পুজোর উৎসব ছোটবেলার কথা মনে করিয়ে দেয়||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। পূজা মানেই উৎসব আর আনন্দ। আর সেই উৎসবে সবাই উৎসবমুখর পরিবেশে সময় কাটাচ্ছে। পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া হত প্রত্যেক বছর। পুজোর ছুটিতে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন অনেক সুন্দর সময় কাটতো। সেই অনুভূতি শেয়ার করবো আজকে।


পুজোর উৎসব ছোটবেলার কথা মনে করিয়ে দেয়:

durga-puja-7394586_1280.jpg

Source


স্কুল ছুটি হলেই ছুটে চলে যেতাম গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ির পাশেই পূজো মণ্ডপ আছে। যেহেতু আমার দাদু বাড়ির কাছেই কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস তাই তাদের সাথে সম্পর্ক অনেক ভালো। তারা যেমন আমাদের বাড়িতে যাতায়াত করে তেমনি আমরাও তাদের বাড়িতে সব সময় বেড়াতে যাই। আর আমাদের সমবয়সী যারা আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।


পুজোর সময় তারা আমাদেরকে নাড়ু খাওয়ার দাওয়াত দিয়ে যেত। সত্যি কথা বলতে পুজো এলেই যেন অপেক্ষা করে থাকতাম কখন সেখানে যাব। তখন মনে হতো তাদের উৎসব মানে যেন আমাদেরও এক উৎসব। বিশেষ করে পুজোর সময় যখন মেলা অনুষ্ঠিত হতো সেই মেলায় ঘুরতে যেতে বেশি ভালো লাগতো। পুজোর সময় দাদু বাড়ির পাশেই ছোট্ট বাজারে মেলা অনুষ্ঠিত হতো। এমনকি এখনো মেলা অনুষ্ঠিত হয়।


ছোটবেলায় যখন পূজো দেখতে গ্রামের বাড়িতে যেতাম তখনতো কয়েকদিন থেকেই আসতাম। পুজো শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতাম। সত্যি কথা বলতে আমার সমবয়সী যারা হিন্দু সম্প্রদায়ের ছিল তাদের সাথে আমরাও আনন্দ করতাম। আর এই বিষয়টা ছোটবেলা থেকেই হত। ছোটবেলা থেকেই তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল। তাইতো তাদের উৎসবে আমরা অনেক বেশি আনন্দ করতাম।


এখন বড় হওয়ার পরে হয়তো সেভাবে পুজো দেখতে যাওয়া হয় না। তবে যখনই দাদু বাড়িতে যাই তখনই তাদের সাথে দেখা হয়ে যায়। আর দাদু বাড়িতে গেলেই পূজো মন্ডপের সামন দিয়ে যেতে হয়। তাইতো সেখানে যাওয়ার পর অনেক শৈশব স্মৃতি মনে পড়ে যায়। সবার সাথে আনন্দ করার মুহূর্তগুলো মনে পড়ে যায়। সময় গুলো পার হয়ে গেছে কিন্তু স্মৃতিগুলো এখনো রয়ে গেছে।


পুজো এলেই ছোটবেলার সেই সুন্দর মুহূর্ত গুলোর কথা মনে পড়ে যায়। পুজোয় কাটানো সুন্দর স্মৃতিগুলো এখনো মনের মাঝে রয়ে গেছে। আর যখনই দেখি পূজো শুরু হয়েছে তখন সেই পুরনো স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। আর শৈশবের প্রত্যেকটা মুহূর্তই যেন অনেক বেশি সুন্দর ছিল। সেই মুহূর্তগুলোর মাঝে পুজোর স্মৃতি গুলো এখনো মনে মাঝে ভেসে ওঠে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42