চাষী থেকে ফরমালিন মুক্ত তাজা সবজি কিনার মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ ক্রিসমাস এর শুভেচ্ছা রইল সবার জন্য। ক্রিসমাস এর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম।
আজ থেকে কয়েকদিন আগে হঠাৎ করেই শেষ করা জমিন থেকে সবজি কিনার কথা মনে ওঠে। সব সময় বাজার থেকে সবজি কিনে থাকি। বাজারের সবজিগুলো ফরমালিন যুক্ত থাকে। যেকোনো ধরনের সবজির মধ্যে ফরমালিন রয়েছে। এজন্য চিন্তা করলাম একটি জমিন থেকে কয়েক ধরনের সবজি কিনে আনব। সকালে ঘুম থেকে উঠার কিছুক্ষণ পর বের হলাম সবজি কিনার জন্য। যাওয়ার সময় জামাল ভাইকে নিয়ে গেলাম। কারণ তার একজন চাচাতো ভাইয়ের অনেক বড় একটি সবজি বাগান রয়েছে।
প্রতি শীতের মৌসুমে শীতকালীন অনেক সবজি চাষ করে থাকেন তিনি। তার চাচাতো ভাই এর কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। আমাদের এই ছবির মধ্যে যাকে দেখা যাচ্ছে তিনি হলো জামাল ভাইয়ের চাচাতো ভাই। তিনি মাস্টার্স পাশ করে এখন সবজি চাষ নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি রত রয়েছে। আবার শুনলাম তিনি মাস্টারি করার জন্য স্কুলে শিক্ষকতা করার জন্য পরীক্ষা দিবেন । এছাড়াও জামাল ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছিল। তিনি যেকোনো ধরনের কাজ করতে পারেন।
তিনি আরো বলেছেন স্কুলের চারটি যদি না হয় তাহলে তিনি উদ্যোক্তা হবেন। বিশেষ করে বিভিন্ন সবজি চাষ করতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়াও বিভিন্ন খামার দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তাদের বাড়ির পাশে অনেক বড় কয়েকটি জমির রয়েছে তার। সে জমিনগুলো আমাদের দেখিয়েছিল। এগুলোর মধ্যে মাছের খামার গরুর খামার হাঁসের খামার সহ অনেকগুলো খামার দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। কিন্তু তিনি শিক্ষকতা করতেই বেশি ভালোবাসেন। এজন্য শিক্ষকতার পরীক্ষাটা দিবেন তিনি।
চাচাতো ভাইয়ের কাছ থেকে আমরা বিশেষ করে মুলা ক্রয় করেছিলাম। তার নিজের হাতে আমাদের তুলে দিয়েছিলেন। তার মূল্য জমিনের মধ্যে আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি। সেগুলো আপনাদের দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। এছাড়াও তার কাছ থেকে সিম ক্রয় করেছিলাম। সিমগুলো একদমই তাজা ছিল। এছাড়াও বেগুনের একটি অনেক বড় জমিন রয়েছে। সেখানে খুব সুন্দর ভাবে বেগুন চাষ করেছেন। সেখান থেকে বেগুন ক্রয় করেছিলাম। এছাড়াও পালং শাক ক্রয় করেছিলাম।
আমার কাছে খুবই ভালো লেগেছে যখন তাজা সবজি ক্রয় করেছি। বর্তমানে তাজা সবজি পেতে অনেক কষ্টকর। তাজা সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আমাদের শরীরের জন্য সবুজ শাক-সবজি খুবই উপকারী। এজন্য মাছ-মাংস থেকে সবুজ শাকসবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনাদের সবার আজকের এই ব্লগ অনেক ভালো লাগবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/NARocky4/status/1606874943123492866?t=0UgnaDz_dOoxeX5nAAg7Tg&s=19
টাটকা সবজি যদিও শহরের মানুষ এরকম টাটকা সবজি খুব কম পায় ৷ তবে গ্রামের মানুষ সবসময়ের জন্য টাটকা সবজি খেয়ে থাকে ৷ আপ বাজারে ভেজাল যুক্ত অনেক দিনের সবজির সাথে মিশাল করে বিক্রি করে ৷
যা হোক ভালো করেছেন কিছু টাটকা সবজি ক্রয় করেছেন ৷
আপনি ঠিক বলেছেন গ্রামের মানুষ টাটকা সবজি খেতে পারে। তাজা সবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী
এরকম তরতাজা সবজি কিনতে পারলে তো অনেক ভালো। তবে আমাকেও নিয়ে যেতে, আমিও কিছু ক্রয় করে নিয়ে আসতাম। ধন্যবাদ ভালো লাগলো সবজি ক্রয়ের মুহূর্ত দেখে। আরো বেশি ভালো লাগলো জামাল ভাইকে দেখে।
