ঈদ মোবারক||

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। ঈদ মানে অন্য রকমের এক আনন্দের দিন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। যেহেতু আগামীকাল ঈদ তাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতেই আজকের এই পোস্ট নিয়ে হাজির হয়েছি।


ঈদ মোবারক:

IMG_20260527_134438.jpg


ঈদ মানে আমাদের জীবনের একটি বিশেষ দিন। ঈদের বিশেষ দিনটিতে আমরা যে যার মত অনেক আনন্দ উদযাপন করি। পরিবার-পরিজনকে নিয়ে অনেক আনন্দে সময় কাটাই। আমাদের মানসিক অবস্থান কিংবা পারিপার্শ্বিক অবস্থান যেমনই হোক না কেন আমরা এই দিনটি বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করি। হয়তো পুরো বছর জুড়ে নানান রকমের অশান্তি কিংবা গ্লানি মনের মাঝে জমা হয়ে থাকে। কিন্তু ঈদের এই বিশেষ দিনে সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে যায়। ছড়িয়ে পড়ে এক অনাবিল আনন্দ।


ঈদের দিনটি আমাদের জন্য সত্যিই অনেক বেশি স্পেশাল। এই বিশেষ দিনে আত্মীয়-স্বজন, পরিবার পরিজন সবাই একত্রিত হয়ে অনেক সুন্দর সময় কাটানো হয়। সবাই যখন একত্রে সময় কাটানো হয় তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো যেহেতু অল্প সময়ের জন্য আসে তাই এই বিশেষ দিনটিতে সবার চেষ্টা করা উচিত সবার সাথে ভালোভাবেই উদযাপন করা। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের ঈদ উৎসবকে আরো বেশি পূর্ণতা এনে দেয়।


ঈদের দিন যেমন আনন্দ হয় তেমনি ঈদের আগের দিন অনেক বেশি আনন্দ হয়। রাতের বেলায় মেহেদি লাগানো থেকে শুরু করে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার যে আনন্দ সেটা আসলে ঈদের দিনের চেয়ে কোন অংশে কম না। ঈদের আগের দিন রাতেই সবচেয়ে বেশি আনন্দ হয়। আর চাঁদ রাতে কেনাকাটা করতে অনেকেই পছন্দ করে। যদিও এখন বড় হওয়ার পর কেনাকাটা করার প্রতি তেমন একটা আনন্দ নেই তবে ছোটরা যখন আনন্দ করে তখন অনেক বেশি ভালো লাগে।


সব সময় প্রত্যাশা করি সবারই যেন ঈদ অনেক বেশি ভালো কাটে। এই বিশেষ দিনটি যেন পরিবার-পরিজন নিয়ে অনেক বেশি আনন্দে কাটে। প্রত্যেকেই যেন হাসিমুখে ঈদের দিনটি পালন করতে পারে এই প্রত্যাশা করি সব সময়। আসলে বছর ঘুরে হয়তো এই সুন্দর দিনটি আমাদের জীবনে আসে। তাই মনের ভেতরে সবকিছু লুকিয়ে রেখে হাসিমুখে এই দিনটিকে বরণ করে নেওয়ার মাঝেই অনাবিল আনন্দ আছে। আবারো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি "ঈদ মোবারক"।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 62924.84
ETH 1655.02
USDT 1.00
SBD 0.42