//লাইফস্টাইল:-হাওয়ায় মিঠাই খাওয়ার অনুভূতি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"লাইফস্টাইল:-হাওয়ায় মিঠাই খাওয়ার অনুভূতি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20240128145554.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-হাওয়ায় মিঠাই খাওয়ার অনুভূতি আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে পবিত্র দিন।এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে শুক্রবার দিনটি আমার কাছে খুবই ছোট মনে হয়। জানি না কেন যানি হুট করে সময় চলে যায়। যাইহোক শুক্রবার জুমার নামাজ পড়ে এসে বাসায় আসলাম।বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে ভাবতেছি আজকে কি নিয়ে পোস্ট করবো।পোস্ট করার মত কোন ছবি দেখতে পেলাম না। তাই ফোনের গ্যালারি শুরু থেকে লাস্ট পর্যন্ত চেক করলাম।চেক করতে করতে এই ছবি গুলো চোখে পড়লো। আমি এই ছবি ১ মাস আগে তুলে রাখছি পোস্ট করার জন্য। ভাবছিলাম সাথে সাথে পোস্ট করার,কিন্তু কি যে হলো পরে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। যাইহোক আজকে দেখতে পেয়ে আমি সাথে সাথে পোস্ট লেখা শুরু করলাম। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।

IMG20240128145558.jpg

আজ থেকে প্রায় ১ মাস আগে আমি একটা মেলায় গেছিলাম। মেলাটি ছিল ১-২ দিনের,আমি এবং আমার এক বন্ধু ছিল। তো মেলায় গিয়ে প্রথমে দোকান পাট গুলোই ঘুরাঘুরি করলাম।তো হঠাৎ করে চোখের সামনে হাওয়ায় মিঠাই দেখা দিলো।আসলে হাওয়ায় মিঠাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার।আমি এই হাওয়ায় মিঠাই দেখে সাথে সাথে সেই দোকানদার কাছে গেলাম। প্রথমে দেখি সেখানে অনেক লোক, আমি মনে করছি সেখানে কিছু একটা হয়েছে। তো সেখানে গিয়ে দেখি হাওয়ায় মিঠাই বানাচ্ছে। হাওয়ায় মিঠাই হচ্ছে ছোটদের অনেক প্রিয় একটি খাবার।আমরা যারা হাওয়ায় মিঠাই খেয়েছি তারা খুব সহজেই বুঝতে পারবো।

IMG20240128145551.jpg

আমাদের গ্রাম অঞ্চলে এক সময় হাওয়ায় মিঠাই ওয়ালা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতো।হাওয়ায় মিঠাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খাবার।আমাদের কিছু কিছু ঐতিহ্য রয়েছে যেগুলো আমরা খেয়াল করি না।এমনকি অনেক অনেক ঐতিহ্যবাহী গাড়ি, পোশাক, খাবার,জায়গা ইত্যাদি এগুলো আমরা কেউ টিকিয়ে রাখার চেষ্টা করি না।আমি বলতে চাচ্ছি যে আমাদের ঐতিহ্য গুলো টিকিয়ে রাখা আমাদের কর্তব্য।আজ আমাদের দেশে আধুনিকতার ছোঁয়ায় পড়ে সব কিছু হারিয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অনেক অনেক প্রচালিত ঐতিহ্য হারিয়ে গেছে। কারণ হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় সব কিছু এলোমেলো হচ্ছে। বর্তমান আমাদের যুগ দিন দিন আধুনিক হয়ে যাচ্ছে। যানি না আরো কত কি যে চোখের সামনে হারাবো।

IMG20240128145545.jpg

আচ্ছা আপনারা বলেন,এক সময় আমরা হাওয়ায় মিঠাই খাওয়ার জন্য কত কিছু করতাম।যারা হাওয়ায় মিঠাই বিক্রি করতো তারা প্রতি টা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতো।আজ আপনি লক্ষ্য করেন,কয়টা মানুষ কয়টা গ্রামে গ্রামে গিয়ে হাওয়ায় মিঠাই বিক্রি করে।আফসোস আজকে আমরা এই হাওয়ায় মিঠাই হারিয়ে ফেলতেছি।ছোট বেলায় এই হাওয়ায় মিঠাই বাবার কাছে টাকা,বা ভাঙ্গড়ী কিছু জিনিস পত্র দিয়ে হাওয়ায় মিঠাই খেতাম।যখনে দেখি হাওয়ায় মিঠাই আসছে সাথে সাথে আমরা বের হয়ে সেই লোকের কাছে যাই।যাইহোক আমি এই মেলায় গিয়ে যখন হাওয়ায় মিঠাই দেখলাম তখন সাথে সাথে ছোট বেলার কথা মনে পড়ে গেলো।তাই আপনাদের মাঝে আমি এতো কিছু বললাম।তবে আমাদের সবার উচিত ঐতিহ্য জিনিস গুলো টিকিয়ে রাখা আমাদের কর্তব্য।

