মানুষের অবস্থান মানুষকে পরিবর্তন করে দেয় ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে বলেই নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো সব সময় লিখি। আজকেও তেমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব।
মানুষের অবস্থান মানুষকে পরিবর্তন করে দেয়:
source
আমরা সবাই সফলতা চাই সফল মানুষদের সঙ্গ চাই। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হল বন্ধুত্ব। বন্ধুত্ব তৈরি হয় কোন স্বার্থ ছাড়াই। হয়তো বন্ধুত্বের মাধ্যমে একটি সম্পর্ক অনেক গভীর হয়। আমাদের হয়তো অনেক বন্ধু-বান্ধব তৈরি হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে সময়ের সাথে সাথে বদলে যায়। আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে কথাটি বলছি।
বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। সে একটি ভালো পর্যায়ে চাকরি করে। সে যখন আমার সাথে দেখা করতে আসে তখন তার সাথে আমি সর্বোচ্চ সময় কাটানোর চেষ্টা করি এবং নিজের সাধ্যমত তাকে আপ্যায়ন করার চেষ্টা করি। আসলে বন্ধুত্বের মাঝে হয়তো সেরকম কিছুই থাকে না। হয়তো কোন অজুহাতে থাকেনা। ব্যস্ততার মাঝেও তাকে সময় দেওয়ার চেষ্টা করি।
কিন্তু আমি যখন তার সাথে দেখা করতে তার কর্মস্থলে গেলাম তখন আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হলো। এরপর সে তার কাজ শেষ করে আমার সাথে দেখা করলে ঠিকই কিন্তু তার মাঝে কেমন জানি একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আসলে আমি সেখানে যাওয়াতে সে খুব একটা খুশি হয়েছে বলে আমার মনে হলো না। এমনকি আমাকে ভেতরে যাওয়ার জন্য বলল না। আসলে ব্যাপারটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। নিজেকে খুবই অসহায় মনে হয়েছে।
আমরা যাদেরকে আপন ভাবি তাদেরকে সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করি। আর বন্ধুত্বের সম্পর্কটাই আলাদা। আমরা যে অবস্থানেই যাই না কেন বন্ধু সারা জীবন বন্ধুই থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ব্যক্তিত্ব বদলে ফেলে। তাদের ভেতরে আর বন্ধুত্বের অনুভূতি থাকে না। আমার মনে হয় আমরা জীবনের যে পর্যায়েই যাই না কেন বন্ধুত্বকে কখনো অস্বীকার করা উচিত নয়।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Greetings to you. Trust you're good. There's a show on Steemit that has brought people from different countries together through music and that show is coming to an end. The show is held in Steem Music and Voices Community and the host happens to be me @bossj23.
This is our final stage and in this stage all members of the platform are to vote on which finalist they want as their winner. So please after watching the videos below, help us cast your votes. Please also help subscribe to our community. 👇🏽👇🏽👇🏽👇🏽https://steemit.com/trending/hive-127426#
Voting ends on Thursday then we'll announce a winner. This is the link to the voting poll and your code to vote. Use this customized code to submit your vote. 👇🏽👇🏽👇🏽
These are the contestants 👇🏽👇🏽👇🏽. Please watch the videos before selecting your winner.