মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজকের বিষয়টা একদমই চিরন্তন সত্য। নিচের লেখাগুলো পড়লে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
আমি যে টাইটেল দিয়েছি, টাইটেল এর মধ্যেই পুরো পোষ্টের সারমর্ম দেওয়া রয়েছে। আমরা যারা মানুষ, অর্থাৎ সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সকল বস্তুর ঊর্ধ্বে মানুষ। পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। একমাত্র মানুষকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিকর্তার এবাদত করার জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসার জন্য। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে থাকলেও, মাঝে মাঝে এই মানুষগুলোই ভুল করে থাকে। আসল কথায় আসা যাক।
আমরা সবাই মানুষ তাতে কোন সন্দেহ নাই। কিন্তু আমরাও প্রতিনিয়ত বদলাই। যেকোনো ধরনের মানুষ, যে কোন সময় বদলাতে পারে। কিছু কিছু মানুষ কারণে বদলায়, আবার কিছু কিছু মানুষ অকারনে বদলায়। আবার কিছু কিছু মানুষ সময়ের প্রেক্ষাপটে বদলায়। আবার কিছু কিছু মানুষ মনের অগোচরে বদলায়। আবার বদলানোর ইচ্ছে না থাকলেও বদলাতে হয়। আর এটাই চিরন্তন সত্য। তাতে কোনই সন্দেহ নাই।
আমরা দেখি একজন খুবই ভালো মানুষ। দীর্ঘদিন মানুষের উপকার করে। সুখে-দুখে মানুষের পাশে দাঁড়ায়। মানুষের যে কোন বিপদে তাকে পাওয়া যায়। এক কথায় তিনি খুবই ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে। কিন্তু একটা সময় এসে যখন দেখা যায় মানুষটির বদলে গেছে। হিংস প্রাণীর মতো হয়ে গেছে। তখন আর মানুষকে ভালোবাসে না। তার কাছে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। এক কথায় মানুষটি বদলে গিয়েছে। বদলানোর তা আমরা সবাই দেখি, কিন্তু কেন বদলালো তা কি খুঁজি?
পরিবারের মধ্যে এই বিষয়টা খুব বেশি দেখা যায়। আবার আত্মীয় স্বজনের মধ্যেও। আবার যে কোন মানুষের ক্ষেত্রেই এটি ঘটে। মানুষের যেমন মরে গেলে পচে যায় তেমনি মানুষের যতদিন বেঁচে থাকবে ততদিন বদলাবে, এটাই চিরন্তন সত্য। পরিবারের মধ্যে একজন ভালো মানুষ থাকলে, একটা সময় দেখা যায় সে বদলে গেছে। পরিবারের সবাই তখন তাকে আর ভাল পায় না। সারা জীবন যে মানুষটা সবার উপকার করে দিয়েছে তা আর কেউ ভাবে না। যখন থেকে মানুষটা বদলে গেছে তখন থেকেই মানুষটার প্রতি সবার নেগেটিভ কথা সৃষ্টি হয়। ধীরে ধীরে মানুষটার প্রতি সবার ভালোবাসা একদমই কমে যায়। কিন্তু পরিবারের কেউ কি খুঁজে, মানুষটা কেন বদলে গেছে?
মানুষ হিসেবে জন্ম নিলে তাকে একদিন বদলাতে হবে। সে যদি বদলাতে না চায় পরিবেশ তাকে বদলে দিবে, না হয় সময় বদলে দিবে, আর তা না হলে পরিস্থিতি বদলে দিবে, বদলাতে হবেই হবে। কারণ এটি বাস্তবতা। কিন্তু প্রিয় মানুষগুলো কেন বদলে যাচ্ছে তা যদি খুঁজি, আর প্রিয় মানুষটাকে সঙ্গ দিয়, তাহলে মানুষটা বদলালেও আমাদের প্রতি তার ভালোবাসা থাকবে চিরকাল। আর তাকে যদি দূরে ঠেলে দি, তাহলে মানুষটার প্রতি আমাদের যেমন দূরত্ব সৃষ্টি হবে, তেমনি মানুষটা আমাদেরকে শত্রুতা মনে করবে, এটাই প্রাকৃতিক বিধান। আমার দৃষ্টিতে মানুষ বদলাবে স্বাভাবিক। কিন্তু তাকে নিজেকেও বুঝতে হবে আমি বদলাচ্ছি, যদি তা না বুঝি তাহলে ধীরে ধীরে আপন সব মানুষকে হারাবে, একটা সময় একা হয়ে যাবে। আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি বদলাচ্ছি তা যদি নিজে না বুঝে তাহলে, খুবই সমস্যা রয়েছে। এককথায় ধীরে ধীরে আপন সব মানুষকে হারাতে হবে একদিন।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/NARocky4/status/1619179870910824449?t=arz7yNV0bkx67D08UBKkIQ&s=19
মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণেই বদলায়। আমি যখন হাই স্কুল লেভেলে পড়াশোনা করেছিলাম তখন এই কথাটি আমি বলেছিলাম এক জায়গায়। তো মানুষ মাত্রই পরিবর্তনশীল। মানুষ জীবনে যখন বাস্তবতার সম্মুখীন হয় তখন মানুষের জীবনটা এমনিতেই পরিবর্তন ঘটে। জীবন কি সেটা উপলব্ধি করা যায় তখনই, যখন নিজে চারপাশ গুলো অন্ধকার ঢেকে যায়।আবার যখন অর্থ বিত্তশীল হয়ে যায় তখনও সে পরিবর্তন হয়। অনেক চমৎকার একটি সারমর্ম নিয়ে আপনি কথা বলেছেন ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন বাস্তবের সম্মুখীন হলেই মানুষ বদলে যায়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা বদলে যাচ্ছে বলতে গেলে বদলে যেতে বাধ্য! পরিস্থিতি আপনাকে বদলাতে বাধ্য করবে। তবে আপনি যদি ভালো কিছুর জন্য নিজেকে বদলান তাহলে সেটা ভালো। আর পরিচিত একজন মানুষ হঠাৎ করেই বদলে গেল ব্যাপারটা আমার কাছেও রহস্যের মতো লাগলো! এর পিছনে অবশ্য কারণ রয়েছে।
পরিস্থিতি মানুষকে মাঝে মাঝে বদলে দেয় তা ঠিক। পিছনে কারণ না থাকলে কেউ কখনোই বদলায় না।
হুম মানুষ মরে গেলে পচেঁ যায় আর বেচেঁ থাকলে বদলায়। আসলে আমার মনে হয় মানুষ নিজে থেকে কখনও বদলাতে চায় না। তার চারপাশের পরিবেশ তাকে বদলাতে বাধ্য করে। আর আমাদের আশে পাশের মানুষগুলোও কিন্তু এর জন্য অনেকটা দায়ী। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি পোস্ট করলেন। বেশ ভাল ছিল আজকের টপিকস।
অবশ্যই ঠিক। পরিবেশের কারণে মানুষ বদলায়। আশেপাশের মানুষের কারণেই বদলায়। মন্তব্য করে ফাঁসে থাকার জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া ধীর্ঘ সময় আলোচনা করে খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ঠিকই বলেছে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। প্রতি দিন ,প্রতি মুহূর্তে মানুষ বদলাতে পারে। কারনে অকারনে। যেটা ফেমিলিতে আর আত্নীয় স্বজনের মাঝে বেশি লক্ষ করা যায়। ধন্যবাদ ভাইয়া।
বিষয়টা আমার খুবই খারাপ লাগে যখন একটি মানুষ বদলায় যায়। বদলা লতা একদম স্বাভাবিক। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।