তোমার ছোঁয়া গল্প পর্ব:১

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি 'তোমার ছোঁয়া' গল্পের প্রথম পর্বটি আপনাদের মাঝে উপস্থাপন করছি।নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি প্রেমের গল্প। তাই আমি শুরুতেই এই গল্পের নায়ক এবং নায়িকার নাম বলে দিচ্ছি। নায়কের নাম তন্ময় এবং নায়িকার নাম মানবিকা।আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে তোমার পোস্ট লেখাটি শুরু করছি।

pexels-pixabay-326650.jpg
সোর্স



সেই ছোটবেলা থেকেই তাদের প্রেমের সূত্রপাত। তন্ময় পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে পড়ার জন্য সে নতুন একটি বিদ্যালয় ভর্তি হয়। মানবিকা ও পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে পড়ার জন্য নতুন একটি বিদ্যালয় ভর্তি হয়। তন্ময় ও মানবিকা একই বিদ্যালয় একই শ্রেণীতে ভর্তি হয়। তাদের প্রথম দেখা হয় ক্লাস রুমে। ক্লাসটিতে মেয়েদের এবং ছেলেদের বসার জন্য আলাদা আলাদা জায়গা ছিল। একপাশে ছেলেরা এবং অন্যপাশে মেয়েরা বসবে। ভাগ্যক্রমে তন্ময় এবং মানবিকা সামনাসামনি বসে। তখন তন্ময় হঠাৎ করে মানবিকার দিকে তাকায়। তন্ময় মানবিকার দিকে একবার তাকাতেই তার পছন্দ হয়ে যায়। মানবিকা ও তন্ময়ের দিকে তাকিয়ে পড়ে। তন্ময় হঠাৎ করেই তার চোখটি সরিয়ে ফেলে যাতে মানবিকা বুঝতে না পারে যে সে তার দিকে তাকিয়ে ছিল। ক্লাসে এখনো শুরু হয়নি তাই সবাই যার যার মত করে গল্প করছিল। আর এদিকে তন্ময় বারবার মানবিকার দিকে তাকাচ্ছিল। মানবিকা ও তন্ময়ের দিকে বাঁকা চোখে তাকাচ্ছিল। তাদের ভিতর চোখে চোখে ইতিমধ্যে কথা হচ্ছিল। তন্ময় মনে মনে ভাবতে থাকে ক্লাস শেষে মানবিকার সাথে সে কথা বলবে।


কয়েক মিনিট পরে ক্লাসে স্যার এল। ক্লাসের স্যার আসার সঙ্গে সঙ্গে সব স্টুডেন্ট দাঁড়িয়ে পড়লো। স্যার সবাইকে বসার অনুরোধ করলো। তারপর স্যার সবাইকে বলল আজ তোমাদের পরিচয় পর্ব কারণ তোমরা সবাই নতুন এসেছো। তাই তোমরা সবার নাম জানো না পরিচয় জানো না। আমিও তোমাদের নাম জানিনা পরিচয় জানি না আমাকে তোমরা চেনোনা। তাই আজ আমি তোমাদের একেকজনের নাম রোল কল করব আর তোমরা দাঁড়িয়ে তোমাদের পরিচয় দিবে। এই বলে স্যার রোল কল করা শুরু করল স্যার যখন রোল এক বলল তখন একটি মেয়ে দাঁড়িয়ে পড়লো। মেয়েটি আর কেউ নয় মানবিকা। কারণ এখানে রোল কল করা হয়েছে যাদের পঞ্চম শ্রেণীতে রেজাল্ট খুব ভালো তাদেরকে প্রথম স্থান দেওয়া হয়েছে। আর এই ক্লাসে প্রায় ৭০ জনের মতন ছাত্র-ছাত্রীর ছিল তাদের মধ্যে বেস্ট রেজাল্ট নিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে মানবিকা। মানবিকা রেজাল্ট এত ভাল ছিল যে সে বৃত্তি পেয়েছিল। মানবিকা তার পরিচয় দেওয়ার পর তন্ময় কিন্তু ইতিমধ্যেই হালকা করে ছ্যাকা খেয়ে বসে। কারণ তন্ময় মানবিকার মতন এত মেধাবী ছাত্র নয়। সে মনে মনে ভাবতে থাকে মানবিকা তার সাথে কোনদিন ভালোভাবে কথাও বলবে না কারণ এত ভালো মেধাবী ছাত্রী কেন খারাপ রেজাল্ট আলা ছেলের সাথে কথা বলবে। তার তো বন্ধুত্ব হবে ভালো মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে।


