ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঞ্চয় ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।
ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঞ্চয়
source
ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার অনুপ্রেরণা পাই। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে একটু একটু করে নতুন পথ দেখায়। আর ভবিষ্যৎ পরিকল্পনা যদি ভালো হয় তাহলে সেই অনুযায়ী সঞ্চয় করা উচিত। আমাদের ছোট ছোট পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ গ্রহণ করা উচিত।
প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিকল্পনা থাকে। আর সেই পরিকল্পনা গুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম যেমন প্রয়োজনীয় তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ অর্থ ছাড়া কোন কিছুই সম্ভব হয় না। আমরা যদি নিজেদের ক্ষুদ্র আয় থেকে অল্প কিছু করে সঞ্জয় করি তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো দিয়েই আমরা একসময় ভালো কিছু করতে পারবো।
সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সঞ্চয় করার অভ্যাস যার মধ্যে আছে সেই এক সময় ভালো কিছু করতে পারে। আমাদের অল্প অল্প সঞ্চয় একসময় বিপদে কাজে লাগে। আমাদের অল্প সঞ্চয় দিয়ে আমরা কোন এক সময় নিজের স্বপ্ন পূরণ করতে পারি। হয়তো সেই স্বপ্ন পূরণের পথ পাড়ি দিতে অনেক সময় লাগে। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোই কোন এক সময় অনেক বেশি কাজে লাগে।
ভবিষ্যৎ পরিকল্পনা গুলো যেমন আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে সাহায্য করে তেমনি সুন্দর পরিকল্পনার সাথে সাথে সঞ্চয় করা আরো বেশি গুরুত্বপূর্ণ। সুন্দর পরিকল্পনা আর ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা মাথায় রেখে এগিয়ে যাওয়া উচিত। তাহলে জীবনের চলার পথ যেমন সহজ হবে তেমনি প্রত্যেকটা পদক্ষেপ যেন আরো বেশি সুন্দর হবে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঞ্চয় দুটোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1997641807253963229?t=FLlaJ4eGRkKNtNqq-RDzgA&s=19
https://x.com/shopon700/status/1997642258376491163?t=hSGidiU209lHqcaInFKTcQ&s=19