এলোমেলো সময় গুলো ||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে সময় গুলো খুবই এলোমেলো হয়ে যায়। আর এই এলোমেলো সময়ে নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া বেশ কষ্টকর হয়। আজকে সেই বিষয়গুলো নিয়ে লিখব।

এলোমেলো সময় গুলো:

dark-2590141_1280.jpg

source


কয়েকদিন থেকে এলোমেলো সময় কাটছে। ব্যস্ততা যেন লেগেই আছে। কয়েকদিন গ্রামের বাড়িতে অবস্থান করার কারণে ব্যস্ততার মাত্রা যেন আরো বেড়ে গেছে। মাঝেমাঝে কিছু কিছু বিষয় আমাদেরকে এত ব্যস্ত করে তোলে যে কোন কিছুই আর সামাল দেওয়া হয়ে ওঠেনা। কয়েকদিন থেকে এভাবেই যেন সময় গুলো কেটে যাচ্ছে। এলোমেলো এই সময় গুলো অনেক বেশি ব্যস্ততায় কেটে যায়।

এই সময় নিজেকে একটু গুছিয়ে নিতে কিংবা নিজের কাজগুলো গুছিয়ে নিতে গিয়ে হিমশিম খেতে হয়। মনে হয় যেন দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে। আর কাজের চাপ অনেক বেড়ে যাচ্ছে। আমিও তেমন পরিস্থিতির মধ্যে কয়েকদিন থেকে সময় কাটালাম। যদিও ব্যস্ততা এখন কিছুটা হলেও কমেছে। তবুও কিছু কাজ থেকেই গেছে।

সময়ের সাথে সাথে আমাদের জীবনে ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। আর ব্যস্ততার এই বেড়ে যাওয়ায় আমরা নিজেকে সময় দিতে পারি না। কিংবা নিজের কাজগুলো গুছিয়ে উঠতে পারি না। আর নিজের কাজগুলো যখন একবার অগোছালো হয়ে যায় তখন সঠিকভাবে সেই কাজগুলো করতে গেলে খুবই কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয়।

এই এলোমেলো সময় গুলোতে নিজের কাজগুলো আবারো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাতে করে আবারও সবকিছু ভালোভাবে করতে পারি। আর নিজের কাজগুলো যেন একটু গোছানো হয় সেই চেষ্টাই করে যাচ্ছি। জানিনা সব কিছু আবারো ঠিক করতে কতটা সময় লাগবে। তবুও চেষ্টা করে যাচ্ছি একটু গুছিয়ে নেওয়ার। কারণ এলোমেলো কোনো কিছুই ভালো লাগেনা।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61347.51
ETH 1701.30
USDT 1.00
SBD 0.38