হঠাৎ করে প্লাস্টিকের ব্যাংক কাটার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম।

IMG20221025175552.jpg

আজ কয়েক দিন যাবত কয়েকটি সমস্যা হচ্ছিল। সমস্যাগুলো হল টাকার সমস্যা। হঠাৎ করেই কোন কিছুই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমার বিপদের কয়েকটি বন্ধু রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ব্যাংক। প্লাস্টিকের কিছু ব্যাংক রয়েছে সেগুলোর মধ্যে আমি মাঝে মাঝে টাকা জমাই। বিপদের সময় ব্যাংকগুলো খুবই কাজে দেয়। ইমারজেন্সি সময় ব্যাংকগুলো অনেক উপকার দেয়।

মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় কারো কাছে টাকা চেয়ে পাওয়া যায় না। কারণ সবাই টাকা নিয়ে বসে থাকে না। হঠাৎ করে বিপদে পড়লে টাকা পাওয়াটা খুবই দুষ্কর। এজন্য আমি মাঝে মাঝে প্লাস্টিকের তৈরি ব্যাংক ক্রয় করে থাকি। অল্প অল্প পরিমাণের অ্যামাউন্ট সেখানে জমা রাখি। একদমই বিপদের সময় আমি ব্যাংকগুলো কেটে বিপদ থেকে উদ্ধার হই।

বিষয়টা আমাদের সবারই মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিপদের সময় টাকা পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। এজন্য দশ টাকা দামের একটি প্লাস্টিকের ব্যাংক যদি বাসায় রাখা যায়, আর সেখানে যদি অল্প অল্প করে টাকা রাখা যায় তাহলে এক দুই মাস পর অনেক টাকা হয়ে যায়।

গত কয়েকদিন আগে যখন আমি এই ব্যাংক কেটেছিলাম ২০২২ টাকা হয়েছিল। আমার টাকার প্রয়োজন ছিল পনেরশ। প্রয়োজনের চেয়ে একটু বেশিই পেয়েছিলাম। এটি শিখার জন্য আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।

ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস ছিল না। এই অভ্যাসের মূল হচ্ছে সোনিয়া। সোনিয়া এবং তার বড় আপু ছোটবেলা থেকেই ছোটখাটো করে টাকা জমানোর ইচ্ছে রয়েছে। এখনো মাঝে মাঝে টাকা জমানোর চেষ্টা করে। এর আগে অনেকবার আমাকে ইমারজেন্সি সময় টাকা দিয়েছে, কিন্তু কখন জমাত তাও আমার জানা ছিল না। সেই থেকে উপকৃত হয়ে এখন মাঝে মাঝে আমি টাকা জমাই। আর বিপদের সময় তা খরচ করে।

IMG20221025174456.jpg

IMG20221025174543_BURST000_COVER.jpg

IMG20221025174708.jpg

IMG20221025174759_BURST000_COVER.jpg

IMG20221025175514.jpg

IMG20221025175548.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 4 years ago 

ভাইয়া আপনার বিপদের বন্ধু তাহলে প্লাস্টিকের ব্যাংক।প্লাস্টিকের ব্যাংকে টাকা জমানোর বুদ্ধিটা অবশ্য খারাপ না। সোনিয়া ভাবি তাহলে আপনাকে ভাল একটি বুদ্ধিই শিখিয়েছে। যেটা বিপদে কাজে লাগে। পনেরশ টাকা খরচ করলেও আরো ৫২২ টাকা থাকবে। ভাবির জন্য আইসক্রিম নিয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আমাদের সবারই উচিত প্রতিনিয়ত অল্প অল্প করে টাকা জমানো। তাহলে বিপদের সময় তা ব্যবহার করা যায়। ভাই আগে খেয়াল করলে অবশ্যই আইসক্রিম নিয়ে যেতাম। কারণ তার আইসক্রিম খুবই প্রিয়।

 4 years ago 

আসলে বিপদের সময় যদি এরকম মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংক ভেঙে প্রয়োজনীয় টাকাগুলো পাওয়া যায় তাহলে খুবই প্রশান্তি আসে। আমরা যদি নিজের বিপদের কথা চিন্তা করে এরকম সঞ্চয়ী হই তাহলে অবশ্যই বিপদ থেকে রক্ষা পাব। আসলে বিপদে পড়লে অনেকেই হয়তো টাকা ধার দিতে চায় না। তাই নিজের হাতের কাছে যদি এরকম সঞ্চয় থাকে তাহলে বেশ ভালো হয়। ভাইয়া আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 4 years ago 

