জেনারেল রাইটিং-রঙিন পৃথিবী আজ ধোঁয়াশাময়||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। নিজের অনুভূতি থেকে কিছু কথা লেখার চেষ্টা করি। আসলে নিজের অনুভূতিগুলো সব সময় তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


রঙিন পৃথিবী আজ ধোঁয়াশাময়:

woman-4786974_1280 (1).jpg

Source


রঙিন এই পৃথিবীতে রংবেরঙের সব আয়োজন। হাজার লোকের ব্যস্ততা কিংবা বিলাসিতা সবকিছুর মাঝে পৃথিবীটা বড্ড বেশি রঙিন। কিন্তু মাঝে মাঝে এই রঙিন পৃথিবীটাও অনেক বেশি ধোঁয়াশায় ভরে ওঠে। নিজের কষ্টগুলো আর অনুভূতিগুলো হয়তো এই রঙিন পৃথিবীর রং ছুঁয়ে দেখতে পারেনা। রঙিন এই পৃথিবীর রং গুলো বড্ড বেশি বেমানান লাগে নিজের সাথে।


হয়তো এই পৃথিবীটা কারো জন্য রঙিন এক কারখানা। আবার কারোর জন্য রংহীন ধূসর এই পৃথিবী। হয়তো দৃষ্টিভঙ্গি কিংবা মানসিকতার কারণে এরকমটা লক্ষ্য করা যায়। যার যার দৃষ্টিভঙ্গিতে পৃথিবীটা যেমন ঠিক তেমনটাই সে উপভোগ করে। আর কারো জন্য এই ক্ষুদ্র পৃথিবীটা অনেক বেশি বিষাক্ত। আবার কারো জন্য এই পৃথিবীটাই যেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।


জীবনের সমস্যাগুলো কিংবা হতাশাগুলো যখন সামনে এসে দাঁড়ায় তখন জীবনটাকে বড্ড বেশি বেরঙিন মনে হয়। মনে হয় যেন সব সমস্যাগুলোর মাঝেও বেঁচে থাকাটা অনেক কঠিন। মনে হয় যেন জীবনটা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে। রং তুলির ছোঁয়ায় জীবনটাকে সাজাতে ইচ্ছে করে। কিন্তু পরিস্থিতি সবকিছু বদলে দিয়েছে। এখন আর চাইলেও রং তুলিতে জীবন সাজানো যায় না।


সুন্দর এই পৃথিবীটা যখন ফ্যাকাশে মনে হয় তখন মানুষের বেঁচে থাকার ইচ্ছে গুলো হারিয়ে যায়। অনুভূতিগুলো বিলীন হয়ে যায়। আর সেই অনুভূতির পাহাড়ের মাঝে ভালো থাকাটা অনেকটা বিলাসিতার মত। হয়তো বেঁচে থাকা যায়। তবে ভালো থাকা যায় না। ধূসর এই পৃথিবীটাকে রঙিন করার স্বপ্ন হয়তো সবারই আছে। কিন্তু সবকিছুই মাঝে মাঝে হাতের বাহিরে চলে যায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

একদম সঠিক। চারদিকে শুধু অন্ধকার। ভাবছি আলো পাবো কোথায়?

 8 months ago 

IMG_20251019_213833.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61010.85
ETH 1618.36
USDT 1.00
SBD 0.42