এক অসহায় কৃষকের গল্প ২য় বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
এক অসহায় কৃষকের গল্প ২য় বা শেষ পর্ব
source
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা। আর গল্প মানে আগে জানতাম সিনেমা থেকে গল্প হয়। আর এখন দেখি বাস্তবতা থেকে গল্প হয়। আসলে পৃথিবীতে যাদের কপাল খারাপ তাদের সব দিকে খারাপ। যাইহোক এমনো হাজার মানুষ আছে পৃথিবীতে যারা হাজার চেষ্টা করলেও ভালো হতে পারে না।তাদের ভাগ্য মন্দ তাই তারা হাজার চেষ্টা করলেও ভালো হতে পারে না।এমন এক অসহায় কৃষকের গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
জামিল মিয়া এক অসহায় কৃষক। যদিও তার সংসারে কোন অভাব নেই। তবে তারার কষ্টের ফসল যখন সবাই মিলে নিয়ে যায় তখন তার কষ্টের শেষ থাকে না। আসলে ফসল কিভাবে আসলে সেটা কেউ দেখে না তবে বিক্রি করার সময় দেখে।এটা দেখে জামিল মিয়া অনেক অসহায় হয়ে পড়ে। যাইহোক জামিল মিয়া এবার অনেক ফসল পেয়েছে। তবে জামিল মিয়া কিছু দেনা আছে। তাই দেনা শোধ দেবার জন্য জামিল মিয়ার কিছু ফসল বিক্রি করতে হবে। কিন্তু তার মা কোন ফসল বিক্রি করতে দেবে না। এখন জামিল মিয়া পড়ল মহা বিপদে।
এটা দেখে জামিল মিয়ার স্ত্রী অনেক রেগে গেল। সে বলল আপনাদের জমি আপনারা নিয়ে যান। আমরা এত কষ্ট করে ফসল ফলায় অথচ সে ঘরে আসলে আপনারা বিক্রি করতে দেন না।আবার বলেন সব জমিজমা আমরা খাই।তাই এবার থেকে আর কারো কিছু করব না।
তারপর সত্যি সব ছেড়ে দিয়ে জামিল মিয়া একটা গাভী কিনে আনলো।যদিও অনেক টাকা দেনা করে। তবে আল্লাহ অবশেষে জামিল মিয়াকে বাঁচার পথ দেখালেন।এখন জামিল মিয়া অনেক খুশি। এখন নিজের গাভীর দুধ বিক্রি করে বেশ ভালোই চলছে। সত্যি আল্লাহ জামিল মিয়ার দিকে তাকিয়েছে।সবাই জামিল মিয়ার জন্য দোয়া করবেন যেন নিজের মতো চলতে পারে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/i/status/2002749633437855977
https://x.com/i/status/2002750146816475235