//লাইফস্টাইল:-বন্ধু বান্ধব মিলে মুড়ি পার্টি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"লাইফস্টাইল:- বন্ধু বান্ধব মিলে মুড়ি পার্টি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000008595.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-বন্ধু বান্ধব মিলে মুড়ি পার্টি আমি প্রতি দিনে চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু ব্লগ নিয়ে আসার। আপনারা হয়তো জানেন যে, আমার যতো গুলো অনুভূতি রয়েছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যাইহোক দেরি না করে শুরু করা যাক।

আপনারা হয়তো সবাই জানেন যে বেশ কিছু দিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে আজকে একটু আবহাওয়া টা অন্য রকম।তবে এখনো বলা যায় না,নিউজ দেখলাম তারা বলতেছে এই রোদ এই বৃষ্টি। তার মানে আবহাওয়া এখনো ঠিক হয়নি।তবে দেখা যাক কি হয়, আর এইরকম বৃষ্টিতে সবাই মিলে মুড়ি পার্টি বা অন্য কিছু খেতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে বৃষ্টির সময় মুড়ি খেতে খুবই ভালো লাগে। যদিও বন্ধু বান্ধব মিলে না খাই,আমি একাই একাই মাঝে মধ্যে খেয়ে থাকি।তবে মুড়ি কিন্তু বলতে গেলে জনপ্রিয় একটি খাবার। যদিও এখন আধুনিকতার ছোঁয়ায় সব কিছু বদলে যাচ্ছে, কিন্তু মুড়ি হলো আমাদের ঐতিহ্য একটি খাবার। আমি ছোট থেকে বড় হয়েছি সব জায়গায় দেখি মুড়ি নামটা রয়েছে।শহরের খবর তেমন জানি না, কিন্তু গ্রাম অঞ্চলে এই মুড়ি বেশি চলে।

1000008598.jpg

যাইহোক টানা বৃষ্টি হওয়ার কারনে মনটা কিন্তু একেবারে খারাপ। কারণ বৃষ্টির কারনে কোন জায়গায় যাওয়া হচ্ছে না।আর এক জায়গায় বসে বা শুয়ে থাকতে কেমন যেনো লাগে। তো ভাবলাম এই বৃষ্টির দিনে কিছু একটা পার্টি দেয়।আপনারা হয়তো সবাই জানেন যে, আমি বেশ কিছু পিকনিক আপনাদের মাঝে শেয়ার করছি।আমাদের গ্রামে যতো গুলো ছেলে রয়েছে সব গুলো আমরা বন্ধুর মতো। এই জন্য কিছু একটা আয়োজন করলে সবাইকে আমন্ত্রণ করি।তো কালকে কিন্তু সকালে আবহাওয়া টা সুন্দর ছিলো,হঠাৎ করে দুপুর ৩ টার পর আবার বৃষ্টি শুরু হলো।আর এই বৃষ্টি শুরু হলে থামার কোন কথা নেই, এই ভাবে প্রায় সন্ধ্যা হয়ে গেলো তার পর একটু থামলো।তার পরেও কিন্তু হালকা হালকা বৃষ্টি পরতেছে।

1000008688.jpg

তো আমি এবং আমার এক বন্ধুকে বললাম যে,আজকে কিছু একটা করা যায় না।মানে বলতেছি যে,সবাই মিলে কিছু এনে খাওয়া দাওয়া করি।তো একজন বললো মুড়ি পার্টি দেয় তাহলে, কারণ এই বৃষ্টিতে মুড়ি খেতে খুবই ভালো লাগবে।তো সাথে সাথে একজন কে বাজারে পাঠিয়ে দিলাম,তাকে বুট,মুড়ি,চানাচুর, মরিচ,পিঁয়াজ সব কিছু নিয়ে আসতে বললাম। ও সাথে সাথে গিয়ে বাজার থেকে সব কিছু নিয়ে আসলো।নিয়ে আসার পর আমরা এক বন্ধুর বাসায় বসে সব কিছু আয়োজন করলাম। বেশ কিছু বন্ধু বান্ধব ছিলো,সবাই গল্প ও আড্ডা দিতে দিতে খেতে বসলাম।

