'মনে পড়ে তোমায়' কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে এই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।


pexels-star-912473.jpgসোর্স

আমার এই কবিতাটিতে প্রত্যেকটি লাইন সাজিয়েছি ভালোবাসা,আবেগ,কষ্ট সবকিছু মিলিয়ে কবিতাটি তৈরি করেছি। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে কিন্তু সবাইকে ভালোবাসা যায় না ভালোবাসার মানুষটি হয় একজন। যখন এই মানুষটি কাছে আসে তখন বুকের ভেতর হার্টবিট বেড়ে যায়। যখন এই মানুষটি কাছে আসে তখন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি তখন মনে হয় কোন দুঃখ কষ্ট থাকে না। সেই মানুষটির দিকে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ইচ্ছা করে সারাটা জীবন তারই চোখের দিকে তাকিয়ে থাকতে। আর যখন চলে যায় এই মানুষটি। পৃথিবীর সবথেকে নিঃস্ব মানুষ মনে হয়। মনে হয় তখন পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। যে হারিয়ে গিয়েছে তাকে আমরা কোনদিনই পাবো না জেনেও আমরা নতুন কোন সম্পর্কে লিপ্ত হতে পারি না। কারণ ওই যে বললাম ভালোবাসার মানুষ সবাই হয় না ভালোবাসার মানুষটি একজন হয়ে থাকে। তার ভালোবাসা পৃথিবীর আর কেহ দিতে পারে না 😢😢😢😢।

মনে পড়ে তোমায়

সৈকত হালদার


তুমি আছো খুব কাছে,
তবুও লাগে একা একা।
কবে যে তোমার দেখা পাব,
কবে মিটবে এ বুকের ব্যথা।


তোমার জন্য আমার এ মনটা,
দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।
তোমার কাছে পাবার জন্য,
মনটা আমার ঘরে না থাকতে চায়।


তোমার অপেক্ষায় প্রহর গুলো,
খুব দ্রুত ফুরিয়ে যায়।
তুমি আমার হৃদয়ের স্পন্দন,
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চায়।


তোমায় যখন প্রথম দেখেছি,
সেদিন তোমায় আপন করে নিয়েছি।
হঠাৎ কোথায় হারিয়ে গেলে,
আমাকে করে যে একলা।


তোমার জন্য আকাশ মেঘলা,
কিন্তু দেয় না বৃষ্টির দেখা।
তোমায় ছাড়া জীবন আমার,
সব সময় লাগে যে একা একা।


তোমার ওই মিষ্টি হাসি,
আমি যে বড়ই ভালোবাসি।
তোমার জন্য এই পৃথিবীতে,
বারবার যেন ফিরে আসি।


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকের এই কবিতাটিও একদম অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ খুব ভালোভাবে এই কবিতার সবগুলো লাইন আপনি মিলিয়েছেন৷ যেভাবে এই কবিতা আপনি এখানে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালো লাগলো৷ একইসাথে একটির পর আরেকটি লাইন যখন পড়ছিলাম তখন অনেক বেশি পরিমাণে ভালো লাগছিল । অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38