কালকের কাজ আজকে করুন, আজকের কাজ এখনই করুন।

in আমার বাংলা ব্লগ4 years ago

2022-12-07-07-47-38-976.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিন্তু আজকে একটা লেখালেখির বিষয় নিয়ে এসেছি। ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে ভীষণ ভালই লাগে। তবে আজকে যে বিষয়টি নিয়ে লিখব চিন্তা করলাম, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। কিছুদিন আগে আমি একটা বই থেকে দুইটা লাইন দেখতে পেলাম। যেটা কিনা আমার কাছে ভীষণই ভালো লাগলো। লেখাটা হচ্ছে, কালকের কাজ আজকে করুন, আজকের কাজ এখনই করুন। বিষয়টা কিন্তু সহজ বিষয় নয়। আমি মনে করি, এই বিষয়টা একদমই সিরিয়াসলি নেওয়া উচিত আমাদের সবাইকে। তাহলে প্রত্যেকটা কাজের সফল হওয়া হাতের মুঠোয়। যদি আমরা এই বিষয়টাকে না মানি তাহলে সহজে কোন কিছুতে সফল হওয়া যাবে না। এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে নিচে আমি কিছু লেখা লিখলাম। আশা করি লেখাটা পড়ে আপনাদের ভালই লাগবে।

আমরা সবাই কাজের মানুষ। সবাই কোন না কোন কাজ নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকি। কাজ না করলে দিন যাপন সুন্দরভাবে করা কোনভাবে সম্ভব নয়। এজন্য সবাই বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সবার সবার কাজের মধ্যে যদি পরিকল্পনা করে কাজ করে তাহলে অবশ্যই সে কাজ অনেক সফলভাবে করা হয়। এজন্য আজ সুন্দর একটি বিষয় নিয়ে লিখতে বসলাম। এভাবে যদি আমরা প্রতিটি কাজের ক্ষেত্রে চিন্তা করে তাহলে ইজিলি সব কাজ তাড়াতাড়ি করে নিতে পারব।

প্রথমে আমি একটি লাইন লিখেছে, কালকের কাজ আজকে করুন। আগামীকালকে কোন কাজ যদি আমাদের করা লাগে, তাহলে ওই কাজটি আজ করে ফেললে খুবই ভালো। তাহলে আপনি পরের দিন এর পরের দিনের কাজটি করতে পারবেন। যদি আপনি কোনো দিন, কোন কারণে ব্যস্ত থাকেন তাহলে, কাজকে নিয়ে চিন্তা করতে হবে না। ওই ব্যস্তটার সময় তো আপনি খুব সুন্দর ভাবে পার করতে পারবেন। এরপরে আবার কাজ এগিয়ে রাখতে হবে।

যেকোনো কাজ আপনি যদি অগ্রিম করে রাখেন তাহলে সব সময় আপনি সফলতার দিকে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন। সফল হওয়ার জন্য এই বাণীটি খুবই গুরুত্বপূর্ণ। এই বাণীটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

পরের লাইন হল , আজকের কাজ এখনই করুন। আজ যদি আপনার কোন কাজ থাকে তাহলে, একটু পরে করব, দুপুরের সময় করব, না থাক বিকেলে করব। বিকালে বলে না একটু পরে করব। না থাক রাতে করব। এভাবে কাজগুলো থেকে যায় আর করাই হয় না। আবার যাতে করতে গেলেও তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কিছুই ভুল হয়ে যায়। এজন্য রিলাক্স এ করতে হলে , যখন সময় থাকে তখনই করা ফেলা ভালো। এজন্য আমি প্রতিনিয়ত এই রুলস ফলো করে থাকি।

আমি চেষ্টা করি যে কোন কাজের ক্ষেত্রেই অগ্রিম কাজ রেডি করে রাখা। আমি আশা করি আজকের এই পোস্ট থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। মাঝে মাঝে এ ধরনের পোস্ট লিখতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আমাদের সবারই বিভিন্নভাবেই মোটিভেশন এর প্রয়োজন। গুণীজনের এই বাণী থেকে আমরা মোটিভেশন নিতে পারি।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 years ago 

প্রথমে বলবো আপনি সত্যি সুন্দর একটি টপিক তুলে ধরেছেন ৷ এটা সত্যি আপু আমি আমার কথা বলি ৷ আমিই তো এই আমার বাংলা ব্লগে পোস্ট লেখার ক্ষেত্রে যদি বলি ৷ করবো করবো করে রাতে করি ৷ কোনো দিন কমেন্ট করা পোস্ট করা চাপ হয়ে যায় ৷ আর যা পোস্ট করলাম তখন অলসতা ৷

তবে এটা ঠিক যদি একটু অলসতা কেটে কাজটা সময়ের মধ্যে করি তাহলে অনেক এগিয়ে যাওয়া যায় ৷
যা হোক ব্লগটি পড়ে অনেক ভালো লাগলো আপু ৷ ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