সেদিনের ক্লাস আর হলো না কারণ সবার পরিচয় নিতে নিতে ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছিল। এই ক্লাসে তন্ময়ের একজন বন্ধু হয়। বন্ধুটির নাম উজ্জল। উজ্জল এই ক্লাসের সবার থেকে ছোট ছিল ছোট বলতে সে একটু লম্বায় খাটো ছিল কিন্তু দুর্দান্ত বুদ্ধি ছিল। নতুন বন্ধুর সাথে কথা বলতে বলতে উজ্জল তন্ময়ের কাছে হঠাৎ বলে ফেলে তুই কি মানবিকাকে পছন্দ করেছিস। তন্ময় একটু চমকে যায় আর কাঁপা কাঁপা কন্ঠে উত্তর দেয় না। কিন্তু ওই যে আগেই বলেছি উজ্জ্বল খুব বুদ্ধিমান তাই সে বুদ্ধি খাটিয়ে কথার জালে তন্ময়কে ফেলে তন্ময়ের মুখ থেকে সে কথাটি শুনতে পারে। অবশেষে তন্ময় স্বীকার করে মানবিকাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। তখন উজ্জ্বল তন্ময়ের পিঠে একটা চড় মেরে বলে আরে তুই তো আগে বলবি। আমি আর মানবিকা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছি। আমরা খুব ভালো বন্ধু। তন্ময় তুই কোন চিন্তা করিস না তোর পছন্দের কথা আমি জানিয়ে দেব মানবিকে। সঙ্গে সঙ্গে তন্ময় উজ্জ্বলকে বাধা দেয়। তন্ময় উজ্জ্বলকে বলে বন্ধু এখনো সময় আসেনি। সময় আসলে আমি তোকে বলবো আর তোর বলতে হবে না আমার পছন্দের কথা আমি নিজ মুখে তাকে জানাবো।

আজ তোমার ছোঁয়া গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 2 years ago 

আপনার লেখা আজকের এই গল্পটার প্রথম পর্ব পড়তে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। মানবিক এবং তন্ময় একি ক্লাসের, এমনকি তারা এখনো অনেক বেশি ছোট। কিন্তু তন্ময় তো দেখছি মানবিকাকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছে। আর উজ্জ্বল এর সাথে তন্ময়ের ফ্রেন্ডশিপ এর কথাটা শুনে ভালোই লেগেছে। উজ্জ্বল তো দেখছি অনেক বেশি বুদ্ধিমান। নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে এবং কথার জালে ফাঁসিয়ে তন্ময়ের মুখ থেকে কথাটা সে শুনেই ছেড়েছে। এখন দেখা যাক তন্ময় নিজের ভালোবাসার কথা মানবিকাকে কখন বলতে পারে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

 2 years ago 

তনময় তো দেখছি হাইস্কুল লাইফে উঠেই প্রথম দিনেই একজনকে পছন্দ করে ফেলেছে। তাও আবার যে কিনা ক্লাসের ফার্স্ট গার্ল। মানবিকা যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল আমারও মনে হচ্ছে তন্ময়ের সাথে তার ফ্রেন্ডশিপ হবে কিনা এবং ভালোবাসার সম্পর্ক হবে কিনা। দুজনেই যেহেতু সেম ক্লাসের তাই দুজনের দেখা তো সব সময় হবে। আস্তে আস্তে দেখা যাক তন্ময় নিজের মনের কথা তাকে বলতে পারে নাকি পারবে না। প্রথম পর্বটা দারুণ লেগেছে, আশা করছি দ্বিতীয় পর্ব ও সুন্দর হবে।

 2 years ago 

এই গল্পের প্রথম পর্ব পড়ে ভীষণ ভালো লেগেছে ভাই। কারণ রোমান্টিক গল্প পড়তে আমি একটু বেশিই পছন্দ করি। যাইহোক তন্ময় এবং মানবিকার প্রেম তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। কারণ ইতিমধ্যেই চোখে চোখে কথা বলা শুরু হয়ে গিয়েছে। তাছাড়া মেধাবী ছাত্রীরা বেশিরভাগ সময় বাজে ছাত্রদের প্রেমেই পড়ে 😂। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63792.39
ETH 1724.37
USDT 1.00
SBD 0.42