ঘরে ঘরে লেগেছে নবান্নের উৎসব ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সবার মাঝে উপস্থাপন করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।
ঘরে ঘরে লেগেছে নবান্নের উৎসব:
source
নবান্নের উৎসব যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। গ্রাম অঞ্চলে ঘরে ঘরে নতুন ধান এসেছে। কৃষকরা মাঠ থেকে ধান বাড়ি নিয়ে যাচ্ছে। আর তাদের মনে অন্য রকমের আনন্দ তৈরি হয়েছে। যখন ফসল ঘরে ওঠে তখন আনন্দই আলাদা। আর কৃষকের এই আনন্দের হাসিটা দেখতে খুবই ভালো লাগে। গ্রাম অঞ্চলে এরকম দৃশ্য অনেক দেখা যায়। গ্রামীণ পরিবেশে নবান্নের উৎসবের আনন্দটাই আলাদা।
ধান কাটার মৌসুমে সবাই ব্যস্ত সময় পার করে। নিজেদের ধান কাটা এবং সেগুলো প্রসেস করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। যখন সব ধান কাটা শেষ হয়ে যায় তখন শুরু হয় ধান ঘরে তোলার পালা। আর তখনই ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব আর পিঠা তৈরির উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে এই নবান্ন উৎসব। ঘরে ঘরে যখন নবান্নের উৎসব শুরু হয়ে যায় তখন চারপাশে যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
নতুন ধানের ভাত আর নতুন ধান দিয়ে তৈরি করা পিঠা সবকিছুর সাথে অনেক আবেগ মিশে আছে। আর নবান্নের উৎসবের সময়গুলোতে গ্রামে সময় কাটাতে বেশি ভালো লাগে। সবার ঘরে ঘরেই নানান রকমের পিঠা তৈরি হয়। যে যার সাধ্যমতো পিঠার আয়োজন করে। সত্যি কথা বলতে এই ঐতিহ্যগুলো গ্রাম অঞ্চলে এখন রয়েছে। আর খুবই ভালো লাগে।
যখন ঘরে ঘরে নবান্নের উৎসব শুরু হয় তখন চারপাশে যেন অন্য রকমের পরিবেশ লক্ষ্য করা যায়। আর এই নবান্নের উৎসবের মাঝে কৃষকের মুখের সেই হাসিটা সত্যিই অনেক চমৎকার। গ্রাম অঞ্চলের এই ঐতিহ্য আর গ্রামের মানুষের এই সুন্দর নবান্নের উৎসব সবকিছুই যেন গ্রাম বাংলার এক অন্যরকমের চিত্র। গ্রামীন ঐতিহ্য যেন এখানে লুকিয়ে আছে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/shopon700/status/1997640392708063349?t=cqb3ZSpH3ti4NHUzy5zADQ&s=19
https://x.com/shopon700/status/1997640715979894888?t=kgvGMTc2keBKqnq2UwhVAQ&s=19
https://x.com/shopon700/status/1997641003704954920?t=wfLDldXpmzNUdoLCxFjXXw&s=19