ওদের জামাল ভাইকে নিয়ে তার বাবা মাকে দেখতে গিয়েছিলাম যে, ওদিন কিনেছিলাম। জামাল ভাইদের এলাকায় কয়েকটি সবজি বাগান রয়েছে।
আসলে এখন শহর অঞ্চলে বেশি ভগ সবজিতেই ফরমালিন মেশানো থাকে। তবে গ্রামের ব্যাপারটা একেবারে ভিন্ন। খুব ভালো করেছেন চাষীর থেকে তাজা তাজা সবজি কিনে এনে। আর জামাল ভাইয়ের পরিকল্পনা গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে তাজা তাজ সবজি কেনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন শহরে বেশিরভাগ সবজি ফরমালিন। ফরমালিন সবজি তারা ভালো সবজি পাওয়া যায় না।
এ ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের দেশের এখন বেশিরভাগ উচ্চশিক্ষিত পুরুষরা উদ্যোক্তা হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা চাকরির বাজার এখন খুবই মন্দা তাই আমি মনে করি প্রত্যেকেরই এভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন ।উনি কৃষিকাজ করার সিদ্ধান্ত নিয়েছে এমনকি বেশকিছু কৃষি সবজি চাষ করেছেন ফরমালিন মুক্ত। যার কারণে আপনিও কিনতে আগ্রহী হয়েছেন ধন্যবাদ।
একদমই আপু ঠিক বলেছেন এ ধরনের উদ্যোক্তাদের জন্য দেশে অনেক কল্যাণ বহে আনবে। চারকির বাজারের অবস্থা একদম খারাপ।
তাজা সবজি খেতে ভীষণ সুস্বাদু হয়। জামাল ভাইকে নিয়ে তার চাচাতো ভাইয়ের জমিন থেকে তাজা সবজি কিনেছো। তাজা সবজি খেলে শরীরের জন্য ভীষণ উপকারী। তোমার এই কথাটাও একদম ঠিক বাইরের সবজি গুলোর মধ্যে ফরমালিন থাকে। বাহিরের যে কোন সবজির মধ্যেই ফরমালিন রয়েছে। যদি সব সময় এই ধরনের সবজি ক্রয় করা যায় তাহলে শরীরের জন্য অনেক উপকারী। মূলা গাছের ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
তাজা সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি একদমই সত্য। এভাবে প্রতিনিয়ত সবজি এর আনতে পারলে ভীষণ ভালো হতো। কিন্তু ব্যস্ততার জন্য কোনভাবেই সম্ভব হয় না
আসলে বর্তমান সময়ের সকলেই চাকুরীর পিছনে ছুটছে কিন্তু আমি মনে করি চাকরির পিছনে না ছুটে নিজে নিজে উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি কার্যকরী। যেমনটা জামাল ভাইয়ের চাচাতো ভাই নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার লালসা তৈরি করেছে। সত্যি বলতে বর্তমান সময়ে বাজার থেকে সবজি কিনলে ফরমালিন যুক্ত সবজি ছাড়া পাওয়াই যাবে না প্রতিটি সব দিতে ফরমালিন, শেষমেষ আপনি জমি থেকে টাটকা সবজি কিনেছেন যেগুলোতে কোন ফরমালিন নেই এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। মাঝে মাঝে বাজার থেকে সবজি কিনা বাদ দিয়ে মাঠ থেকে টাটকা সবজি কিনে খাওয়াটা উচিত। তাজা সবজি কিনতে পেরে আপনি অনেক খুশি এটা জেনে খুবই ভালো লাগলো।
নিজের উদ্যোক্তা হতে পারলে খুবই ভালো। জামাল ভাইয়ের চাচাতো ভাই আসলে খুব ভালো একজন লোক দেখতা। তিনি এ বছর ফরমালিনমুক্ত অনেকগুলো সবজি জমির তৈরি করেছেন।
তাজা সবজি খেতে ভীষণ ভালো লাগে। আমি তো সব সময় তারা সবজি খেয়ে থাকি। জামাল তাঁর চাচাতো ভাইয়ের থেকে সব সময় তাজা সবজি নিয়ে আসে। জামালের চাচাতো ভাই একটি হাই স্কুলে অস্থায়ীভাবে মাস্টারি করতেছে। অবসর সময় সেই বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য কাজ করে থাকে। তবে আপনি তাজা সবজি গুলো নিয়ে মনে হয় খুব মজা করে খেয়েছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
তোমার তো বেশি জানার কথা। শাকসবজি আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনে ফরমালিন মুক্ত সবজি বেশি উপকারী।
এখন তো বাজারের প্রায় সব সবজিতেই ফরমালিন দেওয়া। তাই আমার ও মাঝে মাঝে চাষ করা জমির টাটকা সবজি খেতে খুব মনে চায়। আসলে এখন গ্রামের অনেক শিক্ষিত যুবক রা কৃষি কাজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। কারন ডিজিটাল যুগে আধুনিক পদ্ধতিতে চাষ করে অনেকে লাভবান হচ্ছে।