কালী পূজা ভ্রমণ পর্ব:২
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন?আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে কালী পূজার ভ্রমণ দ্বিতীয় কি পর্বটি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।
বাড়ির কাছে পূজার প্যান্ডেলটি দেখে আমরা চলে গেলাম মধ্যমগ্রামে। আমাদের স্টার মলের একটু সামনে যেতেই রাস্তার পাশে সুন্দর একটি প্যান্ডেল দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে গাড়িটি পার্কিং করে প্যান্ডেলে যাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। এই প্যান্ডেলটি তৈরি করেছেন শক্তি সংঘ অফিসিয়ালি এই প্যান্ডেলের থিম উল্লেখ করা হয়নি। প্রতিবছর এই শক্তি সংঘ সুন্দর সুন্দর কালী পূজার প্যান্ডেল তৈরি করে থাকে। এ বছরও খুব সুন্দর প্যান্ডেল তৈরি করেছে যেটি দেখার জন্য ইতিমধ্যে অনেকেই ভিড় করেছে।প্যান্ডেলটির সামনের কিছু ঘোড়া ও পুতুল দিয়ে সাজানো হয়েছে এগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাস ও শোলা দিয়ে। প্যান্ডেলটির উপরে মহাদেবের একটি চিত্র তৈরি করা হয়েছে যার পেছনে সুদর্শন চক্র ঘুরছে। এই দৃশ্যটির জন্য প্যান্ডেলের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। এই প্যান্ডেলটিতে একটি টাওয়ার তৈরি করা হয়েছে যেটি সম্পূর্ণ শোলা দিয়ে করা হয়েছে আর প্যান্ডেলের দেয়ালে তৈরি করা হয়েছে বিভিন্ন চিত্রকলা। এই দৃশ্যগুলো প্যান্ডেলের রঙিন আলোকসজ্জা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
প্যান্ডেলের বাইরের দৃশ্যটি দেখে এরপর প্রবেশ করলাম ভিতরে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেই রঙিন আলোতে আলোকিত হয়ে উঠলাম। কারণ ভেতরে চারিপাশে রঙ্গিন আলো দিয়ে সাজানো হয়েছে এই দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগছিল। প্যান্ডেলের ভেতরে লোকসংখ্যা একটু কম ছিল তাই আমি ঝটপট কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই প্যান্ডেলটিতে মাকে খুব সাধারণভাবে সাজানো হয়েছে কিন্তু এই সাধারণভাবে সাজানোর কারণে আমার কাছে মাকে অসাধারণ লাগছিল। মায়ের বা পাশে একটি সুন্দর চিত্র শক্তি সংঘ এনারা ফুটিয়ে তুলেছে সেটি হল শিব পার্বতী বিবাহের একটি চিত্র।মায়ের ডান পাশে চিত্রটি,মহাদেব সতীর মৃত দেহ কাধে নিয়ে নৃত্য করছে তার একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর মায়ের চারিপাশে কিছু দেহরক্ষী সড়কি হাতে নিয়ে দাড়িয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে প্যান্ডেলের ভিতরটি সাজানো হয়েছে।
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২১.১০.২০২৫
সময়:১২:৫৬ মিনিট
স্থান: মধ্যমগ্রাম, কলকাতা।
এই প্যান্ডেলের সৌন্দর্যের সঙ্গে নিজের একটি সেলফি তুলতে গেলাম কিন্তু অবশেষে তোলা আর হলো না। কারণ একটি কাপল এসে আমাকে রিকোয়েস্ট করল তাদের একটি ছবি তুলে দেওয়ার জন্য। আমি হাসি মুখে তাদের একটি ছবি তুলে দিলাম। এমনটি আমার সঙ্গে রোজ হয়ে থাকে অন্যের ছবি তুলতে তুলতে আমার নিজের ছবি আর তোলা হয় না 😄😄। নিজের ভাগ্যটাকে মেনে নিয়ে মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলাম। একটা কথা বলে রাখি সেটি হল মধ্যমগ্রামে সেরা পাঁচটি প্যান্ডেলের ভেতর এই প্যান্ডেলটি কিন্তু রয়েছে।