শৈশবের সোনালী রঙিন দিনগুলো||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আমার একটি শৈশব স্মৃতি সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।
শৈশবের সোনালী রঙিন দিনগুলো:
source
শৈশবের সোনালী রঙিন দিনগুলো শুধু স্মৃতি হয়ে আছে। শৈশব মানেই অনেক স্মৃতি আর চমৎকার সব মুহূর্তের সমাহার। ছোটবেলায় কতই না আনন্দ করতাম। ছোটবেলায় আমরা বড্ড বেশি স্বাধীনচেতা ছিলাম। যখন যা মন চাইতো তাই করতাম। স্কুল ছুটি হলেই দৌড়ে চলে আসতাম। আর এসেই শুরু হয়ে যেত খেলাধুলার সব আয়োজন।
গ্রামে বড় হওয়ার কারণে শৈশবের দিনগুলো আরো বেশি মধুর ছিল। গ্রামের রাস্তাঘাট আর গ্রামের মানুষজন সব কিছুর সাথেই শৈশবের স্মৃতি মিশে আছে। স্কুল ছুটির পর দল বেধে বাড়িতে ফিরতাম আর সবাই মিলে খেলতে চলে যেতাম। যেহেতু আশেপাশের বন্ধু বান্ধবের অভাব ছিল না তাই সবাই বাসায় ফিরে যেতাম খেলাধুলা করতে।
এরপর পুকুরে নেমে গোসল করতাম। সবাই একসাথে পুকুরে নেমে গোসল করার আনন্দটা অন্যরকমের ছিল। আর মাঝে মাঝে তো পুকুরে মাছ ধরতাম। সত্যি বলতে শৈশবের সেই সোনালী দিনগুলো ভালোই লাগে। আর স্মৃতিগুলোও ভালো লাগে ভাবলেই মনে হয় যেন আবার শৈশবে ফিরে যাই। শৈশবের সেই সোনালী দিন আমাদের জীবনে স্মৃতির এক রঙিন অধ্যায়।
শৈশবে সেই স্মৃতির রঙিন অধ্যায়টা যেন চিরজীবন মনের মাঝে জায়গা করে নিয়েছে। চির জীবন ধরেই আমরা সেই স্মৃতি বুকে লালন করব। শৈশবের রঙিন দিনগুলোর কথা মনে করব। কারণ ভালো লাগার দিনগুলো মনে পড়লে সত্যিই ভালো লাগে। আর প্রশান্তি আসে। মনে হয় যেন আবার শৈশবটা ফিরে পেলে আরো ভালোভাবে স্মৃতিগুলো ধরে রাখতাম।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
ভাই আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে এখনও যদি ছোটবেলার কথা মনে পড়ে,তখন ভাবতেই অনেক ভালো লাগে।এটা ঠিক যে, পুকুর একসঙ্গে গোসল করতে এটার মজাই অন্যরকম ছিলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
https://x.com/shopon700/status/1997635763723173938?t=Qm97_lKH-cdp8wzV1b8ZEQ&s=19
https://x.com/shopon700/status/1997636148382834793?t=R09OeLm7UJ_8dLRV34YHqA&s=19