চারপাশে শুধু প্রতারণার ফাঁদ ||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

চারপাশে শুধু প্রতারণার ফাঁদ:

dark-3230515_1280.jpg

source


বর্তমান সময়ে প্রতারণা অনেক বেড়ে গেছে। সংবাদমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় যেকোনো জায়গাতেই এখন প্রতারণার অনেক খবর দেখা যায়। বর্তমান সময়ে আমাদের চারপাশের অনেক মানুষদের কাছ থেকেও প্রতারণার গল্প শোনা যায়। বর্তমানে প্রতারণা এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষই ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে নিজের সবটুকু হারিয়ে ফেলছে।

যখন আমরা প্রতারণার ফাঁদে পা দেই তখন হয়তো কোন কিছু না ভেবেই প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলি। কিন্তু যখন আমরা বুঝতে পারি এই পথ থেকে আর ফেরা সম্ভব নয় তখন সবকিছুই শেষ হয়ে যায়। নিজের সবটা শেষ করে এরপর নিঃস্ব হয়ে যেতে হয়। আমাদের বাড়ির পাশের একজনের কথা সব সময় মনে পড়ে। তিনি বিদেশ যাওয়ার জন্য একজনকে টাকা দিয়েছিল। এরপর সেই লোকটির সাথে আর যোগাযোগ করা যায়নি। টাকা নিয়ে সে পালিয়ে।

অনেকে আছে অনেক লোকের উপর ভরসা করে টাকা দিয়ে দেয়। বিনিময়ে তার কাঙ্খিত কাজটি করাতে চায়। কিন্তু টাকা পাওয়ার পর সেই লোকটি নিজের মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। এরকম প্রতারণার ফাঁদে আমাদের মত সাধারন মানুষরাই পড়ে। আর নিজেদের শেষ সম্বল হারিয়ে ফেলে। এতে করে প্রতারকরা লাভবান হয়।

প্রতারণা দিনে দিনে এতটাই ভয়ানক রূপ ধারণ করছে যে কে প্রতারক আর কে ভালো মানুষ বোঝা যায় না। ভালো মানুষের মুখোশ ধরে প্রতারকরা ঘুরে বেড়ায়। তাদের উপর থেকে কখনো চেনা যায় না। প্রতারণার ফাঁদে ফেলে তারা একজন মানুষকে নিঃস্ব করে ফেলে। আর এই প্রতারণার ফাঁদে যারা পড়েছে তারা শুধু জানে চক্রগুলো কতটা চালাক এবং কতটা বুদ্ধির খাটিয়ে কাজ করে। তাই আমাদেরকে আরো সচেতন হতে হবে এবং প্রতারণার হাত থেকে নিজেকে দূরে রাখতে হবে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড সদস্য।

Sort:  
 6 months ago 

আসলেই চারিদিকে শুধু প্রতারণার ফাঁদ। আর সামান্য ভুলেই জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। তাই খুব সাবধানে জীবনযাপন করা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41