শীতের পোশাক এবং রাস্তার মানুষ ||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সকলের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

শীতের পোশাক এবং রাস্তার মানুষ:

old-1788882_1280.jpg

source


দেখতে দেখতে শীতকাল চলে আসলো। শীতল আসতে না আসতেই শীতের কাপড় কেনার ধুম পড়ে যায়। নতুন নতুন কাপড় কিনতে থাকে সবাই। শীতের কাপড়ের মার্কেট গুলোতে প্রচুর ভিড় থাকে সবসময়। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা শীত বস্ত্র কিনতে পারেনা। তারা কষ্ট করে সময় পার করে। শীতে কষ্ট করে আর অসহায়ের মতো বসবাস করে।

ফুটপাতের দিকে তাকালে এরকম অনেক মানুষকে দেখা যায় যাদের গায়ে শীতের কোন কাপড় নেই। পাতলা ছেঁড়া কাপড় পড়ে বসে আছে। তাদের দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। শীতের কাপড় কেনার টাকা তাদের কাছে নেই। তারা হয়তো সামান্য কিছু আয় করে নিজের খাবার জোগাড় করে। তাই তাদের কাছে শীতের কাপড় কেনার মত সামর্থ্য নেই। আর পরিবারকে শীতের কাপড় কিনে দেওয়ার মতো অবস্থা নেই।

এই শীতে আমরা বিভিন্ন রকমের কাপড় কিনি। অথচ রাস্তার মানুষগুলো নিজের শীত নিবারণ করার জন্য সামান্য গরম কাপড় কিনতে পারেনা। তাদের কাছে এক টুকরো গরম কাপড় কেনাটা খুবই কঠিন ব্যাপার। আসলে এরকম মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আমরা যদি তাদের পাশে দাঁড়াই তারা এই শীতের হাত থেকে রক্ষা পাবে।

শীতের পোশাক সবারই প্রয়োজন। তাই আমরা যদি আমাদের নিজেদের জন্য শীতের পোশাক কিনি আর তার পাশাপাশি অসহায় মানুষদেরকেও শীতের পোশাক উপহার দিই তাহলে তারা অনেক খুশি হবে। আর শীতে তাদেরকে খুব একটা কষ্ট করতে হবে না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.96
ETH 1697.69
USDT 1.00
SBD 0.38