"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৮[ তারিখ : ১২.০৯.২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আজকের ফিচারড আর্টিকেল রাইটার @shopon700


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

6484.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6483.jpg

সরকারি অফিসের কাজে জনগণের ভোগান্তি by @shopon700 ( 11/09/2025)

সরকারি অফিসে গেলে ভোগান্তির শেষ নেই। সরকারী যে কোন দপ্তরে একই অবস্থা। হাসপাতাল থেকে শুরু করে বিআরটিএ অফিস,পাসপোর্ট অফিস, কিংবা নির্বাচন অফিস সবগুলোই যেন এক ভোগান্তির কারখানা। কয়েকদিন থেকে বিআরটিএ অফিসে যেতে হচ্ছে। আমার খুবই কাছের একজন রিলেটিভের কাজের জন্যই মূলত যাওয়া। যেহেতু আমি শহরেই থাকি তাই উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজটি করার জন্য।----


এই মাঝরাতে যখন অথরের লেখা পড়ছিলাম, তখন মনে হচ্ছিল এই ভোগান্তি শুধু অথরের একার না বরং চিরন্তন সত্য কথাগুলো যেন অথরের লেখার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কেননা সরকারি অফিসের কার্যক্রম নিয়ে ভোগান্তি এদেশের মানুষের কাছে নতুন কোন বিষয় না,বলতে গেলে এটা অনেকটাই সুপরিচিত বিষয়।

এইতো আমি নিজেও কয়েক মাস আগে মোটরবাইক কিনেছি, তারপরে নিজের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন করতে যে অভিজ্ঞতা হয়েছে, তা আসলে বলার বাহিরে। এক কথায় তিক্ত অভিজ্ঞতা, প্রতি পদে পদে দালাল পদে পদে হয়রানি কিংবা টাকা পয়সা লেনদেনের বিষয় তো আছেই।

সব মিলিয়ে সরকারি অফিসগুলো যেন একেকটা কসাইখানা, আর সেখানে বলির পাঁঠা হতে হয় আমাদের মতো সাধারণ জনগণকে।

অথর যে কথাগুলো লিখেছে তা শতভাগ সত্যি, অথরকে আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নেই।


6482.jpg

ফটো- স্বপন ভাইয়ের পোষ্ট হতে নেয়া হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner 4 years.png

Banner PUSS0.png

Sort:  
 9 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার এই পোস্ট নির্বাচিত হয়েছে দেখে অনেক ভালো লেগেছে। সরকারি দপ্তর গুলোতে জনগণের ভোগান্তির কোন শেষ নেই। তারা কখনো গুরুত্ব দিয়ে কাজ করতেই চায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47