\\লাইফস্টাইল:-বৃষ্টি আসার আগ মূহুর্তে আমার অনুভূতি \\

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"লাইফস্টাইল:-বৃষ্টি আসার আগ মূহুর্তে আমার অনুভূতি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG_20240510_160211_855.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল :-বৃষ্টি আসার আগে আমার অনুভূতি আসলে যকন কোন কিছু ভালো লাগে তখন সেটার উপর আমাদের খুবই ভালো লাগা একটি কাজ করে।আর যখন ভালো লাগা জিনিস গুলো কারো সাথে শেয়ার করা যায় সেটাই অনুভূতি বলে।আমরা তো তখন ভালো কিছু বলতে পারবো না,মনের যেগুলো অনুভূতি রয়েছে সেগুলোই বলবো।যাই বেশ কিছু দিন ধরে আবার তাপমাত্রা শুরু হয়েছে। আবার অন্য দিকে গরম এগুলো জিনিস একেবারে অসয্যকর।যাইহোক তার পরেও আমরা অনেক ভালো আছি।তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240510_163526_135.jpg

বেশ কিছু দিন ধরেই আবার অনেক তাপমাত্রা শুরু হয়েছে। আগে যেমন তাপমাত্রা হওয়ার পরে কিছু দিন ঠান্ডা ও বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর আবার কেন জানি আগের মতো তাপমাত্রা শুরু হয়েছে। জানি না আল্লাহ তায়ালা এটা কিসের শাস্তি দিতেছে। তবো এই তাপমাত্রায় মানুষের অরেক ক্ষতি হচ্ছে, কারো জ্বর,শর্দি,কাশি ইত্যাদি। কারণ তাপমাত্রা ও রোদ টা আমাদের জন্য খুবই খারাপ। এই তাপমাত্রায় আমাদের কে সব সময় ঠান্ডা জায়গায় থাকতে হবে। আমি একটা বিষয় লক্ষ করলো। বাইরে যখন গাছের নিছে বসে আছি। বসে বসে ফোন টিপতেছি,তো কিছুক্ষণ পর দেখি ফোন অনেক গরম হয়ে গেছে। এখানে বুঝা গেলো তাপমাত্রা তাহলে কেমন চলতেছে।যাইহোক আমরা সবাই দোয়া করবো যেনো বৃষ্টি ভালো ভাবে হয়।

IMG_20240510_163034_915.jpg

IMG_20240510_163023_960.jpg

তো জানি না কোন কোন জায়গায় কেমন। কালকে ঠিক বিকেল ৫ টার দিকে আকাশ কালো হয়ে আসলো।আমি মনে করছি খুবই বৃষ্টি হবে।কারণ যে গরম আর রোদ,এগুলো তো সয্য করা যাচ্ছে না।তো পর পরেই দেখি মেঘ চমক দিতেছে।এগুলো দেখার পর আমাকে বেশ ভালো লাগলো। কিন্তু সেই সময় প্রচুর গরম ছিল, বাতাস ছিল না।তো কিছুক্ষণ পরেই ঝিরঝির করে বৃষ্টি পরা শুরু হলো।ভাবলাম কি আর হলো কি,মনে করছি খুবই জোরে বৃষ্টি হবে।কিন্তু সেটা আর হলো না।

IMG_20240510_163419_422.jpg

তবে একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যখন মেঘ চমক দিতে লাগলো, তখন খুবই ভালো লাগছিল। আর ওই সময় ছোট বেলার কাহিনি মনে পড়ে গেলো।বৃষ্টি আসার আগ মূহুর্তে আমরা অনেক ছেলে মেয়ে নাচানাচি করতাম।খুবই মজা করতাম,কিন্তু সেই সময় গুলো আর ফিরে পাবো না।ছোট বেলার কাহিনি মনে পরলে কেমন কেমন লাগে।যাইহোক সেই সময় কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাইহোক যে সময় হালকা ও ঝিরঝির বৃষ্টি পরা শুরু হলো তখন কিন্তু আবহাওয়া টা একটু ঠান্ডা হলো।আবহাওয়া ঠান্ডা হওয়ার পর নিজেকে তখন খুবই ভালো লাগছিল।

