একাকীত্ব বড্ড ভয়ংকর||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে লিখার চেষ্টা করি। তেমনি আজকে আমি নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখবো। আশা করছি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে।


একাকীত্ব বড্ড ভয়ংকর:

stocksnap-dark-2567082 (3).jpg

Source


সময় গুলো বড্ড এলোমেলোভাবে কেটে যাচ্ছে। স্বপ্নগুলো যখন বিলীন হয়ে যায় তখন বেঁচে থাকাটা আরো বেশী দুষ্কর হয়ে যায়। একাকিত্বের ভারী বোঝা বয়ে বেড়াতে বেড়াতে মাঝে মাঝে বড্ড ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় যেন এই হাজার হাজার মানুষের ভিড়েও বড্ড একা হয়ে বেঁচে আছি। এই নিষ্ঠুর পৃথিবীতে কোন কিছুই আর ভালো লাগেনা। আগের মত আর সেই ভালোলাগা খুঁজে পাই না। প্রশান্তির জায়গা গুলো কেন জানি ফিকে হয়ে আসছে। এখন আর সেভাবে ভালো লাগা কাজ করে না। সবকিছুই বড্ড বেশি অগোছালো লাগে।


এলোমেলো এই জীবনের চলার পথটা সত্যি অনেক কঠিন। সময় গুলো যেমন এলোমেলোভাবে কেটে যাচ্ছে তেমনি পাল্টে যাচ্ছে সম্পর্কের ধরন। কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আর সেই মানুষগুলোর সাথে কখন যে এতটা দূরত্ব বেড়ে যাচ্ছে বুঝতেই পারিনি। হয়তো সময়ের ব্যবধানে সবাই ব্যস্ত। আর ব্যস্ততার এই সময়গুলোতে কেউ কারো জন্য অপেক্ষা করে না। সময়ের গতিতে সবাই নিজেদের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে। শুধু পড়ে রইলাম একলা এই অদৃশ্য একাকিত্বের মাঝে।


আমাদের কাছের মানুষগুলো কিংবা আপন মানুষগুলো হয়তো পরিস্থিতির কারণে যে যার মত ব্যস্ততায় সময় কাটায়। তাইতো তাদের সাথেও খুব একটা দেখা হয়ে ওঠে না। তাদের সাথে দূরত্বটা অনেক বেড়ে গেছে। একাকিত্বের এই শহরে নিজেকে সত্যিই অনেক একা লাগে। মনে হয় প্রাণ খুলে কথা বলার মত যদি কাউকে পেতাম তাহলে বড্ড হালকা লাগতো নিজেকে। জীবনের এই সমীকরণটা মাঝে মাঝে বড্ড বেশি এলোমেলো লাগে। খুঁজে ফিরি সেই আপন মানুষগুলোকে। খুঁজে ফিরি সেই হারানো দিনগুলোকে।


একাকীত্ব সত্যি অনেক বেশি ভয়ংকর। বড্ড বেশি ভয়ংকর এক মায়া। বড্ড বেশি যন্ত্রণার। যে একাকীত্ব হৃদয়টাকে তিলে তিলে শেষ করে দেয়। যেই কষ্ট কখনো প্রকাশ করা যায় না। যেই অনুভূতি কখনো বলে বোঝানো যায় না। একাকীত্বের এই শহরে তিলে তিলে হৃদয়টা শেষ হয়ে যায়। হৃদয় মাঝে কষ্টগুলো একাকিত্বের পাহাড়ে আরো বেশি জাগ্রত হয়ে ওঠে। মনে হয় যেন একাকিত্বের এই জীবনে বাঁচার ইচ্ছেটা হারিয়ে যায়। অনুভূতিগুলো বিলীন হয়ে যায়। একাকীত্ব বড্ড বেশি ভয়ংকর এক অধ্যায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Welako

@monira999

হ্যালো monira999! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap


গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।

এক ক্লিকে ভোট দিন ↗


If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=b56d01905fb4ade653fe76ba1aa6d90357f62d6974c84b8762271d687401470c&u=monira999

Not interested? Click the link above or simply reply STOP under this comment.

Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37