IMG20240128145634.jpg

তো যখন হাওয়ায় মিঠাই দেখলাম,দেখতেছি তারা খুব সুন্দর ভাবে তাদের মেশিনে হাওয়ায় মিঠাই তৈরি করতেছে।হাওয়ায় মিঠাই খাওয়ার একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে মুখে দিলে নিমিষেই হাওয়ায় মিঠাই হারিয়ে যায়। মূলত ছোট বাচ্চা এই মজার জন্য হাওয়ায় মিঠাই বেশি পছন্দ করে।আমিও এই জিনিস টির জন্য হাওয়ায় মিঠাই খুবই পছন্দ করি।যখন দেখি তারা খুব সহজেই হাওয়ায় মিঠাই তৈরি করলো।আমি সাথে সাথে একটি প্যাকেট কিনে টেস্ট করলাম।হাওয়ায় মিঠাই খাওয়ার পর পরেই ছোট বেলার কথা মনে পড়লো। মনে মনে বলতেছি এই হাওয়ায় মিঠাই ছোট বেলায় কত খেতাম।আর আজকে এই হাওয়ায় মিঠাই চোখে পড়ে না।যাইহোক আমি খুবই সুন্দর ভাবে হাওয়ায় মিঠাই খেয়েছি। আসলে হাওয়ায় মিঠাই গুলো অনেক মজার ছিল। মনে মনে আমি ছোট বেলার ফিলিং কাজ করে হাওয়ায় মিঠাই খেয়েছি। আমি সেখানেও লক্ষ্য করলাম, দেখি অনেক ছোট ছোট বাচ্চা সেখানে ভীড় করতেছে।যাইহোক সব মিলিয়ে সুন্দর একটা মূহুর্ত উপভোগ করছি এবং দারুণ ভাবে হাওয়ায় মিঠাই খেয়েছি। অনেক মজার ছিল হাওয়ায় মিঠাই গুলো। আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে হাওয়াই মিঠা ফটোগ্রাফি দেখলাম সেই সাথে হাওয়ায় মিঠা খাওয়ার আপনার অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো।
আপনার পোষ্টের মাধ্যমে আর যাই হোক আমি কিন্তু আমার ছোটবেলাকে দেখতে পেলাম।
এই খাবারটা ছোটবেলায় আমার খুবই প্রিয় ছিল।
ধন্যবাদ আপনাকে ছোটবেলাকে স্মরণ করিয়ে দিয়ে নতুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেকদিন আগে এটা তৈরি করতে দেখেছিলাম। আমাদের গ্রামে এক লোক তৈরি করতে এসেছিল। তবে রং দেওয়াটা খা শরীরের জন্য খুবই ক্ষতিকর। শুধু চিনি দিয়ে তৈরি করে যেটা সেটা এত বেশি ক্ষতিকর নয়। তবে মাঝেমধ্যে এই সমস্ত জিনিসগুলা খেতে ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এগুলো অনেক খেতাম। আর খেতেও ভালো লাগতো। বড় হওয়ার পর আর সেভাবে খাওয়া হয়নি। আজকে আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

ছোটবেলায় মিঠাই হাওয়া প্রায় প্রতিদিনই খাওয়া হতো।আমি স্কুলে গিয়ে প্রায় প্রতিদিনই এই মিঠাই হাওয়া খেয়েছিলাম। কিন্তু এখন এই মিঠাই হাওয়া প্রায় বিলুপ্তির। এখন আর এই খাবার টি তেমন দেখতে পাওয়া যায় না। আপনি আজকে আমাদের মাঝে মিঠাই হাওয়া খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই জিনিসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

হাওয়াই মিঠাই শুধু ছোটদের নয়, ছোট বড় সব বয়সের মানুষই এই মিষ্টি জাতীয় খাবারটা খেতে পছন্দ করে। আমাদের গ্রামে এখনও এই হাওয়াই মিঠাই নিয়ে মাঝেমধ্যে হকাররা বিক্রি করতে আসে। তবে এই হাওয়াই মিঠাই আমাদের ঐতিহ্য কিনা জানিনা, কিন্তু এটাকে টিকিয়ে রাখা উচিত বলে আমি মনে করি। যাইহোক ভাই, আপনার হাওয়াই মিঠাই খাওয়ার অভিজ্ঞতা শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64396.13
ETH 1860.16
USDT 1.00
SBD 0.38