হারিয়ে যাওয়া শৈশব||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আমাদের প্রত্যেকের জীবনে মূল্যবান কিছু মুহূর্ত আছে। আর সেই মূল্যবান মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে সেরা মুহূর্ত হলো হারিয়ে যাওয়া শৈশব। আর সেই শৈশব স্মৃতি থেকেই কিছু কথা আজকে লিখব।


হারিয়ে যাওয়া শৈশব:

IMG_20260608_193546.jpg


শৈশবের সোনালী দিনগুলো মানে ভালোলাগার এক অন্য রকমের অধ্যায়। শৈশবের সেই হারানো দিনগুলো অনেক আগে হারিয়ে ফেলেছি আমরা। কিন্তু সেই সুন্দর মধুর স্মৃতিগুলো এখনো মনে জেগে আছে। ছোট বাচ্চাদেরকে যখন খেলতে দেখি তখন নিজের শৈশবের স্মৃতিগুলো আবার জেগে উঠে। মনে হয় যেন আবার যদি হারিয়ে যেতে পারতাম সেই শৈশবের মাঝে তাহলে আবারও নিজেকে নতুন ভাবে বিলিয়ে দিতাম। শৈশবের মাঝে নিজেকে বিলিয়ে দিতে বড্ড বেশি ইচ্ছে করে।


সুপারি পাতা দিয়ে মজার একটি খেলা আমরা সবাই খেলতাম। সুপারি পাতার উপর একজন বসে থাকতো আর একজন টেনে নিয়ে যেত। এরকম ভাবে গাড়ি তৈরি করে আপনারা কখনো খেলেছেন কিনা জানিনা। তবে এরকম ভাবে আমরা খেলেছি। সবাই একসাথে হলেই নানান রকমের খেলার আইডিয়া মাথায় আসতো। আর গ্রামের বাড়িতে এরকম সুপারি পাতা অনেক পাওয়া যেত। তাই তো এরকম ভাবে গাড়ি তৈরি করে ঘুরে বেড়াতাম। আসলে সেই দিনের কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে আজ।


সুপারি পাতা দিয়ে গাড়ি তৈরি করে খেলার যে আনন্দটা ছিল সেটা এখন দামী দামী খেলনার মাঝেও নেই। আমরা সেই সময় যে আনন্দটা উপভোগ করেছি এখনকার বাচ্চারা সেই আনন্দটা এখন আর উপভোগ করতে পারেনা। আমরা যেমন প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে নিতাম তেমনি অনেক বেশি ভালো সময় কাটাতাম। কিন্তু বর্তমান প্রজন্ম হারিয়ে গেছে ইলেকট্রিক ডিভাইসের মাঝে। তাদের কাছে এগুলো খেলা শুধুই সময় নষ্ট। তারা মোবাইল ফোন কিংবা অন্যান্য ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে।


শৈশবে সেই ছোট ছোট খেলার আনন্দগুলো এখনো মনে পড়ে। আসলে যখন দেখি কেউ এভাবে খেলছে তখন আমারও নিজেদের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। এত সুন্দর ভাবে মুহূর্তগুলো কাটিয়েছি যেটা সারা জীবন মনের মাঝে রয়ে যাবে। কখনোই হয়তো সেই সুন্দর স্মৃতিগুলো আর আনন্দ করার মুহূর্তগুলোকে ভুলতে পারবো না। এখনো মনের মাঝে সেই অনুভূতিটা জেগে ওঠে। সুপারি পাতা দিয়ে খেলার সেই আনন্দ আর খুশিটা এখনো যেন মনের কোণে লেগেই রয়েছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41