কথাগুলো একদমই ঠিক বলেছেন আপনি আপু। সবারই প্রয়োজন একটু একটু করে টাকা জমানো।

 4 years ago 

হঠাৎ করে প্লাস্টিকের ব্যাংক কাটার মুহূর্ত পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন ভাইয়া। বিপদে পড়লে টাকা জোগাড় করা মুশকিল হয়ে পড়ে। আপনি সঠিক কাজ করেছেন। আমি ঠিক এমনটাই করবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

এর আগেও আমি একটিভ ব্যাংক কেটেছিলাম। মাঝে মাঝে সুন্দর লাগে এ ধরনের কাজ করার সময়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 
ভবিষ্যতের জন্য টাকা গচ্ছিত রাখা ভালো। কোন সময় এমন বিপদ আসে সেই সময় কারো কাছে চাইলেও পাওয়া যায় না। সে হিসাবে যদি আপনি সুসময় টাকা জমিয়ে রাখেন তাহলে দুঃসময়ে আপনার ওই টাকা উপকারে আসবে।ঠিক যেমন আপনার ঐ টাকা এখন আপনার কাজে লাগছে। ধন্যবাদ আপনাকে
 4 years ago 

ঠিক বলেছেন আপনি। মাঝে মাঝে টাকার খুবই প্রয়োজন হয়। সেই সময় কারো কাছে টাকা চাইলে দার পাওয়া যায় না। তখনই খুব কষ্ট লাগে।

 4 years ago 

ভাইয়া আপনার মত আমারও একটি ব্যাংক আছে।তবে সেটা প্লাস্টিকের নয়।এটাতে আমি শুধুমাত্র পয়সাগুলো রাখি।জমাতে ইচ্ছে করে কিন্তু ভাঙতে ইচ্ছে করা না।তবে মাটির ব্যাংকে শুধুমাত্র টাকা জমাবো, কিন্তু সময় করে তা নিতে পারছি না😑।

 4 years ago 

সুখ যদি পয়সা রাখা হয় তাহলে সেগুলো বিক্রি করতে অনেক কষ্ট হয়। সেজন্য আমি পয়সার চেয়ে টাকা বেশি রাখে।

 4 years ago 

আসলে বিপদের সময় এইরকম ছোট ব্যাংক থেকেও আপনি আপনার পরিমাণ এর চেয়ে বেশি টাকা পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। আসলে এটা কিন্তু ঠিক ঘরে একটি ছোট ব্যাংক রাখলে সেটার মধ্যে কিছু টাকা জমিয়ে রাখলে দুই এক মাসে মধ্যে অনেকগুলো টাকা হয়ে যায় যে আমাদের বিপদের সময় কাজে লাগে। সোনিয়া আপুর মত আমার এইরকম শখ আছে ব্যাংকে টাকা জমানোর। আমার ঘরে এখনো দুইটা প্লাস্টিকের ব্যাংক আছে। ধন্যবাদ ভাইয়া ব্যাংক এতে টাকা বের করার মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার ঘরে দুটি ব্যাংক আছে জেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার লেখাগুলো পড়ে আমি ইন্সপায়ার হলাম ভাইয়া। আসলে এটার উপকারিতা আমি এখন বুঝতে পারছি তাই আমিও চেষ্টা করব এই ধরনের ব্যাংক এ টাকা জমাতে। অল্প অল্প করে রাখতে রাখতে একদিন প্রয়োজনে টাকা চলে আসবে এখান থেকেই। পদ্ধতিটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো।

 4 years ago 

আপনার কথাগুলো ভাই যখন উপকারে আসবে তখন বুঝতে পারবেন। তাছাড়া এখন বুঝা কোনভাবেই সম্ভব নয়। এই ধরনের অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 4 years ago 

সত্যি ভাই। এমন ছোট ছোট সেভিংস গুলো ভালো কাজে দেয় বিপদের সময়। আমারো আগে এমন স্বভাব ছিলো টাকা জমানোর। তবে অনেকদিন হলো এটা আর হয়না। আসলে মোবাইল ব্যাংকিং আসার পর এইটা অনেক ভুলে গেছি। আপনার এই ব্যাংক কাটার পোস্ট দেখে ছোট বেলার অনেক স্মৃতি মনে পরে গেলো।

 4 years ago 

ভাই মোবাইলে টাকা রেখে বেশিদিন থাকা যায় না। খুব সহজেই তা খরচ করে ফেলি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37