একটি তিক্ত অভিজ্ঞতা||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে আমার একটি তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আপনারাও এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন।


একটি তিক্ত অভিজ্ঞতা:

mskathrynne-thinking-3737459.jpg

Source


বাসা ভাড়া খোঁজা কিংবা মেস খোঁজা সত্যি অনেক ভোগান্তির কাজ। ছোট বোনের জন্য বাসা খুঁজতে গিয়েছিলাম। মূলত সে বেশ কিছুদিন থেকেই একটি বাসায় অবস্থান করছে। এখন কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে বাসা কিংবা হোস্টেল বদলাতে হচ্ছে। নতুন করে বাসা খোঁজা কতটা ভোগান্তির সেটা শুধু বুঝতে পেরেছি বাসা খুঁজতে গিয়ে। আসলে এত এত সমস্যা যেটা বলে বোঝানোর মত নয়। যেখানে যাই সেখানেই দেখি চড়া দামে বাসা ভাড়া হচ্ছে। বিশেষ করে ছাত্রী হোস্টেল গুলোতে বাসা ভাড়ার দাম দেখতে সত্যি হতাশ হয়ে যেতে হয়।


বর্তমানে ছাত্রী হোস্টেল গুলোতে এমন সিস্টেম করে রেখেছে যেখানে থাকা খাওয়া মিলিয়ে একেবারে প্যাকেজ হিসাবে টাকা নিচ্ছে। যেটা আমার কাছে সত্যিই অনেক বেশি মনে হয়েছে। যদি কেউ সেখানে খায় তবুও টাকা ফুল পেইড করতে হবে আর যদি না খায় তাতেও ফুল টাকা পেইড করতে হবে। এই সিস্টেমটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তবে যেহেতু অনেক জায়গায় দেখা হয়েছে তাই বুঝতে পারলাম বাসার মালিক গুলো অনেকটা বাণিজ্যিক ভাবে এগুলো চালাচ্ছে।


যারা পড়াশুনার জন্য দূরে গিয়ে থাকে তারা শুধু এই সমস্যা গুলো বেশি বুঝতে পারবে। আসলে এরকম সমস্যার মধ্যে আমরা কখনো পরিনি। আমরা যখন হোস্টেল লাইফে ছিলাম তখন এরকম বাধা ধরা কোন নিয়ম ছিল না। তবে যেহেতু সেই এরিয়াতে প্রাইভেট সেক্টর গুলো বেশি তাই বাসা ভাড়া অনেক বেশি ছিল। হোস্টেলের ভাড়া তুলনামূলক আমার কাছে চার গুণ বেশি মনে হয়েছে। আসলে তারা এত চড়া দামে রুম ভাড়া দিচ্ছে যেটা সত্যিই দুঃখজনক ব্যাপার।


একটি সাধারণ ফ্যামিলি থেকে এভাবে হোস্টেল ভাড়া চালানো সত্যি দুষ্কর ব্যাপার। মেস মালিক কিংবা হোস্টেলের মালিকরা অনেক চড়া দামে তাদের রুমগুলো ভাড়া দিচ্ছে। আর সুযোগ সুবিধার কথা বলতে গেলে সেটা শুধুমাত্র দায় সারা কোনরকম খাবার দিয়ে রেখেছে। খেলে খাবে না খেলে নাই। যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। সত্যি কথা বলতে বর্তমানের হোস্টেলের পরিস্থিতি আমার কাছে খুবই ভয়াবহ মনে হয়েছে। একটি মধ্যবিত্ত পরিবারের জন্য যেটা বহন করা অনেক বেশি কষ্টসাধ্য।


সব জায়গাতে প্রায় একই রকম সিস্টেম। যেটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে এবং এই তিক্ত অভিজ্ঞতা আমাকে বারবার কষ্ট দিচ্ছে। আসলে এরকম সিস্টেম থাকলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা ভালো কোন জায়গায় পড়ার সুযোগ পেয়েও যেতে পারবে না। কারণ এত চড়া দামে বাসা ভাড়া কিংবা খাওয়ার বিল দিতে হলে সেটা একটি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে এবং চাপের হয়ে যাবে। তবুও কারো কিছু করার নেই। সবকিছু বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38