পারি যে ধরা খেয়ে গেছি, সেই সময় জামা আয়রন করছিলাম, মাথা এমন ব্ল্যাংক হয়ে গিয়েছিলো যে হাতে আয়রনের ছ্যাকা খেয়েছিলাম, কিন্তু সেটাও অনুভূত হচ্ছিলো না। "গা ছম ছম, কী হয়, কী হয়" ভেবেই কুল পাচ্ছিলাম না!

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি জলে চুবানো ইঁদুরের মতো হয়।ইচ্ছে করে পালিয়ে গাছের মাথায় উঠতে নাহলে দুরুদুরু বুকের কম্পন নিয়ে গর্তে মুখ লুকাতে।😄😄

 3 years ago 

খুব ভালো অনুভূতি শেয়ার করেছেন আপু বুকের কম্পন নিয়ে গর্তে মুখ লুকাতে চায়।

 3 years ago 

সবই ধারণার উপর ভাইয়া☺️☺️.

 3 years ago 

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কিছুটা টয়লেট ধরার পর, ওয়াসরুম খুঁজে না পাওয়ার মত অবস্থা হয়।🤣🤣

 3 years ago (edited)

প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অবস্থা হয় মিচু বিড়ালের মত। সে শুধু মিউ মিউ করতে থাকে। যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেনা।

 3 years ago 

তাই নাকি আপু?

 3 years ago 

মানুষটির অনুভূতি বেহার মত নাক লজ্জাহীন মনে হবে, নিজেকে বুঝ দেবে কোন অপরাধই করিনি।

 3 years ago 

জানিনা,ধরা খাওয়ার ভয়ে প্রেম করা হয়নি😁😁।

 3 years ago 

আপু আমার অবস্থাও এমন, হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64327.32
ETH 1677.37
USDT 1.00
SBD 0.42