কালী পূজা ভ্রমণ পর্ব:১
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন?আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে কালী পূজার ভ্রমণ প্রথম পর্বটি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।
দুর্গাপূজা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালী পূজার আনন্দ। আমার মনে হয় দূর্গা পূজার আনন্দ থেকে কালী পূজার আনন্দটা আরো বেশি হয়। কারণ কালী পূজা আসলেই চারিদিক রঙ্গিন আলোতে আলোকিত হয়ে ওঠে। প্রত্যেকের বাড়িতে সুন্দর সুন্দর লাইটিং করা হয় এই কালী পূজার উৎসবে। আমাদের নর্থ কলকাতাতে কালী পূজা খুব জমজমাট ভাবে হয়ে থাকে। সাউথ কলকাতাতে দুর্গা পূজায় জমজমাট হয়ে থাকে তেমন আমাদের সাউথ কলকাতাতে কালী পূজা জমজমাট হয়ে থাকে। যাই হোক, কালী পূজার দুদিন আগে থেকেই কালী পূজার সব প্যান্ডেল গুলো জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল।কালী পূজার দুদিন আগে থেকেই ছোট বড় সব প্যান্ডেলে যে পরিমাণে ভিড় হয়েছিল তা দেখে আমরা বের হওয়ার সাহস পেলাম না। আমরা বের হয়েছিলাম কালী পূজার দিন। কারণ এই দিনটাতে কিছুটা ভিড় কম থাকে কারণ সব প্যান্ডেলে মায়ের পূজার আয়োজনে সবাই ব্যস্ত থাকে।
আমরা রাত বারোটার দিকে পূজা দেখতে বের হয়েছিলাম।আমরা প্লান করেছিলাম মধ্যমগ্রাম থেকে পূজা দেখা শুরু করব। কিন্তু যাওয়ার পথে আমরা আমাদের বাড়ির পাশে ক্লাবের পূজা টি দেখলাম। এই পূজাটির থিম ছিল বাংলার কৃষ্টি যেটি তৈরি করেছে হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেল। এই ক্লাবটি প্রতিবছর সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে থাকে।এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার আগে চোখে পড়বে গরুর গাড়ি। আরো চোখে কিছু কৃষক মাঠে জমি চাষ করছে। প্যান্ডেলের চারিপাশে রয়েছে গ্রাম গঞ্জের বিভিন্ন ধরনের শিল্প কার্য। এই প্যান্ডেলটির ভেতরে প্রবেশ করতেই আমার গ্রামের কথা মনে পড়ে গেল। কারণ এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমি গ্রামে থাকতে ব্যবহার করেছি। এই চিত্রগুলো শহরের মানুষ দেখে হয়তো আনন্দ পাবে কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কাছে এই চিত্রগুলো খুব আবেগের। এই প্যান্ডেলটিতে তেমন আলোকসজ্জা ছিল না কিন্তু অল্প আলোকসজ্জাতে এই প্যান্ডেলটির সৌন্দর্যটা আমার কাছে অসাধারণ লেগেছে।
এরপর আস্তে আস্তে মূল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম প্রথমে ঢুকতেই মায়ের মুখ দেখতে পেলাম। জোর হাত করে ভক্তিভরে মাকে প্রণাম জানালাম।একটা কথা বলতেই হবে কারণ প্যান্ডেলের বাইরে যতটা সুন্দর প্যান্ডেলের ভেতরে তার থেকে অধিক সুন্দর। ভিতরে চারিপাশটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি সেটি দেখার মত। এই প্যান্ডেলটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে। যার জন্য প্যান্ডেলের ভিতরে যথেষ্ট মানুষের ভিড় ছিল আমি কিছুটা সময় নিয়ে প্যান্ডেলের ভিতরে কিছু ফটোগ্রাফি করলাম।আমি এই প্যান্ডেলের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি।আশা করি, আপনাদের ছবিগুলো দেখে সবার খুব ভালো লাগবে।
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২১.১০.২০২৫
সময়:১২:২০ মিনিট
স্থান: হৃদয়পুর, কলকাতা।