জেনারেল রাইটিং-সরকারি অফিসের কাজে জনগণের ভোগান্তি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি সরকারি অফিসের কাজে জনগণের ভোগান্তি নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। যেই ভোগান্তির শিকার হয়তো আমরা সবাই হয়ে থাকি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

সরকারি অফিসের কাজে জনগণের ভোগান্তি:

man-3959784_1280 (1).jpg

source


সরকারি অফিসে গেলে ভোগান্তির শেষ নেই। সরকারী যে কোন দপ্তরে একই অবস্থা। হাসপাতাল থেকে শুরু করে বিআরটিএ অফিস,পাসপোর্ট অফিস, কিংবা নির্বাচন অফিস সবগুলোই যেন এক ভোগান্তির কারখানা। কয়েকদিন থেকে বিআরটিএ অফিসে যেতে হচ্ছে। আমার খুবই কাছের একজন রিলেটিভের কাজের জন্যই মূলত যাওয়া। যেহেতু আমি শহরেই থাকি তাই উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজটি করার জন্য।

প্রায় তিন বছর আগেই টাকা পয়সা সব কিছুই জমা দেওয়া হয়েছিল। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য। যেহেতু ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল উনার তাই রিনিউ করার জন্যই তিনি এসেছিলেন। বেশ কিছু টাকাও দিতে হয়েছে দালালকে। অবশেষে কিছুদিন পর অর্থাৎ প্রায় দুই বছর পর জানালো তারা ফাইল হারিয়ে ফেলেছে। তাই আবারও কিছু টাকা দিতে হবে। কি আর করার বাধ্য হয়ে আবারো কিছু টাকা দিতে হল।

এরপর কেটে গেল প্রায় আরো একটি বছর। এখন এসে বলছে সবকিছু অনলাইনে করতে হবে। আচ্ছা আমার কথা হচ্ছে অনলাইনে যদি করতে হবে তাহলে প্রায় তিন বছর এভাবে ঘুরানোর মানে কি ছিল। এই দপ্তর থেকে ওই দপ্তর এখান থেকে সেখানে এই কাগজ ওই কাগজ এসব করতে করতেই তিন বছর লেগে গেল। শুধুমাত্র একটি লাইসেন্সের রিনিউ করতে যদি এতটা সমস্যা পোহাতে হয় তাহলে একটি লাইসেন্স করতে মানুষকে কতটা ভোগান্তের মধ্যে পড়তে হয় সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি।

সরকারি দপ্তর থেকে ফাইল কিভাবে হারিয়ে যায় সেটা ভেবেই অবাক হয়ে যাই। আসলে তারা জনগণের কাজকে কখনো গুরুত্বই দেয় না। শুধু টাকা আদায় করার ধান্দায় ঘুরে বেড়ায়। তাদের এই বাজে ব্যবহার সত্যিই অনেক কষ্টদায়ক। আর সরকারি দপ্তর গুলো জনগণের আস্থার জায়গা হারিয়ে ফেলছে। তাদের ব্যবহার মানুষকে প্রতিনিয়তই কষ্ট দিচ্ছে এবং ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এই ভোগান্তির শেষ কোথায় আমরা কেউ জানিনা।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62815.51
ETH 1636.46
USDT 1.00
SBD 0.41