আমাদের জীবনের হারানো দিনগুলো ||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি অনেক চমৎকার একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

আমাদের জীবনের হারানো দিনগুলো:

sunset-8331285_1280.jpg

source


সময়ের সাথে সাথে আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে। আর সেই সাথে হারানো সময় গুলো স্মৃতি হয়ে মনের মাঝে রয়ে যাচ্ছে। আমরা আমাদের জীবনের অনেকগুলো দিন পার করে ফেলেছি। অনেক স্মৃতি জমে গেছে মনে। ছোটবেলার স্মৃতি, বড় হওয়ার স্মৃতি সবকিছু এখনও মনে পড়ে। বিশেষ করে ছোটবেলার বিভিন্ন স্মৃতিগুলো চোখের সামনে ভেসে বেড়ায়।

।ছোটবেলার দিনগুলো খুবই ভালো ছিল। অনেক আনন্দ উল্লাসে কাটিয়ে দিতাম দিনগুলো। তখন কোন ভাবনা ছিলনা আর চিন্তা ছিল না। শুধু আনন্দ উল্লাস ছিল মনের মাঝে। কিভাবে যে দেখতে দেখতে ছোটবেলাটা কেটে গেল বুঝতে পারলাম না। এরপর হারিয়ে গেল সেই আনন্দ উল্লাস আর হারিয়ে গেল সুন্দর দিনের চমৎকার সব মুহূর্তগুলো। তবে স্মৃতিগুলো এখনো মনে জাগ্রত আছে।

আমাদের জীবন থেকে সময় গুলো যতই হারিয়ে যাচ্ছে জীবনের বাস্তবতা গুলো আমাদের সামনে ততই এসে দাঁড়াচ্ছে। জীবনের বাস্তবতা সামনে এসে দাঁড়িয়ে আমরা হয়তো বুঝতে পারছি জীবনে কত কিছু ফেলে এসেছি। বিশেষ করে সুন্দর মুহূর্ত গুলো, ফেলে আসা স্মৃতিগুলো এখনো অনেক বেশি কষ্ট দেয়। আবারও সেই সুন্দর মুহূর্ত গুলো ফিরে পেতে ইচ্ছে করে।

আমাদের জীবনে হারিয়ে যাওয়া দিনগুলো হয়তো আর কখনো ফেরত পাবো না। তবে আবার যদি কখনো সুযোগ হতো তখন হয়তো সময়গুলোকে ধরে রাখতাম। আসলে আমরা জীবনের কোন একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি জীবনের মূল্যবান সময়ের গুরুত্ব। আর সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো যখন মনে হয় তখন সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে ভালো লাগে। জীবনের হারিয়ে যাওয়া দিনগুলি আমাদের স্মৃতির পাতায় বেঁচে থাকার অনুপ্রেরণা অনুপ্রেরণা।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63053.15
ETH 1665.69
USDT 1.00
SBD 0.41