অনুগল্প-বকুল কথা||

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার অনেক ভালো লাগে। তবে অনুগল্প লিখতে গেলে মানসিক প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু বেশ কিছুদিন থেকেই মানসিকভাবে একদম ভালো নেই তাই অনেকদিন থেকেই গল্প লেখা হয় না। আজকে একটি গল্প শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


বকুল কথা:

stocksnap-people-2565564.jpg

Source


মিষ্টি মেয়ে নাম ছিল তার বকুল। বকুলের সৌন্দর্য সবাইকে পাগল করে দিত। মেয়েটা হাসিখুশিতেই সব সময় দিন পার করত। শামীমকে সে বড্ড বেশি ভালোবাসতো। শামীমও তাকে অনেক ভালোবাসতো। বকুল আর শামীমের কথা যেন সীমাবদ্ধ থাকতো সেই বকুলতলায়। গ্রামের এক কোণে একটি বড় বকুল গাছ ছিল। সেই জায়গাটি বকুলতলা নামে পরিচিত ছিল। যেহেতু বকুল এই বকুল ফুলের গাছ তলায় মাঝে মাঝেই যেত তাই সেখানেই তাদের দেখা হয়ে যেত।


এভাবেই কেটে যাচ্ছিল তাদের সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের দিনগুলো। তাদের প্রেমের গল্প যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। শামীম শহরে পড়াশোনা করত। তাই মাঝে মাঝেই গ্রামে আসতো। অন্যদিকে বকুলের জন্য ছেলে দেখা শুরু হয়ে গেছে। বাবা-মায়ের আদরের বকুল দেখতে শুনতে ভারী মিষ্টি। তাই ছেলের পক্ষ তাকে অপছন্দ করতো না। কিন্তু নানান অজুহাতে বকুল বিয়ে ভেঙে দিত। কারণ সে শামীমের জন্য অপেক্ষা করছিল।


শামীম যখন গ্রামে আসে তখন বকুল আর শামীম দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। সবার আড়ালে তারা দুজনে চুপিসারে বিয়ে করে ফেলে। যাতে পরবর্তীতে কেউ কাউকে হারিয়ে না ফেলে। এভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু কেন জানি শামীম ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এখন বকুলকে খুব একটা সময় দিতে চায় না সে। এরই মধ্যে বকুল জানতে পারে সে মা হতে চলেছে। এই খুশির খবর শামীমকে জানাতে গিয়েও আর জানাতে পারে না। কারণ নানান অজুহাতে শামীম সবসময় তাকে এড়িয়ে চলে।


সময় যত যেতে লাগে বকুলের মনে ভয় ঢুকে যায়। কারণ তাদের বিয়ের কথা কেউ জানতো না। অন্যদিকে তার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটা কে পৃথিবীতে আনার এই খুশিটা সে কারো কাছে বলতে পারছে না। একদিকে সমাজ অন্যদিকে শামীমের বদলে যাওয়া সবকিছু যেন বকুলকে মানসিকভাবে আরো বেশি কষ্ট দিচ্ছিল। বকুল নিজেকে আর লুকিয়ে রাখতে পারছিল না। লোক লজ্জার ভয়ে অবশেষে সেই বকুল তলায় গিয়ে নিজের জীবন শেষ করে দেয়।


এরমধ্যে অনেক কিছুই ঘটে যায়। কিন্তু শামীমের কোন খবর নেই। এরপর বেশ কিছুদিন পর যখন শামীম গ্রামে আসে তখন সবকিছুই জানতে পারে। সে খুবই অনুতপ্ত হয়। সেই বকুল গাছের তলায় গিয়ে ডুকরে ডুকরে কান্না করে। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার কষ্ট সে বুঝতে পারে। তার অনাগত সন্তানকে হারিয়ে ফেলার কষ্ট সে বুঝতে পারে। কিন্তু তখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। শামীম নিজেকে বদলে ফেলেছিল ঠিকই কিন্তু সময় যাওয়ার পরে। তাদের বকুল কথার সেই গল্প কাহিনী হয়তো লুকমুখে সারা জীবন থেকে যাবে। কিংবা শামীমের মনে সারা জীবন সেই বকুলের গল্প কথা থেকে যাবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.57
ETH 1751.02
USDT 1.00
SBD 0.44