হঠাৎ ঠান্ডায় জ্বর সর্দির আক্রমণ ||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ1 থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সকলের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

হঠাৎ ঠান্ডায় জ্বর সর্দির আক্রমণ:

sick-4890118_1280 (1).jpg

source


দুইদিন থেকে হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আর হঠাৎ এই ঠান্ডা আবহাওয়ার কারণে জ্বর সর্দির আক্রমণ অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। এই সময়ে জ্বর সর্দির আক্রমণ হলে খুবই খারাপ লাগে। ঘরে ঘরে এরকম সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে ঠান্ডা বেশি হওয়ার কারণে আবহাওয়া যেমন বদলে গেছে তেমনি সেই প্রভাব মানুষের শরীরের উপর পড়েছে।

হঠাৎ করে যখন মৃদু ঠান্ডা বইতে শুরু করেছে তখন থেকেই মানুষের সর্দি শুরু হয়ে গেছে। আর সাথে জ্বর তো আছেই। আমার পরিবারের অনেকেই এই সমস্যায় ভুগছে। এমনকি আমি নিজেও জ্বর মাথাব্যথায় ভুগছি। এই অবস্থায় সুস্থ থাকাও কঠিন। সুস্থ থাকার জন্য নিয়মিত গরম পানি সেবন করতে হবে এবং নিয়মিত শীতের কাপড় পরিধান করতে হবে

আবহাওয়ার এই হঠাৎ বদল মানুষের শরীরের উপর প্রভাব ফেলছে। যার কারণে ছোটদের উপর যেমন প্রভাব পড়ছে তেমনি বৃদ্ধ মানুষ গুলোর উপরেও এই ঠান্ডার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৃদ্ধ মানুষগুলো ঠান্ডায় একেবারে জরো সরো হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামের দিকে গেলে এরকম আবহাওয়া বেশি লক্ষ্য করা যায়। সেই সাথে বৃদ্ধ মানুষগুলোর কষ্ট দেখলেও খারাপ লাগে।

এই সময় বাড়ির ছোট বাচ্চাদের যেমন সাবধানে রাখতে হবে তেমনি বৃদ্ধদের সাবধানে রাখতে হবে। পরিবারের অন্যান্য মানুষদের অনেক বেশি যত্নশীল হতে হবে। আর এই আবহাওয়ার সাথে টিকে থাকতে হবে। তাহলেই এই আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব হবে। আর জ্বর সর্দির আক্রমণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41