জেনারেল রাইটিং:- প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো।গোপন শক্তিটি হলো ধৈর্য।

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250428_085128_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ধৈর্য এমন একটা জিনিস, যেটা কখনো একটা মানুষকে থেমে থাকতে সাহায্য করে না। বরং মানুষকে এগিয়ে যেতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে থাকে। ধৈর্য যে মানুষটার মধ্যে রয়েছে, সে ভালো কিছু একদিন না একদিন অবশ্যই অর্জন করতে পারে। আমাদের প্রতিটা মানুষেরই উচিত ধৈর্য শক্তি অর্জন করা। এই শক্তির থেকে বড় শক্তি আর কোনো কিছুর মধ্যেই নেই। ধৈর্য শক্তি সবথেকে বড় হয়ে থাকে। আপনি এমনিতে শক্তিশালী হলে কখনোই ভালো কিছু করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। কিন্তু আপনার মধ্যে ধৈর্য থাকলে অবশ্যই আপনার দ্বারা ভালো কিছু হবে।

একটা কথা আছে ধৈর্যের ফল অতি মিষ্টি। হ্যাঁ, আর এই কথাটাকে আমাদের সবারই মানতে হবে। আমাদের আশেপাশে আমরা সফল ব্যক্তিদের কে দেখলে এটা বুঝতে পারব যে, তারা কিভাবে সফলতা অর্জন করেছে। তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল ধৈর্য শক্তি। ধৈর্য শক্তি হচ্ছে প্রকৃতির গোপন শক্তি। আর এই শক্তি অর্জন করা সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের জীবনে ভালো কিছু অর্জন করার জন্য সবার আগে প্রয়োজন ধৈর্য ধরা। ধৈর্য আমাদেরকে কখনোই নিরাশ হতে দেয় না। আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই, তাহলে আমাদের মধ্যে থাকা ধৈর্য শক্তি আমাদেরকে আবারও জাগিয়ে তোলে।

ধৈর্যের জয় সবসময় হয়। আমরা যদি সব সময় ধৈর্য ধরে থাকি, একদিন না একদিন আমরা সেই ধৈর্যের ফল অবশ্যই পাব। এরকম অনেক মানুষ রয়েছে, যারা এগিয়ে যাওয়ার পথে যখন ব্যর্থ হয় তখন সেই মাঝ রাস্তায় থেমে যায়। আর তাদের এই থেমে যাওয়ার ফলে তারা আর কখনোই সফলতা অর্জন করতে পারে না। কিন্তু সেই মানুষগুলোর মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে একদিন না একদিন। তার জন্য তাদেরকে তাদের ধৈর্য কাজে লাগিয়ে আবারো উঠে দাঁড়াতে হবে। আর সেই কাজটা করার জন্য বারবার চেষ্টা করতে হবে।

ধৈর্য সব মানুষের মধ্যে থাকে না। কিছু কিছু মানুষ রয়েছে তাদের মধ্যে ধৈর্য রয়েছে। অনেকে রয়েছে যারা ধৈর্য ধরতে পারে না বরং ধৈর্য হারা হয়ে যায় যে কোনো কিছুতে। আমরা ব্যর্থ হলেও আমাদেরকে ধৈর্য ধরে আবারও কাজটা করার চেষ্টা করে যেতে হবে। একবার যদি আমরা কাজটা না পারি বারবার চেষ্টা করার ফলে আমরা অবশ্যই সেই কাজটা করতে পারবো। আর ব্যর্থ হওয়া মানে কিন্তু থেমে যাওয়া নয়। বরং ব্যর্থ হওয়া মানে আরো অনেক বেশি করে শেখা। ব্যর্থতার মাধ্যমে আমরা আরো বেশি শিখতে পারি। আর এই শেখার ফলে আরো ভালো কিছু অর্জিত হয়।

তাই সবার মধ্যে সবার আগে ধৈর্যকে জাগ্রত করতে হবে। এই ধৈর্যকে অর্জন করতে হবে। কারণ সবকিছুর মূলে ধৈর্য রয়েছে। যার মধ্যে ধৈর্য আছে এই সবকিছু খুব ভালোভাবে অর্জন করে নিতে পারে। আমি সব সময় ধৈর্যের উপর বিশ্বাস রাখি। আমি সবাইকে এটাই বলতে চাই নিজের মধ্যে ধৈর্যটাকে জাগ্রত করুন সবার আগে। আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে সবকিছুই থাকবে। আজ আমি এই পর্যন্তই লেখার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের সবার মাঝে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপনার আজকের পোস্টটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয় হয়েছে। ধৈর্যের গুরুত্ব নিয়ে আপনার উপস্থাপনা সত্যিই মন ছুঁয়ে গেল। জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য আমাদের এগিয়ে নিয়ে যায়—এ কথাটি আপনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ব্যর্থতার পরও নতুন করে চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

 last year 

আমার এই পোস্ট অনেক অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষনীয় হয়েছে শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-04-28-08-57-39-59_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-04-28-08-55-24-58_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

Screenshot_2025-04-28-13-05-01-38_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 62816.13
ETH 1674.13
USDT 1.00
SBD 0.41