অমানবিকতা||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা সমাজের বাস্তবতা সম্পর্কে বুঝতে পারবেন।

অমানবিকতা:

old-man-2687112_1280 (1).jpg

source


বর্তমান সমাজের প্রেক্ষাপট সত্যিই বিচিত্র। এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে যার জোর আছে কিংবা অর্থ সম্পদ আছে সেই সব কিছু দখল করে খেতে চায়। অসহায় মানুষদের পেটে লাথি মেরে তাদের সব কিছু কেড়ে নিতে চায়। আমাদের চারপাশে এরকম মানুষের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। যারা অর্থের প্রভাবে কিংবা ক্ষমতার দাপটে অসহায় মানুষদের অত্যাচার করে চলেছে।

এমন অনেক মানুষকে আমাদের চারপাশে দেখতে পাই যারা প্রতিনিয়তই অসহায় মানুষদেরকে আরো বেশি কষ্ট দিচ্ছে তাদের সে সম্পর্ক কিনে নিচ্ছে হয়তো অনেক সময়। জোর করেই সম্পদ কেড়ে নিচ্ছে। বিনিময়ে সামান্য কিছু অর্থ দিয়ে বিদায় করে দিচ্ছে। আসলে তাদের এই অমানবিকতা মাঝে মাঝে মেনে নিতেও কষ্ট হয়। এই অমানবিকতার কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। পরিবার নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে।

এমন অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত শুনতে পাই জোর করে একজনের বাড়ি আরেকজন দখল করে নিচ্ছে। বিনিময়ে অল্প কিছু টাকা দিয়ে বিদায় করে দিচ্ছে। আসলে এটা এক প্রকারের জুলুম। এরকম মানুষের প্রভাব যখন সমাজে বিস্তার করে তখন সমাজের অর্থহীন মানুষগুলো আরো বেশি নিঃস্ব হয়ে পড়ে। তাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। এই বুঝি তাদের শেষ সম্বল হারিয়ে যাচ্ছে।

অমানবিকতা সত্যি অনেক ভয়ংকর। সময়ের সাথে সাথে অমানবিকতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। বিবেক হারিয়ে যাচ্ছে। এমনকি নিজেদের মনুষত্বহীনতার প্রকাশ প্রতিনিয়তই ঘটাচ্ছে। এসব মানুষদের কারণে অসহায় মানুষগুলো আরো অসহায় হচ্ছে। তাদের জীবনে চলার পথ আরো বেশি কঠিন হচ্ছে এবং অমানবিকতার শিকার হয়ে অনেকে ভোগান্তির মধ্যে সময় কাটাচ্ছে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61297.41
ETH 1704.74
USDT 1.00
SBD 0.38