গ্রাম্য মেলা আর অনেক স্মৃতি ||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি গ্রাম্য মেলা আর অনেক স্মৃতির কিছু কথা সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

গ্রাম্য মেলা আর অনেক স্মৃতি:

kids-2408614_1280.jpg

source


গ্রাম্য মেলা মানে অন্যরকমের আনন্দ। ছোটবেলায় সেই আনন্দ উপভোগ করে কি যে খুশি হতাম সেটা বলে বোঝানোর মত নয়। গ্রাম্য মেলাগুলো ছোট পরিসরে হয়। ছোট ছোট দোকান পাট আর ছোট ছোট আয়োজন সবকিছুর সাথেই মিশে আছে শৈশব। বিভিন্ন ধরনের গ্রাম্য মেলা হত। এখন অবশ্য গ্রামের মেলাগুলো খুবই কমে গেছে। আগে নানান রকমের মেলা হত আরও অনেক আনন্দ হতো।

বৈশাখী মেলা হত এমনকি শীতকালেও নানান রকমের মেলা হত। এছাড়া পুজো পার্বণের মেলা লেগেই থাকতো। এগুলো যেন শুধুই আজকে অতীতের স্মৃতি হয়ে আছে। মেলার আনন্দ,মেলায় ঘোরাঘুরি আর মজার মজার খাবার খাওয়া সব কিছুই এখন অতীত হয়ে গেছে। মেলায় গিয়ে গরম গরম জিলাপি খাওয়ার যে আনন্দটা ছিল সেটা এখনো অনেক মিস করি।

অল্প কয়েক টাকা নিয়ে মেলায় যেতাম আর ঘুরে ঘুরে মজার মজার খাবার খেতাম। জিনিসপত্র কেনা হতো খুবই কম। তবে খাওয়াটাই বেশি হত। বিশেষ করে গরম গরম জিলাপি আর তেলে ভাজা খাবার দেখলেই ছুটে চলে যেতাম। মজার মজার কিছু খাবার কিনে বাড়িতেও নিয়ে যেতাম। যাতে সবাই খেতে পারে। তখন অল্প টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। আর মজার মজার খাবারগুলো খেতেও ভালো লাগতো।

এখন যেমন এই ছোট ছোট মেলাগুলোতে আর যাওয়া হয় না তেমনি হারিয়ে গেছে সুন্দর সময় গুলো। এখন মেলা অনুষ্ঠিত হলেও সেরকম আর আনন্দ পাওয়া যায় না আগে যে আনন্দ ছিল। পুতুল নাচের মনোমুগ্ধকর দৃশ্য ছিল। এখন আর কিছুই নেই। আর মজার খাবার গুলো খেতে গেলেও এখন ভাবতে হয়। এখন ব্যবসায়ীরাও অনেক ভেজাল দ্রব্য মিশিয়ে খাবার তৈরি করে। পুরনো দিনের সেই খাবারের টেস্ট এখনো অনেক মনে পড়ে। সব মিলিয়ে মনে হয় যেন আবারও শৈশবে ফিরে যেতে পারবে সময় গুলো আবার উপভোগ করার সুযোগ পেতাম।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63053.15
ETH 1665.69
USDT 1.00
SBD 0.41