কালী পূজা ভ্রমণ পর্ব:৩

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন?আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে কালী পূজা ভ্রমণ তৃতীয় পর্বটি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।



আমরা শক্তি সংঘ প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মধ্যমগ্রাম চৌরাস্তার ইয়াং রিক্রিয়েশন ক্লাবের কালী পূজার প্যান্ডেলটি দেখতে। কারণ এই ক্লাবটি প্রতিবছর কালী পূজার সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে থাকে।ইয়াং রিক্রিয়েশন ক্লাবটি প্রতিবছর কালীপূজায় প্রথম স্থান অধিকার করে থাকে। তাই এখানে লোকসংখ্যা সবসময় লেগেই থাকে। এই ক্লাবটি বেশ জায়গা জুড়ে অবস্থিত যার কারণে এখানে মেলা ও বসে থাকে। যাইহোক,আমরা গাড়ি পার্কিং করে হাজার হাজার মানুষের ভিড়ের লাইনে দাঁড়ালাম। আগেই বলেছি যেহেতু এই ক্লাবটি প্রতিবছর পুরস্কৃত হয়ে থাকে তার জন্য এখানে লোকের ভিড় হওয়াটা স্বাভাবিক। আমরা প্রায় এক ঘন্টার মতন অপেক্ষা করার পর অবশেষে প্যান্ডেলের সামনে আসতে পারলাম। প্যান্ডেলের সামনে বড় একটি বৌদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলের বেশিরভাগ জায়গাতে বৌদ্ধ দেবের মূর্তি রয়েছে।


ইয়াং রিক্রিয়েশন ক্লাবের কালী পূজার প্যান্ডেলের থিম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি। আমার কাছে এই প্যান্ডেলটি দেখে মনে হয়েছে এআই দিয়ে তৈরি করা হয়েছে। যাই হোক,যেভাবেই তৈরি করা হোক না কেনো প্যান্ডেলটি দেখতে খুবই সুন্দর লাগছিল। প্যান্ডেলটি সম্পূর্ণ সাদা এবং সোনালী কালার দিয়ে সাজানো হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের আলোকসজ্জা মিশ্রনে প্যান্ডেলটির সৌন্দর্য আরো বেড়িয়ে দিয়েছে। মূল প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার গেটের দু'পাশে দুইটি সিংহের মূর্তি ধারণ করা হয়েছে। এরপর ১০০ টির মত সিঁড়ি ধাপ পার করে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে। প্যান্ডেলের বাইরে যতটা সুন্দর ভিতরে ঠিক ততটাই সুন্দরভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেই মায়ের মুখটা সামনে ভেসে উঠলো। মাকে জোড় হাত করে প্রণাম করলাম এবং প্যান্ডেলের চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্যান্ডেলের ভিতরে চারিপাশে বৌদ্ধ দেবের এবং বৌদ্ধ সাধুদের মূর্তি ধারণ করা হয়েছে। প্যান্ডেলের ভেতরটি সম্পূর্ণ গোল্ডেন কালার দিয়ে সম্পন্ন করা হয়েছে এবং রঙ্গিন ঝাড়বাতির আলোতে প্যান্ডেলের ভেতরটি রঙ্গিন হয়ে উঠেছে। আমি এই প্যান্ডেলের কিছু ছবি আপনাদের মাঝে উপস্থাপন করছি।আশা করি,আপনাদের ছবিগুলো দেখে ভালো লাগবে।

IMG20251021020412.jpg

IMG20251021020504.jpg

IMG20251021020554.jpg

IMG20251021020727.jpg

IMG20251021020649.jpg

IMG20251021020747.jpg

IMG20251021020804.jpg
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২১.১০.২০২৫
সময়:০২:২৩ মিনিট
স্থান: মধ্যমগ্রাম, কলকাতা।


প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেলায়। মেলায় যেতেই দেখলাম গরম গরম জিলাপি ভাজি করতে। গরম গরম জিলাপি খাওয়ার মজাটা কিন্তু আলাদা 🤤তাই দেরি না করে কিছু জিলাপি কিনে খাওয়া শুরু করলাম। গরম গরম জিলাপি খাওয়া শেষ করে এরপর খেলাম মকটেল আরো খেলাম আইসক্রিম, পাপড়, আলুর চপ, বেগুনি এবং লাস্টে বাদাম। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল একটু খিদা লেগে গিয়েছিল তাই এগুলো খেয়ে পেটটা একটু ভোরে নিলাম 😄।

আজ পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64403.75
ETH 1732.52
USDT 1.00
SBD 0.42