স্বার্থপর পৃথিবী||

in আমার বাংলা ব্লগ3 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই লেখার চেষ্টা করি। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে সব সময় আঘাত দিয়ে যায়। আর সেই বিষয়গুলো লিখতে ভালো না লাগলেও লিখতে হয়। তেমনি আজকে এই স্বার্থপর পৃথিবীর কিছু কথা নিয়ে লিখব। আশা করছি সবার ভালো লাগবে।


স্বার্থপর পৃথিবী:

stocksnap-dark-2567082 (1).jpg

Source


এই ক্ষুদ্র জীবনে আমরা অনেক মানুষ পেয়েছি আবার অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। এই ক্ষুদ্র জীবনে আমরা যা কিছু পেয়েছি তার চেয়ে বেশি হারিয়ে ফেলেছি। আমাদের চারপাশে এমন কিছু স্বার্থপর মানুষ ঘুরে বেড়ায় যে তাদের প্রকৃত চেহারা সামনে চলে আসলে ভীষণ কষ্ট হয়। কারণ আমরা যাদেরকে এতদিন আপন মনে করতাম তারা সময়ের সাথে সাথে বদলে যায়। আর তাদের আসল চেহারা যখন সামনে আসে তখন নিজেকে সত্যি অনেক অসহায় মনে হয়। মনে হয় সবকিছু দিয়েও তাদেরকে বদলানো সম্ভব নয়।


তবে একটা কথা সব সময় মনে রাখা উচিত এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো নয়। স্বার্থের দুনিয়ায় সবাই শুধু সবাইকে প্রয়োজনে ব্যবহার করে। যখন স্বার্থ ফুরিয়ে যায় কিংবা প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই মানুষগুলোর রূপ বদলাতে শুরু করে। আর তাদের এই খোলস পাল্টানো রূপ দেখতে সত্যি অনেক বেশি ভয়ংকর। এই মানুষগুলোকে নতুন ভাবে দেখতে অনেক বেশি খারাপ লাগে। কাছের মানুষ গুলোর বদলে যাওয়া যেমন আমাদের কষ্ট দেয় তেমনি তাদের স্বার্থপরতা আমাদের আরো বেশি আঘাত করে।


মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটাই স্বার্থপর। আসলে স্বার্থপর এই পৃথিবীর মানুষগুলোকে চিনতে গিয়ে অনেকটা সময় নিতে হয়। আমরা হয়তো বারবার মানুষ চিনতে ভুল করি। কারণ মানুষ চেনার মাঝেও আমরা অনেক সময় অনেক বড় ফারাক করে ফেলি। যার ফলে আসল মানুষ চিনতে পারিনা। যারা আমাদেরকে নিজের প্রয়োজনে কিংবা নিজের স্বার্থে ব্যবহার করছে তাদেরকে চিনতে পারি না। তাদের মিষ্টি কথায় আমরা ভুলে যাই পূর্বের দেওয়া আঘাতগুলো। হয়তো নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে তাদের উপকার করি। কিন্তু দিনশেষে তারাই তাদের আসল চেহারা দেখিয়ে দেয়।


স্বার্থপর এই পৃথিবীতে আপন মানুষ চেনা সত্যি অনেক কঠিন। যাদেরকে আমরা আপন মনে করে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি তারাই কোন একটা সময় আমাদেরকে ছুড়ে ফেলে দেয়। তাদের এই স্বার্থপরতা আমাদের প্রতিনিয়তই আঘাত করে। তাদের এই স্বার্থপরতা ভিতরের হৃদয়টাকে তিলে তিলে শেষ করে দেয়। সত্যি কথা বলতে পৃথিবীর এই বিচিত্র নিয়ম আর বিচিত্র মানুষজন প্রতিনিয়তই স্বার্থপর হয়ে যাচ্ছে। সবাই যে যার মত স্বার্থপর হয়ে যাচ্ছে। সম্পর্ক গুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। সব সময় চাই এই স্বার্থপর পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে রাখতে। কারণ স্বার্থপর এই পৃথিবীর আঘাত বড্ড বেশি কঠিন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42