তিন ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ার তিক্ত অভিজ্ঞতা||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সব সময় নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে ভালো লাগার অনুভূতি তুলে ধরি মাঝে মাঝে কিছু খারাপ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আজকের এই পোস্ট পড়ে আপনারাও আমার অভিজ্ঞতা বুঝতে পারবেন।


তিন ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ার তিক্ত অভিজ্ঞতা:

traffic-4610114_1280.jpg

Source


মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদেরকে যেগুলো সত্যি অনেক বিরক্তিকর। গতকালকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড জ্যামে আটকা পড়তে হয়েছিল। যেহেতু আমার শহরের খুবই কাছে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে তাই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ শহরে প্রবেশ করেছে। এজন্য রাস্তাঘাট একেবারে ভর্তি হয়ে গিয়েছিল।


বিশেষ করে দূর-দূরান্ত থেকে মানুষ আসার কারণে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আজ যেহেতু একটি বড় ব্রিজ পার হতে হয়েছে তাইতো জ্যামে আমারও বেশি হয়ে গিয়েছিল। দুই পাশ থেকে গাড়ি পারাপার হওয়া খুবই মুশকিলের হয়ে পড়েছিল। একদিকে গাড়ির জ্যাম অন্যদিকে এত মানুষের ভিড় সব কিছু মিলিয়ে খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।


এক ঘন্টায় দশ হাত জায়গা এগোনো যাচ্ছিল না। কি একটা অবস্থায় যে সময় কেটেছে সেটা বলে বোঝানোর মত নয়। আমার মত সবাই এরকম ভোগান্তির মধ্যে পড়েছিল। কারণ দুই দিক থেকেই গাড়ি আটকে গিয়েছিল। বের হওয়ার মত কোন রাস্তা ছিল না। যেহেতু ব্রিজের উপর অনেক জ্যাম ছিল তাই ব্রিজ পার হওয়াটা আরো বেশি সময়ের ব্যাপার ছিল।


যেই ব্রিজ পার হতে দুই মিনিট সময় লাগে না সেই ব্রিজ পার হতে প্রায় দেড় ঘন্টা লেগেছে। আসলে এরকম ভয়ংকর পরিস্থিতিতে কখনো পড়লে বোঝা যায় কতটা অস্বস্তিকর লাগে। এর আগে একবার এরকম পরিস্থিতিতে পড়েছিলাম। তবে এতটা সময় লাগেনি তখন। গতকাল একেবারে অতিরিক্ত সময় লেগেছে।


আর বারবার মনে হচ্ছিল এই বুঝি কোনো গাড়ি ধাক্কা দিয়ে দিবে। এরকম এক ভয়ঙ্কর পরিস্থিতি ভাবলেই খারাপ লাগছে। আসলে এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসা যে কতটা অস্বস্তিকর সেটা বলে বোঝানোর মত নয়। তবে যখন জ্যাম থেকে বের হয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম। আসলে খুবই বাজে একটি অভিজ্ঞতা হয়েছিল কালকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37