IMG_20240510_163028_644.jpg

আসলে সব জায়গায় তাপমাত্রা বেড়েই চলছে। এতো তাপমাত্রা ও গরম চললে মানুষ কেমন কনে থাকবে।এই সময় টি বৃষ্টি হওয়ার কথা,কিন্তু বৃষ্টি তো দুরে,আকাশ ঘোলাও দেখা যায় না। কালকে যখন বৃষ্টি হলো খুবই ভালো লাগলো, কিন্তু বৃষ্টি হওয়ার পর কিছু টা আবহাওয়া চেঞ্জ হয়েছে। যখন আবহাওয়া টা ঠান্ডা ছিল তখন আমার অনুভূতি টি খুবই ভালো ছিল। কিন্তু কালকে একটু বৃষ্টি হয়ে আজকে আবার রোদ আর গরম শুরু হয়েছে। আল্লাহ তায়ালা যেনো এই বিপদ থেকে রক্ষা করেন।যাইহোক কালকের বৃষ্টি আসার আগ মূহুর্তের অনুভূতি টি দারুণ ছিল। বলতে গেলে সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছিল জেনে ভালো লাগলো। গতকালকে আমাদের এখানে তো শুধুমাত্র একটু জোরে বাতাস হয়েছিল। ভেবেছিলাম বৃষ্টি নামবে কিন্তু পরবর্তীতে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। যাইহোক বৃষ্টি নামার আগ মুহূর্তে আপনাকে অনুভূতি সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

তবুও তো আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে তো অবস্থা ভীষণ খারাপ। তাপমাত্রা অনেক বেশি। আর গরমে একেবারে অবস্থা খারাপ। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে সত্যি অনেক ভালো লাগে। আর ছোটবেলার সেই সময়গুলোতে অনেক আনন্দ করতাম। বেশ ভালো লাগতো আপনার পোস্ট পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বৃষ্টি আসার পূর্বের আকাশের দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেননা বৃষ্টি আসার পূর্বে আকাশ টি অনেক সুন্দর ভাবে সেজে উঠে। চারদিকে কালো মেঘের ভেলা।আর বৃষ্টি হ ওয়ার পর বৃষ্টির পানিতে হাটা চলা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই হিংসা হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে দেখে । আমাদের এখানে কি যে একটা অবস্থা সেটা বলে বুঝাতে পারব না । ভাপসা এক গরমে জীবন প্রায় অতিষ্ঠ হতে বসেছে ।

 2 years ago 

হিংসা হলে কিছু করার নেই, দোয়া করেন আপনাদের ওইদিকেও বৃষ্টি হবে,ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রীষ্মকালের পর যখন হঠাৎ বৃষ্টির দেখা পাওয়া যায়, তখন প্রকৃতির শীতলতার সাথে সাথে মানুষের মনও ভালো হয়ে যায়।
গাছের ডালের বৃষ্টির পানি চুইয়ে পড়া, আমগাছ, মাঠ-ক্ষেতের পর বাজার আর সড়কপথের অপূর্ব সমন্বয় যারপরনাই মনোমুগ্ধকর।
দৃশ্যপটটি সাবলীল উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই ।
আপনাদের এলাকাটিও গ্রাম বাংলার মতোই দারুণ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আপনার কিছু অনুভূতি। আসলে অতিরিক্ত তাপমাত্রায় মানুষের জীবন বেশ অতিষ্ট হয়ে পড়েছে,তাই বৃষ্টি এলে প্রত্যেকটি মানুষের কাছে বেশ ভালো লাগবে। যখন আকাশে বিদ্যুৎ চমকায় ছিল তখন আপনার ছোটবেলার অনুভূতি মনে পড়েছিল পোস্টটি পড়ে জানতে পারলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বৃষ্টির থেকেও বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওই সময় একটা শীতল আবহাওয়া থাকে। বৃষ্টির পরে সবকিছুতে পানি থাকার কারণে বৃষ্টির পরের মুহূর্ত আর ভালো লাগেনা। আমাদের এদিকেও আজকে সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমাদের পরিবেশের সজীবতা ফিরে আসে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। লেখাগুলো পড়েও ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আপনি। আসলে বৃষ্টির আগের যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্ত উপভোগ করার মধ্যে একটি আলাদা ভালো লাগা কাজ করতে থাকে৷ আজকে আপনি সেরকম একটা মুহূর্ত উপভোগ করে তা খুব সুন্দর ভাবে পোস্টের মাধ্যমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64214.24
ETH 1743.15
USDT 1.00
SBD 0.44