"আমার জীবনের বাস্তব গল্প" পর্ব-১
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় টি হচ্ছে একেবারে নতুন একটি বিষয়।আমি আমার বাংলা ব্লগে নতুন নতুন টপিক নিয়ে পোস্ট করার চেষ্টা করি।আজকের বিষয় হচ্ছে আমার জীবনের বাস্তব গল্প।আসলে মানুষের বিভিন্ন ধরনের কাহিনি থাকে যেটা সবার সামনে বলা যায় না। আমি আমার যত গুলো অনুভূতি এবং কষ্ট সব গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি আমার বাংলা ব্লগ এবং সবাইকে অনেক ভালো বাসি এই জন্য সব গুলো বিষয় আপনাদের মাঝে শেয়ার করি।যাইহোক তাহলে দেরি না আমার জীবনের বাস্তব গল্প শুনে আসা যাক।
আমার ফ্যামলিতে আমরা ৫ ভাই,বোন নাই।আমি সবার ছোট ভাই।সবাই আমাকে ভীষণ ভালো বাসে।আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা অনেক অসুস্থ।আমার মা যে অসুস্থ ছিল সেটা আমি জানতাম না। বড় হয়ে এই বিষয় টি জানতে পারি।আমার জন্ম হওয়ার ৪ বছরে আমার মা খুবই কষ্ট করছে।আমার বাবা সব জায়গায় তাকি নিয়ে ছুটাছুটি করছি।এমন অবস্থায় আমার বাবার কাছে টাকা কম ছিল। তখন তার চিকিৎসা করাতে খুবই ভয় পেয়ে গেলো।আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল।তবে যতটুকু পারছে আমার বাবা তার চিকিৎসা চালিয়ে গেছে।
তার পর আমার যখন একটু বয়স হলো তখন আমি কিছু টা বুঝতে শুরু করলাম। তবে খুবই বুঝতাম না জাস্ট মনে থাকার মত।আমার বড় ভাইয়ের বিয়ে দিয়ে দেয়। তার পর ২ নাম্বার ভাইয়ের বিয়েও দিয়ে দিলো।এখন শুধু ৩ নাম্বার টা ছিল। আমার মায়ের আশা ছিল ৩ নাম্বার ছেলের বিয়ে দেখবে।তবে একদিন হটাৎ করে দেখি আমার মা আর দুনিয়ায় নেই।আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করে।তখন আমি বুঝতে পারি নাই যে এখানে কি হয়েছে।এখন আমি সেটা বুঝতে পারছি মা কি জিনিস।যার এই দুনিয়ায় মা নেই সে একমাত্র বুঝতে পারে তার কত ব্যথা।
যাইহোক আমি আমার মায়ের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করে।এর পর আমি আবার বাবার সাথে থাকা শুরু করলাম।তবে আমাদের ফ্যামলি গরীব ফ্যামলি।আমাদের বর্তমান গ্রামের থেকে আমরা সবার থেকে গরিব।আমাদের থেকেও কেউ গরীব আছে।যাইহোক আল্লাহ তায়ালা যেমন রাখছে এতে আমরা খুশি।আমি ছোটতে দেখতাম আমার বাবা অনেক কষ্ট করতেছে।তার পর কি করলো বাসায় আমাদের ২ টা গরু ছিল সেগুলো বিক্রি করে ৩ নাম্বার ভাইয়ের বিয়ে দিয়ে দিলো।এখন তারা ৩ জন সংসার নিয়ে তাদের জীবন শুরু করলো।
আমি এবং আমার বাবা,আর আমার ৪ নাম্বার ভাই সবাই ৩ নাম্বার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করি।তবে আমার বাবা ধানের ব্যবসা করতো। আর ব্যবসা থেকে যেগুলো টাকা পায় সেগুলো সব সংসারে দিয়ে দেয়।যাইহোক আমি ৫-৬ বছর বয়সে মাকে হারিয়ে ফেলি।মাকে হারার যন্ত্রণা এখন বুঝতে পারতেছি।তবে কি আর করার আমাদের সবাইকে তো চলে যেতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ করলাম।আর আজকে আমার বাস্তব গল্প পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।তাহলে এখানে শেষ করলাম ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ডিভাইস | Redmi 9A |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
https://twitter.com/Polashislam681/status/1730222305035587652?t=7S1vknQxI3fOahI9NwGxJw&s=19
আপনার বাস্তব জীবনের গল্প পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো। প্রতিটি সন্তানের কাছে মা-বাবা পৃথিবীর অনেক বড় ছায়া সেটা না থাকলেই সেই বিষয়টি উপলব্ধি অনুভব করতে পারা যায় । ছোট্ট বয়সে মাকে হারিয়েছেন যেটা কেউ প্রত্যাশা করে না । মায়ের অভাবটা ভালোভাবে টের পাচ্ছেন। যাইহোক, জীবনটাই পরীক্ষা ক্ষেত্র জীবনে কে কিভাবে থাকবে সেটা নির্ধারিত। দোয়া করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেটাই কামনা করি।
আপনার বাস্তব জীবনের গল্পটি পড়ে আমার কাছে খুব খারাপ লেগেছে। খুব কম বয়সে মাকে হারিয়েছেন। যার মা নেই সেই একমাত্র মায়ের অভাব বুঝতে পারে। আসলে পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে মা। দোয়া করি আল্লাহ পাক যাতে আপনার মাকে জান্নাতে নসিব করেন। যাই হোক আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনার জীবনের বাস্তব গল্পের প্রথম পর্বটা পড়ে আমার সত্যি অনেক খারাপ লেগেছে এবং চোখে জল চলে এসেছে। এত অল্প বয়সে মাকে হারিয়েছেন, এটা জেনে অনেক খারাপ লাগলো। দোয়া করি আপনার মায়ের জন্য আল্লাহতালা যেন ওনাকে বেহেস্ত নসিব করে। আপনার তিন নাম্বার ভাইয়ের বিয়ে হওয়ার পর আপনি, আপনার ভাই এবং আপনার বাবা ওনার কাছে থাকতেন, পরবর্তীতে কি হলো এটা জানার অপেক্ষায় থাকলাম।
ছোটবেলা থেকে মা হারা হওয়া, এ বিষয়টা বুঝতেই পারছি অনেক বেশি কষ্টের ছিল। আপনার খুবই অল্প বয়স ছিল, যখন আপনার মা মারা গিয়েছিল। ভাই আপনার মায়ের জন্য দোয়া করি অনেক বেশি। আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এই দোয়া করি সবসময়। পর্ব ২ এ কি হয়েছিল পরবর্তীতে আপনাদের সাথে, আশা করছি এটা জানতে পারবো।
আসলেই যার মা বেঁচে নেই, সে বুঝে মা কি জিনিস। আপনাদের মতো আমাদেরও কোনো বোন নেই। তবে আমরা শুধু দুই ভাই। যাইহোক আপনি ছোট থাকা অবস্থায় আপনার মা মারা গিয়েছে। এখন আপনি, আপনার চার নম্বর ভাই এবং আপনার বাবা,আপনার তিন নম্বর ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করেন। আর বাকি দুই ভাই তাহলে নিজেদের বউ নিয়ে আলাদা খাওয়া দাওয়া করে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।