 4 years ago 

আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

এই বিষয়টি মানতে পারলে তো খুবই ভালো হয়। কারণ আজকের কাজ করবো করবো করে অনেক সময় করা হয়ে ওঠে না। তাছাড়া কালকের কাজও যদি আজকে করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। ঠিকই বলেছেন আপনি সবাই কখনো অনেক বেশি ব্যস্ত হলে কাজ আগে থেকে করা থাকলে একটা মানসিক শান্তি ও লাগে। এই লেখাটি কয়েকদিন ধরে আমিও ফেসবুকে খুব দেখছি। আপনি খুব সুন্দর ভাবে লেখাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

জি আপু, এই লেখাটি আমার কাছে ও ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আর বলিয়েন না আপু,আমিই তো এমন করি এখন করবো না একটু পরে করবো এমন করতে করতে আজকে কাজ টাই হয় না।আর কালকের কাজ কেমনে আজকে করবো😉,আমি যে কি পরিমান অলস একজন মানুষ,তাই তো সফলতা পাই না।তবে এটা ঠিক অগ্রিম কাজ করে থাকলে মনে বেশ প্রশান্তি লাগে।আমি আমার পোস্টেও এমন করি এখন করবো না দুপুরে করবো,তারপর বলি রাতে করবো,আর যদি অগ্রিম করে রাখি তাহলে মনে বেশ ভালো লাগে। আপু আপনার কথা গুলো বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আপনি অলস, কি বলেন। আমার তো এই কথাটা বিশ্বাস হয়না। তবে অগ্রিম কাজ করাটাই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

হ্যাঁ সবাই সারাদিন কোন না কোন কাজে ব্যস্ত থাকে। আসলে কাজের মধ্যে ব্যস্ত থাকলে সময়টা অনেক সুন্দরভাবে যাই।বেকার সময় পার করা অনেক কষ্টের ব্যাপার।আপনি ঠিক বলেছেন আমরা যদি সময়ের কাজ সময়ে করে ফেলি এবং হাতে সময় থাকলে যদি অগ্রিম কাজ করে ফেলি তাহলে কোন সমস্যার কারণে যদি কাজ করতে না পারি আমাদের ভোগান্তি পোহাতে হবে না।আপনার লেখা পড়ে অনেক অনুপ্রেরণা পেয়েছি আপু অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনি অনুপ্রেরণা পেয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুবই চমৎকার বিষয় আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটা বাস্তব যে কালকের কাজ যদি আজকে করা হয় তাহলে কালকে কোন কারনে ব্যস্ত হয়ে পড়লে ঐ কাজ নিয়ে আর চিন্তিত হতে হয় না। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো আমাদের কাজের প্রতি অবহেলা বা, অলসতা করার কারণে কালকের কাজ আজকে করতে পারি না। এই বিষয়টি মেনে চলে আমাদের জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে। যে কোনো কাজ যেমন সুন্দরভাবে করা যাবে তেমনি কাজের সফলতাও আসবে নিশ্চিতভাবে। এত দুর্দান্ত শিক্ষনীয় বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 4 years ago 

ঠিক বলেছেন আমাদের কাজের প্রতি অবহেলা করা একদমই উচিত নয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু আপনি ঠিক বলেছেন।কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময় সময় করে ফেলাই ভালো। এবং যদি ফ্রি থাকি তাহলে আমাদের আগামী দিনের কাজ করে রাখা ভালো। তাহলে আর কাজ জমে থাকে না বরং আগামী দিনের কাজ করে রেখেছি এ কথা ভাবতেই অনেক খুশি লাগে।

 4 years ago 

জি আপু, সময়ের কাজ সময় করে ফেলাই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কথায় তো বলে কাঁচায় না নোয়ালে বাশঁ পাঁকলে করে টুসটাস। তাই তো আমাদের প্রত্যেকের উচিত সময়ের কাজ সময়ে শেষ করা। সুন্দর ছিল আপনার আজতের শিক্ষনীয় পোস্ট টি।

 4 years ago 

আপনি তো দেখছি একেবারে প্রবাদ বাক্য বলে ফেললেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার কথাগুলো আমার কাছে এত ভালো লাগলো। সত্যি সবাই কাজ করে। যদি সময়কে মূল্য দিয়ে সঠিকভাবে কাজ করতে পারে তাহলে সফলতা আসতে সময় লাগে না। আপনার মত আমি যদি অগ্রিম কাজ করে রাখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। কালকের কাজ আজকে করে রাখলে কোন একদিন হয়তো ব্যস্ততার কারণে কাজ করতে পারলাম না তাহলে আমাদের অনেক সুবিধা হয়। খুব সুন্দর কথা আমাদের মাঝে শেয়ার করেছেন।তাই আপনার অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

চেষ্টা করবেন অগ্রিম কাজ করে রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59780.31
ETH 1576.77
USDT 1.00
SBD 0.42