General Writing: সফলতার জন্য কি প্রয়োজন?

in আমার বাংলা ব্লগ8 months ago

ABB 21 নভেম্বর ২০২৫

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000397946.jpg
canva

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

সফলতার জন্য কি প্রয়োজন?

সফলতা পেতে আমাদের সবার ইচ্ছে হয়। কিন্তু সফলতা কিভাবে আসে তার ধারাবাহিকতা আমাদের কারো মধ্যেই থাকে না। অনেকেই রয়েছে যারা সব সময় শুধু পরিশ্রম করে যায়। দিনশেষে তারাও অসফল। এখানে বুঝা গেল পরিশ্রম করেও শুধু সফলতা পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য কিছু দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই দিকগুলো থেকে আমি কয়েকটি পয়েন্ট আজ আপনাদের মাঝে শেয়ার করব। যা আপনার কাছে সফলতা পেতে অনেক বেশি সাহায্য করবে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই কথাগুলো অনেক ভালো লাগবে।

স্পষ্ট লক্ষ্য :

  • আসলে প্রথমত আপনাকে স্পষ্ট ভাবে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যটি একেবারেই স্পষ্ট হতে হবে। যেমন আপনি কি করবেন, কিভাবে করবেন, মূলত আপনি কি চান সফল হওয়ার জন্য। আপনি কি ব্যবসা করবেন, নাকি চাকরি করবেন, সব বিষয়ে স্পষ্টভাবে আপনাকে কিছু নোট করতে হবে। আপনি যদি নোটগুলো করতে পারেন তাহলেই আপনি সফলতার জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। লক্ষ্য যদি নিশ্চিত না থাকে তাহলে আপনার সফলতা কোথায় গিয়ে ঠেকবে তার দেখা মিলবে না। তাই স্পষ্টভাবে একটা লক্ষ্য নির্ধারণ করুন। দেখবেন সফলতার অনেকটা পথ আপনি এগিয়ে যেতে পারবেন।

নিয়মিত পরিশ্রম:

  • আসলে আপনি যদি নিয়মিত পরিশ্রম করতে না পারেন তাহলে সফলতা আপনার জন্য নয়। সত্যি বলতে আমরা প্রায় সময় দেখি যখন একটা ব্যবসা শুরু করা হয় প্রথম কয়েক মাস অনেক বেশি পরিশ্রম দিয়ে কাজ চালায়। একদিনে ১৮-২০ ঘন্টা ও পরিশ্রম করে থাকে। এভাবে কয়েকদিন করলে পরে আর দুই ঘন্টাও কাজ করতে পারে না। এ ধরনের পরিশ্রম খুবই ক্ষতিকর। আপনি অল্প অল্প করে হলেও প্রতিদিন ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে। আর যদি ধারাবাহিকভাবে পরিশ্রম করে যান তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সফলতার দেখা পাওয়া খুবই সহজ হবে।

শেখার মানসিকতা :

  • আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার বয়স। শেখার কোন বয়স থাকে না নির্দিষ্টভাবে। এজন্য আপনি যে কাজ করবেন ওই কাজের উপর প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে। ছোট কিংবা বড় সব মানুষ থেকে আপনি শিখার মানসিকতা রাখবেন। আসলে অনেক সময় অনেক ছোটদের কাছ থেকেও ভালো কিছু শেখা যায়। এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আপনার সোর্স কালেকশন করে শিখতে হবে। প্রয়োজনে বই কিনে পড়তে হবে। আপনি যদি শিখার মানসিকতা রাখেন তাহলে আপনি অবশ্যই ভালোই পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। তা না হলে সম্ভব নয়। কারণ জ্ঞান ব্যতীত সামনের দিকে আগানো সম্ভব নয় কোন কাজে।

সময়ের মূল্য :

  • যেকোনো কাজের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার সময় যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। যারা সফল তাদেরকে দেখলে বুঝতে পারবেন তারা সময়কে কত বেশি মূল্য দেয়। অনেক আগেই আমি একবার শুনেছিলাম বিলগেস্ট রাস্তা দিয়ে চলে যাচ্ছিল , হঠাৎ করেই তার টাকার একটা ব্যাগ পড়ে গিয়েছে, কিন্তু সেই টাকার ব্যাগ না তুলে সে মিটিং করতে চলে গিয়েছিল। তখন তার কাছে মিটিং টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একজন তাকে জিজ্ঞেস করল আপনি টাকাটা নেন নাই কেন। সেখানে বিলগেস্ট বলল ওই টাকাটা নিতে আমার যত সময় নষ্ট হতো, তার চাইতে অনেক গুণ বেশি পাব আমি মিটিংয়ে সঠিক সময়ে উপস্থিত হলে । যার কারণে মিটিংটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকেই বুঝা যায় সময়ের গুরুত্ব দেওয়া কত বেশি গুরুত্বপূর্ণ। সময়ের মূল্য অপারেশন।

ইতিবাচক পরিবেশ, ধৈর্য এবং আত্মবিশ্বাস :

  • যেকোনো কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যার সাথে চলাফেরা করেন সে যদি আপনাকে উৎসাহিত করে বিভিন্ন উৎসাহ মূলক পরামর্শ দেয় তাহলে আপনি যেকোন কাজেই সফল হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং সব পরিবেশেই আপনার ইতিবাচক রাখতে হবে। এছাড়াও ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কাজের ক্ষেত্রে ধৈর্য আত্মবিশ্বাস অনেক মূল্য। আর যে কোন কাজেই সফল হওয়ার জন্য দরজা ধরতে হয়। কেউ মায়ের পেট থেকে বড় হতে পারে না। তাকে কষ্ট করে ধৈর্য ধরে আত্মবিশ্বাসী হয়ে সফল হতে হয়। আশা করি এই পয়েন্ট গুলো যদি আপনার মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই একদিন সফল হতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38