জেনারেল রাইটিং:- "স্বপ্ন শুধু দেখলেই হবে না, তাকে তাড়া করো।"

in আমার বাংলা ব্লগ10 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250910_104606_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রতিটা মানুষ প্রতিনিয়ত অনেক বেশি স্বপ্ন দেখে থাকে। কোনো স্বপ্ন হয়ে থাকে অনেক ছোট, আবার কোনো স্বপ্ন হয়ে থাকে অনেক বেশি বড়। আমাদের দেখা স্বপ্ন আমাদেরকে বেঁচে থাকতে শেখায়। তবে স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেই স্বপ্নটাকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে। আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা একদিন স্বপ্ন বাস্তবায়ন করে নিতে পারবো। এজন্য শুধু কল্পনায় নয় বাস্তবায়ন করতে হবে স্বপ্নকে।

স্বপ্ন দেখার পাশাপাশি আমরা যদি স্বপ্নকে তাড়া করি তাহলে এর মানে দাঁড়ায় আমরা স্বপ্ন অর্জনের জন্য কাজ শুরু করে দিয়েছি। ছোট বড় সব স্বপ্ন আমরা অবশ্যই পূরণ করতে পারব যদি আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য সব সময় চেষ্টা করি। চেষ্টা না করলে কোনো কিছুই কখনো সম্ভব হয় না। সবকিছুর মূলে চেষ্টা লুকিয়ে থাকে। আমরা যদি স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম না করি, তাহলে সেটি আমাদের মনের মাঝেই রঙিন হয়ে থেকে যাবে। সেটি কখনোই বাস্তবে রূপান্তরিত হতে পারবেনা। তাই পরিশ্রম করে যেতে হবে। একদিন না একদিন আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে।

আমরা যদি আমাদের দেখা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার পিছে ছুটে বেড়াই, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ নিজের থেকেই তৈরি হয়ে যাবে। তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন বাধা বিপত্তি আসলে ধৈর্য ধরে থাকতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে রূপান্তরিত হবে না। আর কাজ না করার ফলে এই স্বপ্নটা সময়ের সাথে সাথে ম্লান হয়ে যাবে। যে মানুষটা স্বপ্নকে তাড়া করে থাকে, সে একদিন সে স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়। কিন্তু যারা কখনো স্বপ্নকে দাঁড়া করে না তারা শুধু স্বপ্ন দেখেই থাকে। আর তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য অবশ্যই আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ লক্ষ্য নির্ধারণ না করলে আমরা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না। প্রতিটা কাজের ধাপ ও সুন্দরভাবে নিতে হবে। সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলে আমরা অবশ্যই ভালোভাবে স্বপ্ন পূরণ করে নিতে পারি। আমাদের স্বপ্ন পূরণে লক্ষ্য নির্ধারণ, আর কাজের ধাপ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। চেষ্টা এমন একটা জিনিস যেটা না করলে কোনো কিছুই সম্ভব নয়। এজন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, একদিন না একদিন সফলতার মুখ আমরা অবশ্যই দেখতে পাবো।

স্বপ্ন পূরণ করার জন্য আমরা যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়ে থাকে। ব্যর্থতা আমাদেরকে কখনোই থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং আমাদেরকে সেই কাজের থেকে অনেক রকমের শিক্ষা নিতে সাহায্য করে। যার ফলে আমরা সেই কাজ সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়ে থাকি। স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে কাজে রূপান্তরিত যদি আমরা করি, তার মধ্যে সত্যিকারের আনন্দ লুকিয়ে থাকে। তাই স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেই স্বপ্নকে তাড়া করতে হবে। এমনকি সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 10 months ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। স্বপ্ন দেখলে হবেনা স্বপ্নকে তাড়া করতে হবে। কারণ স্বপ্ন যখন তাড়া করব তখন মনে করতে হবে আমরা স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি। আর চেষ্টা করলে যে কোন কাজ সফল হওয়া চাই। ভালো লাগলো আপনার শিক্ষণীয় পোস্টটি পড়ে।

 10 months ago 

আমার পোষ্টের সাথে আপনি একমত শুনে ভালো লাগলো। আমি এরকম টপিক গুলো নিয়ে পোস্ট লিখতে খুব পছন্দ করি।

 10 months ago 

Screenshot_2025-09-12-22-48-55-46_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

Screenshot_2025-09-12-22-54-45-91_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38