1000008686.jpg
1000008594.jpg1000008685.jpg
1000008687.jpg

তবে আপনাদের আমি শুরুতেই বলছি যে বৃষ্টির সময় মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে অনেক কয়েকজন ছিলো,তার পর আইটেম ছিলো অনেক। যাইহোক সব থেকে বড় কথা হচ্ছে যে, সব বন্ধু বান্ধব মিলে মজা করা খেতে পারছি এটাই অনেক। আসলে আমার কাছে ওই মুহূর্ত টা অসাধারণ ছিলো।হয়তো এখানে আপনাদের মাঝে লিখে বুঝাতে পারতেছি না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাইহোক এই ছিলো আজকের পোস্ট, ভাবলাম আপনাদের মাঝে আসার অনুভূতি টি শেয়ার করি।তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনাদের মুড়ি পার্টির আয়োজন দেখে তো আমারও মুড়ি খেতে ইচ্ছে করছে। সত্যি ভাইয়া এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটানো যায়। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বন্ধুদের সাথে বেশ দারুন মুড়িপাঠির আয়োজন করেছেন দেখছি। আপনার চমৎকার এ মুড়ি পার্টির আয়োজন করতে দেখে বেশি অনেক ভালো লেগেছে। আমাদের সকলের উচিত এইভাবে মূল পার্টির আয়োজন করে মাঝেমধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেই এতে মন ভালো থাকবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিন মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। কয়েকজন বন্ধু মিলে অনেক কিছু আইটেম করে মুড়ি পার্টি করেছেন। সব থেকে বড় কথা হলো বন্ধু-বান্ধবদের সাথে এই যে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করছেন এটাই অনেক। সবাই মিলে এত সুন্দর একটি সময় পার করেছেন এটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু বন্ধু বান্ধবের সাথে সুন্দর একটি সময় অতিবাহিত করছি।

 2 years ago 

বন্ধুদের সাথে মুড়ি পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে ভীষণ মজা করেছিলেন সবাই মিলে। আসলে এভাবে কয়েকজন বন্ধু মিলে একটু একটু করে সবকিছু নিয়ে সবাই মিলে বসে মুড়ি খাওয়া গল্প করার মজাই আলাদা।স্মৃতি হিসেবে থেকে যায়। খুব সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতিগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এখানে খাবারটা কিন্তু বড় নয়। সব থেকে বড় ব্যাপার হলো সব বন্ধুবান্ধব মিলে একসাথে খাবার খাওয়াটা। আসলে এখানে শুধুমাত্র আড্ডা আর মজা হয়। এছাড়া আপনি খুব সুন্দর ভাবে এই মুড়ি মাখার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আপনার সময়টা অনেক ভালো গিয়েছিল তখন।

 2 years ago 

ঠিক বলছেন দাদা,সব থেকে বড় কথা হচ্ছে সবাই মিলে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করছি এটাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বন্ধুরা সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে সবাই মিলে খাওয়া-দাওয়া করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। আপনাদের খাওয়া-দাওয়ার মুহূর্ত গুলো বেশ অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে বন্ধু বান্ধব মিলে মুড়ি পার্টি খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে এভাবে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে। তাছাড়া বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই মিলে দেখছি বেশ মজা করে মুড়ি মাখা খেয়েছেন। আড্ডার পাশাপাশি মুড়ি মাখা খেয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্যচেলর থাকতে এই পার্টি গুলো বেশি দেওয়া হতো। তবে এখন খুবই কম দেওয়া হয়। মাঝে মাঝে অফিসে সবাই মিলে ঝাল মুড়ির আয়োজন করা হয়। মাঝে মাঝে এই গুলো খেতে ভালোই লাগে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62507.32
ETH 1747.11
USDT 1.00
SBD 0.39