অনিশ্চিত সম্ভাবনা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতি তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে নিজের মনের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনারা আমার মনের অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন।
অনিশ্চিত সম্ভাবনা:
Source
মাঝে মাঝে আমাদের জীবনের কিছু অনিশ্চিত সম্ভাবনা আমাদেরকে হতাশায় ফেলে দেয়। কি হবে আর কি হবে না সেই চিন্তায় আর দুশ্চিন্তায় সময় গুলো আরো বেশি কঠিন হয়ে পড়ে। অনিশ্চিত সম্ভাবনা গুলো হয়তো আমাদের মনে আসার আলো জাগায়। কিন্তু সেই আশার আলোটা একেবারে নিভু নিভু করে। এই জীবনে জুড়ে থাকা কোন এক ছোট্ট আলো যে আলোর প্রদীপ শিখার প্রবলতা নেই। যে আলোর কোন নিশ্চয়তা নেই।
কত স্বপ্ন আর কত আশা আমাদের মনে আমরা লালন করি। ছোট ছোট স্বপ্নগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু পরিস্থিতি আমাদেরকে এমন এক অনিশ্চিত সম্ভাবনার মধ্যে ফেলে দেয় যখন আমরা নিজেরাও জানিনা কি হতে চলেছে। আসলে জীবনটা অনেক বেশি কঠিন মনে হয়। মনে হয় যেন সবকিছু সহজে পাওয়াটা আরো বেশি কঠিন। কিংবা কোন কিছু সহজভাবে চাওয়াটাই বোকামি।
অনিশ্চিত এই সম্ভাবনার মাঝে একটু আলোর পথ খুঁজে বেড়াই। হয়তো ভালো থাকতে চাই। কিংবা জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই। তবুও কেন যেন বারবার হার মেনে নিতে হয়। মনে হয় জীবনের এই কঠিন পথ পাড়ি দিতে দিতে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের এই কঠিন সময় গুলো জীবনটাকে আরও বেশি রংহীন করে তুলেছে। যেই রংহীন জীবনটা শুধু অনিশ্চয়তা কিংবা ভয়ংকর কোনো দিক ইঙ্গিত করে।
জীবনে ভালো আর মন্দ সবকিছু মিলিয়েই হয়তো বেঁচে থাকতে হয়। কিন্তু মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যখন নিমিষে ভেঙ্গে যায় তখন ভালো থাকাটা কঠিন থেকে অনেক বেশি কঠিন হয়ে যায়। তবুও আমরা অনিশ্চিত এই জীবনের মাঝেও ভালো থাকা খুঁজে বেড়াই। অনিশ্চিত এই জীবনের মাঝে ভালো থাকার সম্ভাবনা খুঁজে বেড়াই। এভাবেই হয়তো পারি দিতে হবে আমাদের এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সময় কিংবা জীবনের অনন্তকাল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।